আল ইহসান ডেস্ক:
উত্তর আফ্রিকার দেশ সুদানে সংকট বাড়ছে। এই পরিস্থিতিতে দেশটি ছেড়ে পালাতে পারে ১০ লাখেরও বেশি মানুষ। এমনকি সংকট-সংঘর্ষের জেরে এই অঞ্চলে মানবপাচার এবং অস্ত্র ছড়িয়ে পড়ার ঝুঁকিও রয়েছে।
জাতিসংঘের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার (৩০ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
চলতি বছরের অক্টোবরের মধ্যে প্রায় ১০ লাখ মানুষ সুদান থেকে পালিয়ে যেতে পারে বলে জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান জানিয়েছে। এছাড়া সংঘাতের কারণে ভঙ্গুর এই অঞ্চলে মানবপাচার এবং অস্ত্র ছড়িয়ে পড়ার ক্রমবর্ধমান ঝুঁকি রয়েছে বলেও জানিয়েছে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আগামী কয়েকদিনের মধ্যেই ভারত থেকে ১০ হাজার শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে ইসরায়েল।
এসব ভারতীয় শ্রমিক ইসরায়েলে নির্মাণ ও নার্সিং খাতে কাজ করবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই।
ইহুদিবাদী ইসরায়েলে কাজ করেন ১ লাখ ফিলিস্তিনি। যাদের বেশিরভাগই নির্মাণ কাজের সঙ্গে সংশ্লিষ্ট। আর ফিলিস্তিনিরা যেখানে যেখানে কাজ করেন সেখানেই ভারতীয়দের নেওয়ার প্রক্রিয়া চলছে।
ইসরায়েলের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভারতীয় শ্রমিকরা কয়েক ধাপে ইসরায়েলে যাবেন। প্রথম ধাপে যাবেন ২ হাজ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
কানাডার পূর্বাঞ্চলীয় শহর হ্যালিফ্যাক্সে দাবানলের কারণে হাজার হাজার বাড়িঘর বাধ্যতামূলকভাবে খালি করার আদেশ দেওয়া হয়েছে। কর্মকর্তারা বলেছে, পৌর কর্তৃপক্ষ অনুমতি না দেওয়া পর্যন্ত বাসিন্দাদের তাদের বাড়িতে ফিরে যেতে দেওয়া হবে না।
এর আগে চলতি মাসের শুরুর দিকে দাবানলের কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছিল কানাডার আলবার্টা প্রদেশ।
হ্যালিফ্যাক্স শহরের মেয়র মাইক স্যাভেজ বলেছে, বাড়িঘর খালি করার আদেশ দেওয়ার কারণে প্রায় ১৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দাবানল পরিস্থিতিকে- ‘অ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মোবাইলের সেবা তথা প্যাকেজ নিয়ে এক মতবিনিময় সভায় গ্রাহকরা অপারেটরগুলোর একাধিক প্যাকেজ নিয়ে তাদের অভিযোগ জানিয়েছেন। তারা বলেছেন, একাধিক প্যাকেজের কারণে গ্রাহকেরা বিভ্রান্তিতে পড়েন।
ডাটা প্যাকেজের সংখ্যা কমিয়ে দামও কমার পক্ষে মত দিয়েছেন অনেকে। আবার বেশি প্যাকেজ থাকায় তাদের পছন্দের কথা জানিয়েছেন কিছু গ্রাহক।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর রমনায় বিটিআরসিতে মোবাইল অপারেটরসমূহের সেবা (প্যাকেজ এবং ডাটার মূল্য) সংক্রান্ত মতবিনিময় সভায় অংশ নিয়ে গ্রাহকরা তাদের মতামত তুলে ধরেন। অনলাইনেও কয়েকজন গ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
হাত বদলে পাইকারি ও খুচরা বাজারের দামের ফারাক প্রায় সব সবজিতেই। বর্তমানে বেগুন, করলা, ঢেঁড়স, কদু, চিচিংগা, কচুরলতি, টমেটো, শসাসহ বিভিন্ন সবজি বিক্রি হচ্ছে উৎপাদন খরচের চেয়ে ছয় থেকে দশগুণ বেশি দামে। এর মধ্যে শুধু পাইকারি ও খুচরা বাজারের মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে দাম বাড়ছে প্রায় চারগুণ। এছাড়া রয়েছে অস্বাভাবিক পরিবহন ব্যয়, রাস্তায় চাঁদাবাজি, উৎপাদনকেন্দ্র থেকে বিক্রয়কেন্দ্র পর্যন্ত দফায় দফায় আড়তদারি (কমিশন) খরচসহ নানা অসঙ্গত ব্যয়।
সব প্রতিকূলতা পেরিয়ে বর্তমানে ঢাকার বাজারে কোনো সবজি প্রতি কেজি ৬০ টাকা বাকি অংশ পড়ুন...
টাঙ্গাইল সংবাদদাতা:
টাঙ্গাইলের ধনবাড়িতে একটি পণ্যবাহী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে উল্টে যায়। এতে ঘুমন্ত অবস্থায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।
গত সোমবার রাত ২টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার নল্লা বাজার এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান ধনবাড়ি থানার ওসি এইচ এম জসিম উদ্দিন।
ওসি জসিম জানান, একটি পণ্যবাহী কভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নল্লা এলাকার সড়কের পাশের একটি বাড়িতে উঠে পড়ে। এতে ওই বাড়িতে থাকা পরিবারের সদস্যরা চাপা পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় ঘটনাস্থলেই মারা যায় এক না বাকি অংশ পড়ুন...
খুলনা সংবাদদাতা:
সুন্দরবনের বন্য প্রাণী এবং নদী-খালের মাছের বিচরণ ও প্রজনন কার্যক্রমের সুরক্ষায় আগামী ১ জুন থেকে তিন মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনের দুয়ার। এ সময় পর্যটক প্রবেশ, সাধারণ মানুষের চলাচলসহ সুন্দরবনের নদী-খালে মাছ ধরা নিষিদ্ধ থাকবে।
নিষেধাজ্ঞা সামনে রেখে গহিন সুন্দরবন থেকে লোকালয়ে ফিরতে শুরু করেছেন উপকূলীয় অঞ্চলের বনজীবী হিসেবে পরিচিত জেলে, বাওয়ালি ও মৌয়ালরা। তবে ৩১ আগস্ট পর্যন্ত দীর্ঘ ৯২ দিনের নিষেধাজ্ঞায় কীভাবে সংসার চালাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। বনজীবীরা বলছেন, বন্ধের দিনগুলোয় তাদের জন্য সর বাকি অংশ পড়ুন...
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা:
বুলনপুরে নির্মিত দেশের সর্বপ্রথম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র জাতীয় গ্রিডের সাথে যুক্ত হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন মন্ত্রী।
তিনি বলেন, জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের বুলনপুরে নির্মিত দেশের সর্বপ্রথম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র। কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা ২.৩০ মেগাওয়াট।
প্রকল্পটির মাধ্যমে একই পানির স্থান থেকে মাছ এবং বিদ্যুৎ মিলবে জানিয়ে তিনি আরও বলেন, আগামী কয়েক মাস পানির স্থ বাকি অংশ পড়ুন...
বরিশাল সংবাদদাতা:
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, গাজীপুর সিটি নির্বাচন থেকে আমরা শিক্ষা নিয়েছি। আমাদের আরও কিছু জানার আছে, অনেক কিছু বুঝতেও বাকি আছি। আমরা তথ্য-উপাত্ত সংগ্রহ করছি।
তিনি আরও বলেন, আমরা জানি, এই নির্বাচনে জনগণ আমাদের ভোট দিয়েছে। আমরা জনগণের ভোটে হারি নাই, আমরা হেরেছি ষড়যন্ত্রের কাছে। আমরা হেরেছি বিশ্বাসঘাতকদের কারণে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বরিশাল জেলা ও মহ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশে কথা বলার স্বাধীনতা নেই। দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, বিরোধী দলের নেতাকর্মীদের দমনের নামে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লেলিয়ে দেওয়া হয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এসময় রিজভী নিজে গরিব ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত অনিবন্ধিত সংগঠন মওদুদীবাদী দল জামাত। তাই কর্মসূচি পালন করতে হলে তাদের অবশ্যই পুলিশের অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে ‘বীর মুক্তিযোদ্ধা ঈদ পুনর্মিলনী ২০২৩’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিবি) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত সোমবার (২৯ মে) বিকেলে জামায় বাকি অংশ পড়ুন...












