ঘন কুয়াশায় বিমানবন্দরে দেরিতে নামছে ফ্লাইট -দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে
, ০৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ ছামিন, ১৩৯৩ শামসী সন , ৩০ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১৫ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
ঘন কুয়াশার প্রভাবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট। দৃশ্যমানতা কমে যাওয়ায় বেশ কয়েকটি ফ্লাইট নির্ধারিত সময়ে নামতে পারেনি।
বিমানবন্দর সূত্র জানায়, শনিবার রাত ১টা থেকে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ভোর ৬টার মধ্যে অন্তত ৬টি আন্তর্জাতিক ফ্লাইটের ঢাকায় নামার কথা ছিল। তবে ঘন কুয়াশায় রানওয়ে স্পষ্ট না থাকায় ফ্লাইটগুলো ঢাকার আকাশে চক্কর দেয় এবং দেরিতে অবতরণ করে। এছাড়াও একাধিক ফ্লাইট কুয়াশার পূর্বাভাস পেয়ে নিজ নিজ গন্তব্য থেকে দেরি করে ঢাকার উদ্দেশে রওনা হয়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানান, ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগমনকারী ও বহির্গমনকারী কিছু ফ্লাইট নির্ধারিত সময়ের তুলনায় বিলম্বে অবতরণ ও উড্ডয়ন করেছে। তবে কোনো ফ্লাইট অন্য গন্তব্যে ডাইভার্ট করা হয়নি।
তিনি আরও জানান, বর্তমানে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ফ্লাইট অপারেশন ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। বিলম্বিত ফ্লাইটের যাত্রীদের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো প্রয়োজন অনুযায়ী সহায়তা দিচ্ছে।
দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে:
মৃদু শৈত্যপ্রবাহ বইছে কিশোরগঞ্জ জেলায়। দেখা মিলেনি সূর্যের। গত কয়েকদিন ধরেই টানা মৃদু শৈত্যপ্রবাহে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এ অবস্থায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীতে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
বেলা সাড়ে এগারোটায় নিকলী প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার এর ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম মাসুদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি রেকর্ড করা হয়। আজকে এ বছরের প্রথম সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এখানে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গ্যাস সংকট: ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা বন্ধ
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরাকান আর্মির হাতে বন্দি ৩ বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাঙামাটিতে এনসিপির ৭ নেতার পদত্যাগ
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাস্তা থেকে ইট লুট, জামাত নেতাসহ আটক ৬
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ -রাষ্ট্রপতি
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘কূটনীতিকদের কাছে এনসিপির বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে’
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিএনপিতে পুনর্গঠন ঈদের পরেই
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘পুলিশ সদস্যদের জীবনে নৈতিকতা ও সদাচরণ গড়ে তুলতে হবে’
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পেট্রোল পাম্পে জ্বালানিমন্ত্রী, বাইকচালকদের বললেন- ‘অস্থির হয়েন না’
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উত্তপ্ত হতে পারে সংসদের প্রথম অধিবেশন
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)