আল ইহসান ডেস্ক:
বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় ইউরো অঞ্চলের অর্থনীতিতে গত বছর স্থবিরতা দেখা গেছে। এতে মূল ভূমিকা রেখেছে ব্লকটিতে একসময় ‘শক্তিঘর’ হিসেবে পরিচিত জার্মানির অর্থনীতির নেতিবাচক প্রবণতা।
সাম্প্রতিক সময়ে বড় ধরনের বিপর্যয়ের সঙ্গে লড়াই করছে জার্মানির শিল্প খাত। ইউরো অঞ্চলের সবচেয়ে বড় অর্থনীতির এ লড়াই শিগগিরই শেষ হবে না বলেও পূর্বাভাস দিয়েছে অর্থনীতি বিশ্লেষকরা।
বৈশ্বিক অর্থনীতি গত বছর নেতিবাচক ধারায় ছিল। পাশাপাশি ইউরো অঞ্চলের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার যুক্তরাষ্ট্রও অর্থনীতির নেতিবাচক ধারায় ছিল।
ইউরো বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পুলিশের মাঠ পর্যায়ের অনেক ঊধ্বর্তন কর্মকর্তাই বিভিন্ন সময় রাজনৈতিক সুবিধা গ্রহণসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ও সমালোচিত হয়েছেন। এই বিতর্কের ধারায় সর্বশেষ সংযোজন সাম্প্রতিকতম সাবেক অন্তর্বর্তী সরকারের কয়েকজন পুলিশ কর্মকর্তাও। অভিযোগ এসেছে, গত ১৮ মাস ধরে তারা একটি বিশেষ দলের হয়ে নানা বৈষয়িক সুবিধা নিয়েছেন।
সম্প্রতি একটি গোয়েন্দা সংস্থার অনুসন্ধানেও উঠে এসেছে ৬৪ জেলার পুলিশ সুপার ও ডিএমপির কর্মকর্তাদের সম্পর্কে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দা সংস্থার অনুসন্ধানের ভিত্তিতে প্রণীত এই তালিকায় যেসব ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে শনিবার থেকে বাজার মনিটরিং করা হবে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
গতকাল জুমুয়াবার রেসিডেন্সিয়াল কলেজ সংলগ্ন আওরঙ্গজেব রোডে অবস্থিত নানক চত্বরকে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ফারহান ফাইয়াজ সরণি’ নামকরণ করে নামফলক উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, কোনো কাজই পিছিয়ে থাকবে না। জনগণ আমাদের যে দায়িত্ব দিয়েছে, প্রত্যেকটি দায়িত্ব আমরা পালন করব। আমরা ম্যাজিস্ট্রেট অফিসের সঙ্গে আলোচনা করেছি। আগামী শনিবার থেকে বাজার মনিটরিং করব, যাতে মূল্য নিয়ন বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশে অবস্থানকারী কোনো কোনো বিদেশি নাগরিক বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ- এমন কার্যক্রমে জড়িত রয়েছে। বিগত সরকারের আমলেই রাষ্ট্রবিরোধী বিভিন্ন কর্মকা-ে জড়িত এই বিদেশিদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে; তারপরও তারা এদেশে অবৈধভাবে অবস্থান করছে।
এমন গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি দুই চীনা নাগরিককে কালো তালিকাভুক্ত ও বহিষ্কার করেছে সরকার। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই সঙ্গে ১৯৪৬ সালের দ্য ফরেন অ্যাক্ট-এর ৩(১) ধারার বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
মামলার বিচার, বিচারিক অনুসন্ধান, দরখাস্ত বা আপিল শুনানি, সাক্ষ্যগ্রহণ, যুক্তিতর্ক গ্রহণ, আদেশ বা রায় প্রদানকালে পক্ষগণের ভার্চুয়াল উপস্থিতি নিশ্চিত করার উদ্দেশ্যে আদালতকে তথ্যপ্রযুক্তি ব্যবহারের ক্ষমতা প্রদান করে রাষ্ট্রপতির জারি করা অধ্যাদেশটি গেজেট আকারে প্রকাশ করা হয় ২০২০ সালে ৯ মে। পরে আইন মন্ত্রণালয় আদালতে ‘তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ, ২০২০’-এর গেজেট প্রকাশ করে। মূলত এদেশের বিচারব্যবস্থা পরিচালিত হয় বাদী-বিবাদী, সাক্ষী সবার শারীরিক উপস্থিতিতে। করোনার সময়ে এই অধ্যাদেশের মাধ্যমে বাদী-বিবাদী বাকি অংশ পড়ুন...
ফেনী সংবাদদাতা:
নিজ নির্বাচনি এলাকা ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনকে চাঁদাবাজি, সন্ত্রাসসহ সব ধরনের অনিয়মমুক্ত রাখাতে হটলাইন সেবার ঘোষণা দিয়েছেন পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
গত বৃহস্পতিবার এক স্ট্যাটাসে আবদুল আউয়াল মিন্টু লেখেন, ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) এলাকাকে চাঁদাবাজি, সন্ত্রাস ও যেকোনো ধরনের অনিয়মমুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর। একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়তে আপনাদের সহযোগিতা প্রয়োজন। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হোন, নির্ভয়ে তথ্য দিন। আপনাদের দেওয়া তথ্য গোপন রাখা হবে।
চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলা বাকি অংশ পড়ুন...
কুমিল্লা সংবাদদাতা:
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, কৃষি খাত শক্তিশালী হলেই মজবুত হবে জাতীয় অর্থনীতি। দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত। এই বাস্তবতায় কৃষি খাতের টেকসই উন্নয়ন ছাড়া জাতীয় অর্থনীতির ভিত মজবুত করা সম্ভব নয়।
তিনি বলেন, কৃষি খাত শক্তিশালী হলেই মজবুত হবে জাতীয় অর্থনীতি। কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার আর মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সক্রিয় সহযোগিতাই এ লক্ষ্য অর্জনের প্রধান শর্ত।
গতকাল জুমুয়াবার কুমিল্লা সার্কিট হা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দাবি আদায় বা আন্দোলনের অজুহাতে সাধারণ মানুষকে জিম্মি করা কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কোনো কর্মকা- সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান।
গতকাল জুমুয়াবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।
দেশব্যাপী র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। র্যাব ডিজি স্পষ্ট করে জানান যে, জনগণের স্বাভাবিক চলাফেরা বিঘিœ বাকি অংশ পড়ুন...
ফরিদপুর সংবাদদাতা:
বাংলাদেশের পররাষ্ট্রনীতি কোনো বিশেষ দেশের ওপর নির্ভরশীল হবে না, বরং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবার সঙ্গে বন্ধুত্বের ভিত্তিতে পরিচালিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর গতকাল জুমুয়াবার প্রথমবারের মতো নিজ জেলা ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
শামা ওবায়েদ বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো- দেশের মেরুদ- সোজা রেখে আন্তর্জাতিক পরিম-লে একটি স্থিতিশীল এ বাকি অংশ পড়ুন...
সিলেট সংবাদদাতা:
বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, রমজান মাসে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। আমাদের পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে এবং বাজারমূল্য নিয়ন্ত্রণে এই মজুত যথেষ্ট। তিনি আরও বলেন, বর্তমান বিশে^ টিকে থাকতে হলে আমাদের বৈশি^ক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন করতে হবে। পাশর্^বর্তী দেশগুলো এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে; আমরা পিছিয়ে থাকলে বিশ^ আমাদের করুণার দৃষ্টিতে দেখবে।
গতকাল জুমুয়াবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কর্মকর্ বাকি অংশ পড়ুন...
টাঙ্গাইল সংবাদদাতা:
আজ শনিবার থেকে জেলা পর্যায়ে পবিত্র রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও গোশত বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
গতকাল জুমুয়াবার টাঙ্গাইলের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে সরকার কাজ করছে। দুধ, ডিম ও গোশত সুলভ মূল্যে বি বাকি অংশ পড়ুন...
চাঁদপুর সংবাদদাতা:
নকলমুক্ত আন্দোলনের অভিজ্ঞতাকে সামনে রেখে এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ার প্রত্যয় জানালেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, যেভাবে কচুয়া থেকে ন্রলমুক্ত যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী যাত্রাও শুরু হবে।
গতকাল জুমুয়াবার চাঁদপুরের কচুয়া উপজেলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, কচুয়া উপজেলাকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও টিজিংমুক্ত করা হবে। নকলমুক্ত যাত্রার মতোই এই উদ্যোগও কচুয়া থেকে শুরু হবে। একইভাবে দুর্নীতিমুক্ত য বাকি অংশ পড়ুন...












