১৮ মাসের বেতন না দিয়েই কারখানায় লে-অফ ঘোষণা
, ১৬ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১০ তাসি, ১৩৯০ শামসী সন, ৮ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২৫ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
নারায়ণগঞ্জের প্যারাডাইজ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান প্যারাডাইজ কেবলস লিমিটেড কারখানার আড়াই শতাধিক শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ না করে লে-অফ ঘোষণা করা হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে কারাখানা অবরোধ করে বিক্ষোভ করেছেন।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকাল ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পিঠালীরপুল এলাকায় প্যারাডাইজ কেবলস লিমিটেডের মূল ফটক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রনেণে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ মোতায়েন করা হয়।
বিক্ষোভরত একাধিক শ্রমিকের সঙ্গে কথা বলে জানা গেছে, কারখানার মোট ২৬০ জন শ্রমিকের ১৮ মাসের বেতন বকেয়া রয়েছে। সেই বেতন না দিয়ে আজ সকালে লে-অফের নোটিশ দিয়ে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়। লে-অফের বিষয়ে এর আগে শ্রমিকদের সঙ্গে কোনো আলোচনা করেনি কারখানা কর্তৃপক্ষ। ঠিক কী কারণে কারখানা বন্ধ করতে হলো, কত দিন বন্ধ থাকবে, লে-অফ চলাকালে শ্রমিকদের কী সুযোগ দেওয়া হবে তা জানানো হয়নি। আমরা এই অবৈধ প্রক্রিয়ায় দেওয়া লে-অফ মানি না।
এ বিষয়ে প্যারাডাইজ কেবলস লিমিটেডের অ্যাডমিন ম্যানেজার সুনিল বাবু বলে, মালিকপক্ষের নির্দেশে লে-অফের নোটিশ দেওয়া হয়েছে।
শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের বিষয়ে জানতে চাইলে সে জানায়, আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রমিকদের চলতি মাসের বেতনের অর্ধেক টাকা পরিশোধ করা হবে। সেদিন কারখানা শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে সমঝোতার মাধ্যমে কিস্তি করে শ্রমিকদের বকেয়া বেতনের ব্যবস্থা করা হবে বলে মালিকপক্ষ আস্বস্ত করেছে।
এদিকে নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিদর্শক মোহাম্মদ রাজ্জাক জানান, শ্রমিকরা সকাল থেকে দুপুর পর্যন্ত কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে ও জনগণের জানমালের রক্ষার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করেছি। তাদের বলা হয়েছে দ্রুত যেন শ্রমিকদের ন্যায্য প্রাপ্য বুঝিয়ে দেওয়া হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












