ছিনতাই করা মোবাইলের আইএমইআই বদলে মার্কেটে বিক্রি
, ১৬ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১০ তাসি, ১৩৯০ শামসী সন, ৮ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২৫ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চোরাই ও ছিনতাই করা মোবাইলের ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুইপমেন্ট আইডেনটিটি (আইএমইআই) নম্বর শাহআলী প্লাজার ভূঁইয়া টেলিকম দোকান থেকে পরিবর্তন করে বিভিন্ন মার্কেটে বিক্রি করতো একটি চক্র। রাজধানীর মিরপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) জসীম উদ্দিন মোল্লা এ তথ্য জানান।
গত সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১১০টি বিভিন্ন ব্যান্ডের চোরাই ও ছিনতাই মোবাইল, একটি ল্যাপটপ, একটি কম্পিউটারের সিপিইউ, ২টি এসএসডি হার্ডডিস্ক উদ্ধার করা হয়।
ডিসি জসীম উদ্দিন মোল্লা বলেন, একটি চুরির মামলার তদন্তে পাওয়া তথ্যেরভিত্তিতে প্রথমে পল্লবী এলাকা থেকে ৬টি চোরাই মোবাইল ও একটি ল্যাপটপসহ চোর চক্রের সদস্য রাসেলকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কাফরুলের শাহআলী প্লাজার ৫ম তলায় ভূঁইয়া টেলিকম দোকান থেকে কবির ও সিয়ামকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বিভিন্ন ব্যান্ডের ১০৪টি মোবাইল, একটি কম্পিউটারের সিপিইউ যার মধ্যে দুইটি হার্ডডিস্ক উদ্ধার করা হয়।
ডিসি বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল কেনা-বেচার সঙ্গে জড়িত। তারা ছিনতাই ও চোরাই মোবাইল কিনে ভূইয়া টেলিকমে এনে আইএমইআই পরিবর্তন করতো। এরপর সেই মোবাইল বিভিন্ন মার্কেটে বিক্রি করতো। অভিযানে জব্দ করা কম্পিউটার ও ল্যাপটপে একটি সফটওয়্যার ইনস্টল করা রয়েছে। এর মাধ্যমে চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন করতো তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)