নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চোরাই ও ছিনতাই করা মোবাইলের ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুইপমেন্ট আইডেনটিটি (আইএমইআই) নম্বর শাহআলী প্লাজার ভূঁইয়া টেলিকম দোকান থেকে পরিবর্তন করে বিভিন্ন মার্কেটে বিক্রি করতো একটি চক্র। রাজধানীর মিরপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) জসীম উদ্দিন মোল্লা এ তথ্য জানান।
গত সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১১০টি বিভিন্ন ব্যান্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
টেলিটক বাংলাদেশে লিমিটেডের কাছে ১ হাজার ৬৯৪ কোটি ৭৩ লাখ টাকা সরকারের পাওনা। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে এ তথ্য জানান মোস্তাফা জব্বার।
মন্ত্রী জানান, টেলিটকের কাছে পাওনা টাকার মধ্যে এক হাজার ৫৮৫ কোটি ১৩ লাখ টাকা থ্রি-জি স্পেকট্রাম এসাইনমেন্ট ফি বাবদ। স্পেকট্রাম চার্জ বাবদ ২৭ কোটি ১৫ লাখ, রেভিনিউ শেয়ার বাবদ ৩৩ কোটি ৭৯ লাখ ও এসওএফ বাবদ ৪৮ কোটি ৬৬ লাখ টাকা।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানান, গ্রামীণফোনের কাছে ১০ হাজার ৫৭৯ কোটি ৯৪ লাখ ৭৬ হাজার ১৩৫ টাকা, রবি আজিয়াটার কাছে ৭২৯ কোটি ২৩ লাখ ৯১ হাজার ৪৭৬ কোটি টাকা। ২০২১ স বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, আমাদের রাজনীতি দেশের মানুষের জন্য। তাই আমরা দেশের মানুষের জন্য কথা বলি। দেশের মানুষের পক্ষে সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দিতে সরকারের সমালোচনা করছি। সরকারের সমালোচনা কখনো রাষ্ট্রদ্রোহিতা হতে পারে না।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে কুমিল্লা জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
জিএম কাদের বলেন, অনেকে সরকারের বিরোধিতাকে রাষ্ট্রদ্রোহ মনে করেন। সমালোচ বাকি অংশ পড়ুন...
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
নারায়ণগঞ্জের প্যারাডাইজ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান প্যারাডাইজ কেবলস লিমিটেড কারখানার আড়াই শতাধিক শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ না করে লে-অফ ঘোষণা করা হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে কারাখানা অবরোধ করে বিক্ষোভ করেছেন।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকাল ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পিঠালীরপুল এলাকায় প্যারাডাইজ কেবলস লিমিটেডের মূল ফটক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রনেণে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ মোতায়েন করা হয়।
বিক্ষোভরত এক বাকি অংশ পড়ুন...
বরগুনা সংবাদদাতা:
গভীর সমুদ্রে মাছ ধরার সময় ট্রলারের ইঞ্জিন বিকল হওয়ায় ভাসতে ভাসতে ভারতের নৌসীমায় অনিচ্ছাকৃত প্রবেশ করার পরও ৬ মাস কারাভোগ করতে হয়েছে। অবশেষে কারাভোগ করার পর দেশে ফিরে এসেছেন এফবি ফাতেমা নামে একটি ট্রলারের ১১ জেলে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকাল ৬টায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে ফেরেন তারা।
এর আগে গত ১৫ আগস্ট ভারতের চব্বিশ পরগনা এলাকার ছোট মোল্লাখালী কোস্টাল এলাকা থেকে ট্রলারসহ আটক ১১ জেলেকে ভারতের পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয় জেলেরা। পরে ১৬ আগস্ট দুপুরে তাদের আদালতে মাধ্যমে কারাগ বাকি অংশ পড়ুন...
খুলনা সংবাদদাতা:
দেশব্যাপী আলোচিত মরিয়ম মান্নানের মা রহিমা বেগমের ‘অপহরণের’ ঘটনায় করা মামলার তদন্ত শেষ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রতিপক্ষকে শায়েস্তা করতে এ ‘অপহরণ নাটক’ সাজান মা-মেয়ে। এমনকী যাতে আরও বেশিদিন আত্মগোপনে থাকতে পারেন সেজন্য মা রহিমা বেগমকে নিয়মিত টাকা পাঠাতেন মরিয়ম। তদন্তে এসব তথ্য উঠে এসেছে।
তদন্তের প্রতিবেদন দাখিলের জন্য একমাস আগে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পিবিআই খুলনার পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান। অনুমোদনের পর তা সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে জানান এ কর্মকর্তা। খুব শিগ বাকি অংশ পড়ুন...
বি-বাড়িয়া সংবাদদাতা:
বি-বাড়িয়ার আইনজীবীরা আবারো আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করেছেন। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সাধারণ সভা করে জেলা আইনজীবী সমিতি এ সিদ্ধান্ত নেয়। আজ ইয়াওমুল আরবিয়া (বুধবার) থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত আদালত বর্জনের এই কর্মসূচি চলবে।
জেলা আইনজীবী সমিতির সভাপতি মুহম্মদ তানবীর ভূঞা বলেন, আমাদের দাবি পূরণ না হওয়ায় আবার নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সাধারণ সভায় উপস্থিত থাকা সব আইনজীবীর মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বি-বাড়িয়া জেলা ও দায়রা জজ শারমিন নিগার এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পোশাক শিল্পের শত শত কোটি টাকার রপ্তানিযোগ্য পণ্য কাভার্ডভ্যান থেকে চুরি হয়েছে বলে জানিয়েছেন তৈরি পোশাক মালিক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।
তিনি বলেছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিবহনকালে এসব তৈরি পোশাক পণ্য চুরি হয়েছে। একটি চোর চক্রের মূলহোতা শাহেদসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। আশা করছি- বাকিদের গ্রেফতার করবে আইনশৃঙ্খলা বাহিনী।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পোশাক শিল্পে আইনশৃঙ্খলাজনিত বিষয় নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় পোশাক শিল্প উদ্যোক্তা, বিজিএমইএ প বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদদাতা:
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) দূত ও বেলজিয়ামের রানি মাথিল্ডের এ সফর দুদেশের মধ্যে সম্পর্কের উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে। একই সঙ্গে জাতিসংঘের তত্ত্বাবধানে রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশের যে সহায়তা তা আন্তর্জাতিক অঙ্গনে আরও জোরালোভাবে আলোচনা হবে। এছাড়া রানির এ সফর রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে সহায়ক হবে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সে প্রথমে উখিয়ার কুতুপালংয়ের তিন নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত এনজিও পর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সরকারের পদত্যাগ ও ১০ দফা দাবি আদায়ে চার দিন নীরব পদযাত্রা শেষে ঢাকায় আবারও দুই দিন পদযাত্রা করবে বিএনপি। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা দেন।
গত সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে অনুষ্ঠিত দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম-স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করতে চায়। তবে জনগণ যখন চাইবে তখন হরত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
লকডাউনের পর থেকে ল্যাপটপ, কম্পিউটারের দাম দিন দিন বাড়ছে। গত বছরের বাজেটে প্রযুক্তি পণ্যের ওপর ভ্যাট ও যুদ্ধের কারণে পণ্যের দাম চলে গেছে ক্রেতার নাগালের বাইরে। ল্যাপটপ মনিটর, সিপিউর দাম আকাশচুম্বি। রয়েছে প্রসেসর, প্রিন্টার, র্যাম ও অ্যাকসেসরিজ সংকট।
অন্যদিকে দাম বাড়ায় পাড়া-মহল্লার কম্পিউটার দোকানে নন চ্যানেলে আনা প্রযুক্তি পণ্যের বিক্রি বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, ডলারের মূল্যবৃদ্ধি ও এলসি জটিলতায় এক বছরের ব্যবধানে প্রযুক্তি পণ্যের মূল্যবৃদ্ধি পেয়েছে ২০ থেকে ৩০ শতাংশ। তাদের বেচাকেনাও কমেছে। ক্রেতারা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মেট্রোরেলের র্যাপিড পাস দিয়ে নগর পরিবহনের সব বাসে যাত্রীরা চলাচল করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৬তম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান। সভায় সভাপতিত্ব করেন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস।
মেয়র আতিকুল ইসলাম বলেন, সভায় মেট্রোরেলে যাত্রীরা যাতে একই র্যাপিড পাস দিয়ে নগর পরিবহনে যাতায়াত করতে পারেন, এমন সিদ্ধান্তই হয়েছে। এক বাকি অংশ পড়ুন...












