আল ইহসান ডেস্ক:
নাইজেরিয়ায় সক্রিয় আইএস, দেশটির স্থানীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী লাকুরাওয়া এবং ডাকাত গ্যাংগুলোর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে দেশটিতে বিমান অভিযান চালিয়েছে মার্কিন বিমানবাহিনী। দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় সোকোতোতে পরিচালনা করা হয়েছে এ অভিযান।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলার মুখপাত্র দানিয়েল বিওয়ালার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি। বিওয়ালা জানিয়েছেন, নাইজেরিয়ার সরকারের সম্মতিক্রমে বৃহস্পতিবার ও জুমুয়াবার এ অভিযান পরিচালিত হয়েছে।
এএফপিকে তিনি বলেছেন, “আইএস, লাকুরাওয়া ও ডাকাত গ্যাংগুলোকে লক্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
একদিকে যুদ্ধের ভয়াবহতার কারণে ধ্বংসস্তূপ অপরদিকে বৈরী আবহাওয়া গাজার পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। গত শনিবার গাজা উপত্যকাজুড়ে ভারী বৃষ্টিপাত এবং তীব্র বাতাস বয়ে গেছে। ২০২৩ সালের শেষের দিক থেকেই অনেক পরিবার তাঁবুতে বসবাস করছে।
কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে যে, এই উপত্যকায় তাপমাত্রা কমে যাওয়া, বৃষ্টিপাত এবং তীব্র বাতাসের কারণে লোকজন চরম দুর্ভোগে পড়েছেন।
গাজা সিটিতে বসবাসরত বাস্তুচ্যুত ফিলিস্তিনি মোহাম্মদ মাসলাহ তাঁবু থেকে আল জাজিরাকে বলেন, সেখানে থাকা ছাড়া তাদের আর কোনো উপায় নেই।
দেইর আল-বালাহতে, উত্তর বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
অধিকৃত পশ্চিমতীরের কাবাতিয়া শহরে গত শনিবার (২৭ ডিসেম্বর) দ্বিতীয় দিনের মতো ইসরায়েলি বাহিনী গণগ্রেফতার চালিয়েছে এবং কয়েক ডজন পরিবারকে তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করেছে। দখলদার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর নির্দেশে এই সামরিক অভিযান পরিচালিত হচ্ছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, গত শনিবার ইসরায়েলি দখলদার বাহিনী কাবাতিয়ার প্রবেশপথ বন্ধ করে দিয়েছে এবং কয়েক ডজন বাসিন্দাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে। ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, তারা বেশ কয়েকটি বাড়ির বাসিন্দাদের উচ্ছেদ করেছে এবং বাড়িগুলোকে সামরিক জিজ্ঞা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বিশ্বের প্রথম দেশ হিসেবে সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে সন্ত্রাসী ইসরায়েল। এতে সন্ত্রাসী ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে সোমালিয়া। এই পদক্ষেপকে ‘আগ্রাসন’ হিসেবে অভিহিত করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে দেশটি।
গত শনিবার (২৭ ডিসেম্বর) সোমালিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলী ওমর এক সাক্ষাৎকারে বলেছেন, সরকার ‘রাষ্ট্রীয় আগ্রাসন’ এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে সন্ত্রাসী ইসরায়েলি হস্তক্ষেপের বিরুদ্ধে লড়াই করার জন্য সব ধরনের কূটনৈতিক উপ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভিযোগ করেছেন যে, সন্ত্রাসী ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ মিলে ইরানের বিরুদ্ধে ‘সর্বাত্মক যুদ্ধ’ চালাচ্ছে। এই মন্তব্য তিনি করেছেন গত শনিবার (২৭ ডিসেম্বর)। যখন সন্ত্রাসী নেতানিয়াহু শিগগিরই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে ওয়াশিংটন সফরে যাচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা গতকাল রোববার (২৮ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে।
পেজেশকিয়ান বলেন, “আমার মতে, আমরা এখন আমেরিকা, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে লিপ্ত। তারা চায় না আমাদের দেশ স্বায়ত্তশাসিতভাবে নি বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
রাশিয়ার পূর্বদিকে অবস্থিত একটি এলাকা ইয়াকুতিয়া। সম্প্রতি এই অঞ্চলে তাপমাত্রা ব্যাপকভাবে নিম্নমুখী হয়েছে। এ এলাকায় তাপমাত্রা মাইনাস ৫৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গেছে।
এছাড়া বিশ্বের সবচেয়ে শীতল বড় শহর ইয়াকুৎস্কে তাপমাত্রা মাইনাস ৪৫ থেকে মাইনাস ৫০ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। এসব এলাকার ৩ লাখ ৫৫ হাজার বাসিন্দা তীব্র শীতের মধ্যে দিন যাপন করছে।
ভারী তুষারপাত এবং হাড় কাঁপানো ঠান্ডা বাতাসের কারণে স্থানীয়দের দৈনন্দিন জীবন ব্যাহত হয়েছে। ঠান্ডা থেকে রক্ষা পেতে বাইরে অবস্থান করার সময় সীমিত করে মাত্র ৩০ মিনিট করা বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদাদতা:
সমুদ্র পথে পাচারের আগমুহূর্তে কক্সবাজারের টেকনাফ উপজেলার রাজারছড়া এলাকায় অভিযান চালিয়ে ১৭ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ১৭ জনের মধ্যে হত্যা মামলার এক আসামি রয়েছেন।
গতকাল রোববার (২৮ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
গত ২৬ ডিসেম্বর রাত সোয়া ১টার দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের একটি দল মেরিন ড্রাইভ সংলগ্ন রাজারছড়া এলাকায় অভিযান চালায়।
অভিযানের সময় পাচারকারীরা রাতের অন্ধকারে পালিয়ে গেলেও নৌকায় থাকা সাতজন পুরুষ, চা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকা-ের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে টানা তৃতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। এতে করে রাজধানীর গুরুত্বপূর্ণ এই রুটে যান চলাচল বন্ধে আশপাশের এলাকাগুলোতে দেখা দিয়েছে তীব্র যানজট। এতে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।
গতকাল রোববার (২৮ ডিসেম্বর) বেলা ২টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড়ের জুলাই স্তম্ভের নিচে জড়ো হন তারা।
পরে দুপুরে আড়াইটার দিকে শাহবাগ মোড়ের সব সড়ক বন্ধ করে অবস্থান নেন অবরোধকারীরা। এত বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ঘন কুয়াশার প্রভাবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট। দৃশ্যমানতা কমে যাওয়ায় বেশ কয়েকটি ফ্লাইট নির্ধারিত সময়ে নামতে পারেনি।
বিমানবন্দর সূত্র জানায়, শনিবার রাত ১টা থেকে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ভোর ৬টার মধ্যে অন্তত ৬টি আন্তর্জাতিক ফ্লাইটের ঢাকায় নামার কথা ছিল। তবে ঘন কুয়াশায় রানওয়ে স্পষ্ট না থাকায় ফ্লাইটগুলো ঢাকার আকাশে চক্কর দেয় এবং দেরিতে অবতরণ করে। এছাড়াও একাধিক ফ্লাইট কুয়াশার পূর্বাভাস পেয়ে নিজ নিজ গন্তব্য থেকে দেরি করে ঢাকা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
৭১ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেছে সরকার। সনদ বাতিল করে গত ২৪ ডিসেম্বর গেজেট জারি করা হয়েছে। এর আগে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
এতে বলা হয়েছে, ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২২-এর ৬ (গ) ধারা এবং রুলস অব বিজনেস, ১৯৯৬-এর শিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস)-এ দেওয়া ক্ষমতাবলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ১০১তম সভার সিদ্ধান্ত মোতাবেক এদের গেজেট বাতিল করা হয়েছে।
এদের মধ্যে বেসামরিক, ভারতীয় তালিকা, লালমুক্তিবার্তা, আনসার বাহিনী, সেনাবাহিনী, শহিদ পুলিশ বাহিনীর মুক্তিযো বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আশুলিয়ায় অবৈধভাবে ক্ষতিকারক রাসায়নিক মিশিয়ে টিবিএস ফুড প্রোডাক্ট নামে নকল ইনো তৈরির কারখানা অনুমোদন ছাড়াই তৈরি হচ্ছে ভেজালজাত খাবার পণ্য।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সরজমিনে আশুলিয়ার নরসিংহপুর গুমাইল স্কুল এন্ড কলেজ রোড এলাকার বাড়িওয়ালা ওয়াসিমের ভবনে টিবিএস ফুড প্রোডাক্ট অবৈধভাবে বাসাবাড়িতে বিভিন্ন রাসায়নিক ক্যামিক্যাল দিয়ে তৈরি হচ্ছে এসব নকল ইনোসহ শিশু খাদ্য। এতে করে একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব, অন্যদিকে জনস্বাস্থ্যে চরম হুমকির মুখে।
এবিষয়ে টিবিএস ফুড প্রোডাক্ট এর মালিক আরিফ কোন কথা বলতে রাজি হ বাকি অংশ পড়ুন...
চাঁপাইনবাবগঞ্জ সংবাদাদতা:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিষণ সীমান্ত দিয়ে এক কিশোরীসহ ৫ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাদের আটক করেছে ১৬ বিজিবি।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকালে বিভিষণ সীমান্তে লালমাটি খাড়ির ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।
লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, আটককৃতরা ভারতের বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশে ফিরছিলেন। গতকাল ইয়াওমুল আহ বাকি অংশ পড়ুন...












