২০১৪ সালের নির্বাচনের পর পুলিশের হাতে তুলে দেয়া হয় অত্যাধুনিক মারণাস্ত্র
, ১৫ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ১৯ অক্টোবর , ২০২৪ খ্রি:, ০৩ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে রাজধানীর যাত্রাবাড়ীতে ছাত্র-জনতার ওপর নজিরবিহীন হামলা চালায় পুলিশ। গত ১৯ থেকে ২১ জুলাই পর্যন্ত তিনদিনে ওই এলাকায় আন্দোলনকারীদের দমাতে সর্বোচ্চ ১ হাজার ৪৯৫ রাউন্ড গুলি ছোড়া হয় ৭ পয়েন্ট ৬২ এমএম চায়না রাইফেল থেকে। এতে প্রাণহানি ঘটে শতাধিক। অত্যাধুনিক এ মারণাস্ত্র দিয়ে প্রতি মিনিটে নির্ভুলভাবে ৩০-৪০ রাউন্ড গুলি চালানো যায়। অত্যাধুনিক এ অস্ত্র ব্যবহার হয় মূলত যুদ্ধক্ষেত্রে।
পুলিশ বাহিনীর হাতে এ ধরনের মারণাস্ত্র তুলে দেয়া শুরু হয় ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনের পর। আওয়ামী লীগ সরকার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর পুলিশের আধুনিকায়নের নামে বাহিনীতে যুক্ত করা হয় ৭ পয়েন্ট ৬২ এমএম চায়না রাইফেল, এসএমজি, এলএমজি, বিডি-৮ অ্যাসল্ট রাইফেল, টরাস ৯ এমএমের মতো যুদ্ধক্ষেত্রে ব্যবহার্য অস্ত্র।
পুলিশের হাতে এ ধরনের অস্ত্র তুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয় ২০১৪ সালের ২৬ অক্টোবর। সে সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ বিভাগের অতিরিক্ত সচিব (পুলিশ) ছিলেন আখতার হোসেন ভূঁইয়া। তার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় পুলিশের পক্ষে অংশ নেন তৎকালীন এআইজি হারুন অর রশিদ। সভায় বাহিনীতে অত্যাধুনিক মারণাস্ত্রের প্রয়োজনীয়তা তুলে ধরেন এ পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, ‘এদেশে পার্বত্য অঞ্চল ও সমতল অঞ্চলের ভৌগোলিক অবস্থানগত কারণে পুলিশের বিভিন্ন মডেল ও ক্যালিবারের অস্ত্রের প্রয়োজন রয়েছে।’
তার ওই প্রস্তাবে অনুমোদন দেন আখতার হোসেন ভূঁইয়া। একই সঙ্গে স্বাভাবিক অন্যান্য প্রক্রিয়াকে পাশ কাটিয়ে এসব অস্ত্র কেনাকাটা থেকে শুরু করে বণ্টনের কাজটিতেও তত্ত্বাবধান করেন তিনি।
সংশ্লিষ্ট একটি সূত্রের ভাষ্যমতে, শুরুতে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন, পিবিআই, নৌ-পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, সোয়াট ও গোয়েন্দা বিভাগের বিভিন্ন প্রয়োজনকে সামনে রেখে আখতার হোসেন ভূঁইয়ার নেতৃত্বে পুলিশকে এসব অস্ত্রশস্ত্রে সজ্জিত করা হয়। যদিও এক পর্যায়ে এর প্রয়োগ শুরু হয় বিরোধী মত দমনে ও নিরস্ত্র মানুষের ওপর। বিশেষ করে ২০১৪ সালের পরবর্তী নির্বাচনগুলোর অব্যবহিত আগে-পরে পুলিশ সদর দপ্তরে এসব অস্ত্র সংগ্রহের তোড়জোড় দেখা গেছে বেশি।
অস্ত্র বিশেষজ্ঞ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা নিশ্চিত করেছেন, পুলিশ ও র্যাব চীনা টাইপ-৫৬ সেমি অটোমেটিক রাইফেলে ৭ পয়েন্ট ৬২ এমএম বুলেট ব্যবহার করে। পুলিশ সদর দপ্তর থেকে ৭ পয়েন্ট ৬২ এমএম স্নাইপার রাইফেল সংগ্রহের জন্য সর্বশেষ দরপত্র আহ্বান করা হয় ছাত্র-জনতার আন্দোলনের আগে গত মার্চে। গত ২৪ মার্চ ৫০টি এ ধরনের অস্ত্র সংগ্রহে উৎপাদন ও সরবরাহকারীদের কাছে দরপত্র চাওয়া হয়। এর আগে ২০২৩ সালের মার্চে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সংগ্রহ করা হয় ৩০টি ৭ পয়েন্ট ৬২ এমএম স্নাইপার রাইফেল। মূলত নির্বাচনকে সামনে রেখে বিরোধীদের আন্দোলন দমন করার জন্যই এসব অস্ত্র সংগ্রহ করা হয় বলে জানা গেছে।
২০১৯ সালের সেপ্টেম্বরে আরেক দরপত্রের মাধ্যমে পুলিশের কাছে থাকা ৭ পয়েন্ট ৬২ এমএম স্নাইপার রাইফেলের জন্য কাভার কেনা হয়। এছাড়া ওই মাসের আরেকটি দরপত্রে ১৫ হাজার সেমি অটোমেটিক ৭ পয়েন্ট ৬২ এমএম রাইফেলের কথা উল্লেখ করা হয়। পুলিশ ছাড়া অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতেও এ ধরনের টাইপ-৫৬ সেমি অটোমেটিক রাইফেল রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৃষ্টির দাপট থাকতে পারে আরও কয়েকদিন
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল কক্ষ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চট্টগ্রামে একীভূত ৫ ব্যাংকের শাখায় তালা দিয়েছেন আমানতকারীরা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি -বিমান প্রতিমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার -তথ্যমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নতুন বেতনকাঠামো ১ জুলাই থেকে আংশিক বাস্তবায়ন হতে পারে
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগকারীদের টানতে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে ডিসিদের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অটোরিকশা-রিকশায়ও শেয়ার রাইড অ্যাপ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












