নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর পরিকল্পনা জাতিসংঘের
আল ইহসান ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ নির্বাচনে প্রাথমিকভাবে কোনো পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছে জাতিসংঘ। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছে সংস্থাটির মুখপাত্র দুজারিক।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জাতিসংঘের তরফে বাংলাদেশে কোনো পর্যবেক্ষক পাঠানো হবে কিনা- এমন প্রশ্নের জবাবে দুজারিক বলেছে, ‘সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ নিজ উদ্যোগে নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না।’ তবে জাতিসংঘের কান্ট্রি অফিস কোনো টেকনিক্যাল সহায়তা দিচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নেয়া হবে বলে জানায় সে। নির্বাচনকে কেন্দ্র করে জাতিসংঘ যেসব সহায়তা দেয় সে বিষয়ে ইঙ্গিত করে দুজারিক।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।