সমুদ্র পথে পাচারের আগ-মুহূর্তে বিজিবির অভিযানে উদ্ধার ১৭
, ০৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ ছামিন, ১৩৯৩ শামসী সন , ৩০ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১৫ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
কক্সবাজার সংবাদাদতা:
সমুদ্র পথে পাচারের আগমুহূর্তে কক্সবাজারের টেকনাফ উপজেলার রাজারছড়া এলাকায় অভিযান চালিয়ে ১৭ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ১৭ জনের মধ্যে হত্যা মামলার এক আসামি রয়েছেন।
গতকাল রোববার (২৮ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
গত ২৬ ডিসেম্বর রাত সোয়া ১টার দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের একটি দল মেরিন ড্রাইভ সংলগ্ন রাজারছড়া এলাকায় অভিযান চালায়।
অভিযানের সময় পাচারকারীরা রাতের অন্ধকারে পালিয়ে গেলেও নৌকায় থাকা সাতজন পুরুষ, চারজন নারী ও সাতটি শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উন্নত জীবন, ভালো চাকরি ও কম খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে একটি সংঘবদ্ধ চক্র ভুক্তভোগীদের সাগর পথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতি নিচ্ছিল।
উদ্ধারকৃতদের যাচাই-বাছাইয়ের সময় তারেক (২০) নামের একজনকে হত্যা মামলার আসামি হিসেবে শনাক্ত করা হয়। তার বাড়ি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, মানবপাচারের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং সীমান্ত এলাকায় এ ধরনের অপরাধ দমনে কঠোর অভিযান চলবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ‘মানহানিকর পোস্ট’, একজন গ্রেফতার
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গ্যাস সংকটে প্রতিদিন নষ্ট হচ্ছে লাখো কর্মঘণ্টা, অর্থনীতিতে ক্ষতি কত?
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশে গাড়ি রপ্তানি করবে পাকিস্তান, চুক্তি স্বাক্ষর
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শ্লীলতাহানির প্রমাণ পাওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এবার পাটওয়ারী-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কেরানীগঞ্জে মিললো ইয়াবা মাদক তৈরির কারখানা, গ্রেফতার ৪
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে’
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকার দল মতের ঊর্ধ্বে সারাদেশে সমানভাবে কাজ করছে -জ্বালানি প্রতিমন্ত্রী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানবপাচার রোধে একযোগে কাজ করবে বাংলাদেশ-মালয়েশিয়া
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গণমাধ্যম কমিশন গঠনে দ্রুত অগ্রগতি হবে -তথ্যমন্ত্রী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি -অ্যাটর্নি জেনারেল
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ময়মনসিংহে অন্যরকম হাট, যেখানে বিক্রি হয় মানুষ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)