নিজস্ব প্রতিবেদক:
শিক্ষার উন্নয়নে স্থায়ী শিক্ষা কমিশন গঠনের দাবি জানিয়েছেন শিক্ষা সংশ্লিষ্টরা। তারা বলেছেন, স্বাধীনতার পর থেকেই শিক্ষাকে অবজ্ঞা করার যে প্রক্রিয়া শুরু হয়েছে তার ধারাবাহিকতা এখনও রয়েছে।
গতকাল জুমুয়াবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘শিক্ষা ব্যবস্থা ও সংস্কার কোন পথে’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেন, বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থাকে পুরোপুরিভাবে ধ্বংস করে ফেলা হয়েছে। যেখানে পাশের দেশ শিক্ষার হাব তৈরি করেছে, সেখানে আম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ আমলের চোর-বাটপারদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হতো না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
গতকাল জুমুয়াবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জোবাইদা রহমানের সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিত আয়োজিত প্রতীকী অবস্থান কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেন, ডিমের দাম বাড়তো না, যদি অতীতের ডিমের সিন্ডিকেটকে আইনের আওতায় আনতে পারতেন। পেঁয়াজের সিন্ডিকেট হ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
২০২৫ সালের মধ্যে নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
গত বৃহস্পতিবার রাতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আভাস দেওয়ার পর এই প্রথম কোনো উপদেষ্টা বিষয়টি নিয়ে সরাসরি কথা বললেন।
আলোচনা অনুষ্ঠানে ড. আসিফ নজরুল ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে বলে জানান। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো সাংবাদিকের বিচার হবে এমন কথা আগে বলেননি বলে তিনি উল্লেখ করেন।
সাবেক প্রধানমন্ত্রী শ বাকি অংশ পড়ুন...
গাইবান্ধা সংবাদদাতা:
একটি গুলি কানের ওপরের অংশে আর অন্যটি মাথার পেছনে আটকে আছে। এ দুটি গুলি মাথায় থাকার কারণে প্রতিনিয়ত যন্ত্রণায় ছটফট করছেন। এভাবে শারীরিক অসুস্থতার মধ্য দিয়ে জীবন পার করছেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বড় শিমুলতলা নয়াপাড়া গ্রামের রুবেল মন্ডল (২৮)।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণের সময় পুলিশের ছোড়া গুলিতে মাথা ও শরীরে আটটি গুলিবিদ্ধ হয় তার। শরীরের ছয়টি গুলি বের করা সম্ভব হলেও মাথায় থাকা দুটি গুলি এখনো তার অসহ্য যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। উন্নত চিকিৎসার অভাবে রুবেলের ভবিষ্যৎ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে ড. ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদে চলতি মাসেই কিছু নতুন মুখ যোগ হতে পারে বলে সচিবালয় সূত্রে জানা গেছে। এ ছাড়া মন্ত্রণালয় ও বিভাগ বিতরণে রদবদল হতে পারে বলেও সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তারা জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে কাজ করার পূর্ব অভিজ্ঞতা আছে এমন তিন-চারজন নতুন মুখ যুক্ত করার বিষয়ে আলোচনা চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, কত দিনের মধ্যে উপদেষ্টা পরিষদ সম্প্রসারণ হবে, তার সঠিক তারিখ জানা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিশ্ববাজারে অতীতের সব রেকর্ড ভেঙে স্বর্ণের দামে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। বিশ্ববাজারে প্রথমবারের মতো এক আউন্স স্বর্ণের দাম ২ হাজার ৭১১.১৯ ডলার ছাড়িয়েছে। সেই হিসেবে দেশের বাজারেও যেকোনো সময় দামি এই ধাতুটির দাম বেড়ে নতুন রেকর্ড সৃষ্টি হতে পারে।
গতকাল জুমুয়াবার স্পট মার্কেটে স্বর্ণের দাম অবস্থান করছিল ২ হাজার ৭১১.১৯ ডলারে। একদিনে ১৮.১০ ডলার বা শূন্য.৬৭ শতাংশ বেড়েছে দাম বেড়েছে প্রতি আউন্সে।
মার্কিন নির্বাচন, ফেডারেল রিজার্ভের সুদ হার হ্রাস ও মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে এখন বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে রাজধানীর যাত্রাবাড়ীতে ছাত্র-জনতার ওপর নজিরবিহীন হামলা চালায় পুলিশ। গত ১৯ থেকে ২১ জুলাই পর্যন্ত তিনদিনে ওই এলাকায় আন্দোলনকারীদের দমাতে সর্বোচ্চ ১ হাজার ৪৯৫ রাউন্ড গুলি ছোড়া হয় ৭ পয়েন্ট ৬২ এমএম চায়না রাইফেল থেকে। এতে প্রাণহানি ঘটে শতাধিক। অত্যাধুনিক এ মারণাস্ত্র দিয়ে প্রতি মিনিটে নির্ভুলভাবে ৩০-৪০ রাউন্ড গুলি চালানো যায়। অত্যাধুনিক এ অস্ত্র ব্যবহার হয় মূলত যুদ্ধক্ষেত্রে।
পুলিশ বাহিনীর হাতে এ ধরনের মারণাস্ত্র তুলে দেয়া শুরু হয় ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনের পর। আওয়া বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ঢাকাসহ দেশের তিনটি বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে কমতে পারে তাপমাত্রাও। গতকাল জুমুয়াবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। এতে শনিবার সকাল পর্যন্ত ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আ বাকি অংশ পড়ুন...
বগুড়া সংবাদদাতা:
পণ্য রপ্তানিতে চমক দেখাচ্ছে উত্তরের বাণিজ্য জেলা বগুড়া। এখানকার উৎপাদিত পণ্য যাচ্ছে বিশ্বের নানা দেশে। এতে বৈদেশিক মুদ্রা অর্জনে বগুড়া রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। রপ্তানি তালিকায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন পণ্য।
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির তথ্য বলছে, ভারত, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীন, জাপান, সৌদি আরব, কাতার, দুবাই, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, রাশিয়া, জার্মানি, সুইডেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, ইংল্যান্ড, ইতালি, নরওয়েসহ ইউরোপের অন্তত ১৮ দেশে যাচ্ছে বগুড়ার পণ্য। প্রতিবছর বড় হচ্ছে এই রপ্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশে অতি দরিদ্র মানুষের সংখ্যা চার কোটি ১৭ লাখ। এরমধ্যে ৬.৫ শতাংশের অবস্থা গুরুতর। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রকাশিত এক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে, দেশে অতি দারিদ্র্যের হার কমেছে। ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী, দেশে অতি দারিদ্র্যের হার ৫.৬ শতাংশ। ২০১৬ সালে এ হার ছিল ১২.৯ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২২ সালের সর্বশেষ তথ্যমতে, বাংলাদেশের ১৮.৭ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন। তাদের মধ্যে অতি দারিদ্র্যসীমার নিচে বসবাস ক বাকি অংশ পড়ুন...
সিলেট সংবাদদাতা:
সিলেট বিভাগের বিশেষায়িত চিকিৎসাসেবা প্রতিষ্ঠান এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। কার্ডিয়াক এনজিওগ্রাম, কিডনি রোগীদের ডায়ালাইসিস, ক্যান্সার আক্রান্তদের রেডিওথেরাপিসহ জটিল রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য রয়েছে বেশ সুনাম। তাই ৯০০ শয্যার হলেও সরকারি এ স্বাস্থ্যসেবা কেন্দ্রে গড়ে রোগী ভর্তি থাকে দুই-আড়াই হাজার। তবে ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের পর অনেকটাই বদলে গেছে হাসপাতালের চিত্র। চিকিৎসক ও স্টাফদের অনেকেই চলে গেছেন আত্মগোপনে। কেউ আবার নিরাপত্তাহীনতায় আসছেন না কাজে, যার প্রভাব পড়েছে চিকিৎসাসেবা কার্যক্র বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাজারে উঠতে শুরু করেছে হরেক রকম শীতের শাক-সবজি। তবুও কমছে না দাম। এদিকে আলুর দাম বাড়লেও পেঁয়াজ বিক্রি হচ্ছে আগের দামেই।
গতকাল জুমুয়াবার রাজধানীর নয়াবাজার, কারওয়ানবাজার ও নিউমার্কেট কাঁচাবাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, হাতে গোনা দুই-একটি সবজির দাম কেজিতে ৫-১০ টাকা কমলেও বেশিরভাগই বিক্রি হচ্ছে চড়া দামে।
ব্যবসায়ীরা বলছেন, মৌসুম শেষ দিকে হওয়ায় এবং সাম্প্রতিক বন্যা ও বৃষ্টির প্রভাবে বাড়ছে শাক-সবজির দাম। রাজধানীর কারওয়ানবাজারের সবজি বিক্রেতা আনিস বলেন, হাতেগোনা দু-একটি সবজি ছাড়া কোনোটিই নেই ৮০ টাকার বাকি অংশ পড়ুন...












