আল ইহসান ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ নির্বাচনে প্রাথমিকভাবে কোনো পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছে জাতিসংঘ। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছে সংস্থাটির মুখপাত্র দুজারিক।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জাতিসংঘের তরফে বাংলাদেশে কোনো পর্যবেক্ষক পাঠানো হবে কিনা- এমন প্রশ্নের জবাবে দুজারিক বলেছে, ‘সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ নিজ উদ্যোগে নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না।’ তবে জাতিসংঘের কান্ট্রি অফিস কোনো টেকনিক্যাল সহায়তা দিচ্ছে কিনা সে বিষ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার বন্ধে সরকার কিছুই করতে পারছে না বলে মন্তব্য করেছে ‘ডিজিটাল অর্থনীতি ও উদ্যোক্তা প্রসঙ্গ’ বিষয়ক আলোচনা অনুষ্ঠানের বক্তারা।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত আলোচনা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, এবারের নির্বাচনে নতুন উপাদান হল কৃত্রিম বুদ্ধিমত্তার ভিত্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার। এর মাধ্যমে সহিংসতা, ঘৃণা ছড়ানো হয় তা বন্ধ করার মতো কোনো উদ্যোগ বা ইচ্ছা নির্বাচন কমিশন দেখাতে পারে নাই। এর অপব্যবহার বন্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিশ্বের ৬টি দেশের ৭ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে জি-টু-জি মেয়াদি চুক্তির আওতায় পরিশোধিত জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি বছরের জানুয়ারি-জুন সময়ের প্রিমিয়াম ও রেফারেন্স প্রাইস অনুযায়ী এই ক্রয়প্রস্তাব দেওয়া হয়।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে বিভিন্ন দেশের রাষ্ট্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
গবেষণা জাহাজ কর্তৃক সামুদ্রিক মৎস্যসম্পদ ও ইকোসিস্টেমের ওপর পরিচালিত জরিপ ও গবেষণা প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে সংশ্লিষ্ট কমিটি। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-তে এ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়।
গবেষণায় দেখা গেছে, ডিপ সি ফিশিংয়ের টুনা মাছের আধিক্য আছে এবং এর সম্ভাবনাও রয়েছে। এছাড়া সুন্দরবনের নিচে একটি ফিশিং নার্সারি পাওয়া গেছে, যা সংরক্ষণের জন্য ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় জানানো হয়েছে, যুক্তরাজ্যের রয়্যাল নেভির বহুমুখী হাইড্রোগ্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
কংক্রিটের শহর রাজধানী ঢাকা। দ্রুত বর্ধনশীল এ শহরে বহুতল ভবন নির্মাণ নিত্যনৈমিত্তিক স্বাভাবিক ঘটনা। তবে সম্প্রতি পরপর কয়েকটি ভূমিকম্পের পর ভবন নিরাপত্তা নিয়ে নাগরিকদের মধ্যে উদ্বেগ বেড়েছে। এ অবস্থায় নির্মাণসামগ্রীর মান যাচাই ছাড়াই আবাসিক ও বাণিজ্যিক বহুতল ভবনের নির্মাণকার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে। নগরবাসীর অভিযোগ অনুমোদন ও তদারকির দায়িত্বে থাকা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এ বিষয়ে কার্যত নিষ্ক্রিয় রয়েছে।
২০০৮ সালের ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালায় ভবনের একাধিক নকশা প্রণয়ন ও অনুমোদনের বিষয় বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ বিমানবাহিনীতে নতুন প্রজন্মের যুদ্ধবিমান যুক্ত হওয়ার সম্ভাবনাকে সামনে রেখে পাকিস্তানের সঙ্গে উচ্চপর্যায়ের প্রতিরক্ষা আলোচনা করেছে ঢাকা। ইসলামাবাদ সফরে গিয়ে পাকিস্তান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবার সিদ্দিকীর সঙ্গে জেএফ-১৭ ‘থান্ডার’ যুদ্ধবিমান ক্রয়সহ সামগ্রিক প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বৈঠক করেছেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানায়, গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করে কোনও বক্তব্য দেওয়া ধৃষ্টতা বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারক গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে মানবতাবিরোধী অপরাধের একটি মামলার শুনানির সময় তিনি এসব কথা বলেন।
ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে হাদি হত্যা মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়ার পর ডিএমপি মিডিয়া সেন্টারে এ তথ্য জানান তিনি।
শফিকুল ইসলাম বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকা-ের ঘটনায় ফয়সাল বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
অন্তর্র্বতী সরকারের ১৭ মাসে সড়ক, রেল, নৌ ও আকাশপথে দুর্ঘটনায় ১৩ হাজার ৪০৯ জন নিহত হয়েছেন। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সেভ দ্য রোডের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত সড়কপথে চরম নৈরাজ্য-বিশৃঙ্খলা আর আইন না মেনে বাহন চলাচলের কারণে ছোট-বড় মোট ৫৭ হাজার ৭৯৬টি দুর্ঘটনায় আহত হয়েছেন ৫৮ হাজার ৪৯১ এবং নিহত হয়েছেন ১২ হাজার ৬৯৪ জন।
ঢাকাসহ সারাদেশে ১৩ হাজার ৮২৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন ১৩ হাজার ৮৩২ ও নিহত হয়েছেন ২ হাজার ৬৩৮ জন। বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পূর্বঘোষণা অনুযায়ী যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে আসন সমন্বয় করে জাতীয় নির্বাচনের জন্য কমপক্ষে ১৪টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। কিন্তু এ পরিকল্পনায় বাদ সেধেছে দলটির বিদ্রোহী প্রার্থীরা। মনোনয়ন বঞ্চিত হয়ে তারা দলের ছেড়ে দেওয়া আসনে ভোটের মাঠে উপস্থিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। বিদ্রোহী প্রার্থীদের কাউকে কাউকে বিএনপির হাইকমান্ড থেকে বহিষ্কার করলেও অন্যদের ওপর সে সিদ্ধান্ত কোনো প্রভাব ফেলেনি। এই পরিস্থিতিতে বিএনপি থেকে আসন ছাড় পেলেও দলটির বিদ্রোহী প্রার্থীদের কারণে দুশ্চিন্তায় পড়ে গেছেন শরি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশজুড়ে তীব্র শৈত্য প্রবাহ চলছে। বিশেষ করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে শীতের প্রকোপ বেড়েছে। পৌষ-মাঘ মাসের মধ্যভাগে এসে হিমেল বাতাস আর ঘন কুয়াশার কারণে তাপমাত্রা ৭ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে গেছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টার দিকে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। রাজশাহীতে একদিনেই তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে।
শীতের কারণে শীতকালীন রোগের প্রাদুর্ভাবও বেড়েছে। জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে প্রতিদিনই বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার মোহাম্মদপুরে বেড়িবাঁধ চাঁদ উদ্যান এলাকায় একটি বস্তিতে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে বস্তির কয়েকটি টিনশেড ঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিসের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মোহাম্মদপুরের বেড়িবাঁধ চাঁদ উদ্যান এলাকার একটি বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দ্রুত দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ১ ঘন্টার চেষ্টার পর দুপুর ২টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস বাকি অংশ পড়ুন...












