প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে
বুলনপুরে নির্মিত দেশের সর্বপ্রথম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র জাতীয় গ্রিডের সাথে যুক্ত হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন মন্ত্রী।
তিনি বলেন, জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের বুলনপুরে নির্মিত দেশের সর্বপ্রথম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র। কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা ২.৩০ মেগাওয়াট।
প্রকল্পটির মাধ্যমে একই পানির স্থান থেকে মাছ এবং বিদ্যুৎ মিলবে জানিয়ে তিনি আরও বলেন, আগামী কয়েক মাস পানির স্থানে মাছের বৃদ্ধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।
এ ছাড়া পরিবেশগত ভারসাম্য অটুট থাকলে পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে আরও বড় পরিসরে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেয়ার বিষয়ে আশা প্রকাশ করেন নসরুল হামিদ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।