ঠাকুরগাঁও সংবাদদাতা:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা কখনো দুর্নীতি প্রশ্রয় দেইনি আর ভবিষ্যতেও দেব না।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সভাকক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন তিনি। সাবেক উপদেষ্টাদের দুর্নীতি বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে তাকে প্রশ্ন করেন সাংবাদিকরা।
এ সময় মির্জা ফখরুল বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের এসব বিষয়ে সময় নষ্ট না করে সময় দেওয়া উচিত ভবিষ্ বাকি অংশ পড়ুন...
পটুয়াখালী সংবাদদাতা:
বাজারে মৃত মুরগি জবাই করে বিভিন্ন হোটেলে সরবরাহের অভিযোগে সোহাগ হাওলাদার নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে তাকে ৭ মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) শহরের পুরান বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন পটুয়াখালী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুর ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, পুরান বাজারের ‘আল আমিন মুরগির আড়ৎ’ নামের একটি দোকান থেকে শহরের বিভিন্ন হোটেলে নিয়মিত মুরগি সরবরাহ করা হতো। বাকি অংশ পড়ুন...
ঝিনাইদহ সংবাদদাতা:
অন্তবর্তীকালীন সরকারের সময়ে সাংবিধানিকভাবে জারি করা প্রতিটি অধ্যাদেশই বিল আকারে সংসদে পেশ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেন, আগামী সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই অন্তবর্তী সময়ে যে ১৩৩ অধ্যাদেশ জারি করা হয়েছে তার প্রত্যেকটি পেশ করা হবে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মামলাজট আমাদের দেশে একটা প্রকট সমস্যা। সেটা নিরসন করতে যা যা করতে হয় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। আমি অ্যাটর্নি জেনার বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৬৫ হাজার ৪১৪ টাকা; যা আগের দামের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা। অর্থাৎ মাত্র পাঁচ দিনের ব্যবধানে ভরিপ্রতি দাম বেড়েছে ৪ হাজার ৩৭৪ টাকা।
বাজুস জানিয়েছে, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৩ হাজার ৩৪২ টাকা। এছাড়া বিভিন্ন বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সব মন্ত্রণালয় ও বিভাগকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা নেয়ার নির্দেশ দিয়েছে সরকার।
প্রধানমন্ত্রীর এ নির্দেশনার বিষয়টি জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ গত ২৩ ফেব্রুয়ারি ৫১টি মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব/সচিবদের কাছে চিঠি পাঠিয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধানমন্ত্রী নির্দেশনা দেন যে, ত্রয়োদশ জাতীয় সংস বাকি অংশ পড়ুন...
বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগে সামষ্টিক ক্ষতি নিয়ে তেমন কোনো গবেষণার কথা জানা যায় না। তবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) কিছুদিন আগে ৩০ বছরের ক্ষয়ক্ষতি নিয়ে ‘দ্য ইম্পেক্ট অব ডিজাস্টার এগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বাংলাদেশের ক্ষতি সম্পর্কে বলা হয়।
বোরোতে দুর্যোগের কারণে ২০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ক্ষতি হয়। তা ছাড়া আমন-আউশেরও ক্ষতি হয়। বিশেষ করে উত্তরাঞ্চলে তাপমাত্রা বেড়ে যাওয়ায় বোরো ফসল কম হচ্ছে।
বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক যে অবস্থান সেখানে ২৫ শতাংশ খাদ্য আম বাকি অংশ পড়ুন...
পবিত্র রমাদ্বান শরীফে মুসলমানদের জন্য খেজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অনুষঙ্গ। তবে শুধু মুসলিম সংখ্যাগরিষ্ঠ নয়, বিশ্বের প্রায় সব দেশেই পুষ্টিগুণ ও অনন্য স্বাদের কারণে এ ফলের কদর অনেক। ফলটির বৈশ্বিক চাহিদার সিংহভাগই পূরণ করে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার হাতে গোনা কয়েকটি দেশ।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে বছরে প্রায় ৯৫ লাখ টনের বেশি খেজুর উৎপাদিত হয়। মিশর বর্তমানে সবচেয়ে বেশি খেজুর উৎপাদন করে। এরপর ইরান ও সৌদি আরব।
ওয়ার্ল্ড অ্যাটলাসের দেওয়া তথ্যের ভিত্তিতে সবচেয়ে বেশি খেজুর উৎপাদনকারী ১ বাকি অংশ পড়ুন...
ইফতারে এমন খাবার খাওয়া উচিত, যা সহজপাচ্য, পুষ্টিকর এবং শরীরকে দ্রুত শক্তি জোগাতে সক্ষম। এ ক্ষেত্রে দই-চিড়া হতে পারে একটি চমৎকার স্বাস্থ্যকর বিকল্প। এটি শুধু সুস্বাদু ও সহজপ্রস্তুত খাবারই নয়, বরং প্রচুর পুষ্টিগুণে ভরপুর, যা শরীরের জন্য উপকারী। জেনে নিন দই চিড়ার উপকারিতা।
ইফতারে চিড়া দই খাওয়ার অনেক স্বাস্থ্য উপকারিতা আছে। যারা স্বাস্থ্যকর এবং হালকা কিছু খেতে চান, তাদের জন্য এটি দারুণ খাবার।
চিড়া, যা শুকনো চাল থেকে তৈরি হয়, সহজে হজমযোগ্য এবং দ্রুত শক্তি সরবরাহ করতে সক্ষম। অন্যদিকে, দই প্রাকৃতিকভাবে প্রোবায়োটিক, প্রোটিন ও ক্যা বাকি অংশ পড়ুন...
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
(১)
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক ফরমান- মহান আল্লাহ পাক উনার নিদর্শন সম্বলিত দিবস মুবারকগুলোকে স্মরণ করিয়ে দিন সমস্ত কায়িনাতকে। নিশ্চয়ই এর মধ্যে ধৈর্যশীল ও শোকরগোজার বান্দা-বান্দীদের জন্য ইবরত ও নছীহত রয়েছে। বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি জানিয়েছেন এই দুই ইসলামিক দেশের মধ্যে চলমান উত্তেজনা বা “সরাসরি যুদ্ধ” কারো স্বার্থের পক্ষেই ভালো নয়।
অনলাইনে একটি বার্তায় আনোয়ার ইব্রাহিম উল্লেখ করেছেন, “উভয় পক্ষের প্রাণহানি গভীর শোকের কারণ। রমজান শরীফ মাসে এই যে সহিংসতা ঘটছে, তা পরিস্থিতিকে আরও বেদনাদায়ক করে তুলেছে”।
তিনি লিখেছেন, মালয়েশিয়া চায় পাকিস্তান এবং আফগানিস্তান দুই দেশই “সর্বোচ্চ স্তরের আত্মনিয়ন্ত্রণ দেখাক এবং অবিলম্বে স বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পাকিস্তান ও আফগানিস্তানের চলমান সংঘাত থামাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। একইসঙ্গে উভয় পক্ষকে একে অপরের আঞ্চলিক অখ-তা এবং জাতীয় সার্বভৌমত্বকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছে দেশটি।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে মধ্যস্থতার প্রস্তাব দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
পোস্টে তিনি লেখেন, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সংলাপের পরিবেশ তৈরি এবং দুই দেশের মধ্যে বোঝাপড়া ও সহযোগিতা বাড়াতে ইরান যেকোনো প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত।
এদিকে, পাকিস্তান ও আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি ন বাকি অংশ পড়ুন...












