কংক্রিট-পাইল পরীক্ষা ছাড়াই নির্মাণ হচ্ছে বহুতল ভবন
, ১৭ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০৭ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৩ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
কংক্রিটের শহর রাজধানী ঢাকা। দ্রুত বর্ধনশীল এ শহরে বহুতল ভবন নির্মাণ নিত্যনৈমিত্তিক স্বাভাবিক ঘটনা। তবে সম্প্রতি পরপর কয়েকটি ভূমিকম্পের পর ভবন নিরাপত্তা নিয়ে নাগরিকদের মধ্যে উদ্বেগ বেড়েছে। এ অবস্থায় নির্মাণসামগ্রীর মান যাচাই ছাড়াই আবাসিক ও বাণিজ্যিক বহুতল ভবনের নির্মাণকার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে। নগরবাসীর অভিযোগ অনুমোদন ও তদারকির দায়িত্বে থাকা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এ বিষয়ে কার্যত নিষ্ক্রিয় রয়েছে।
২০০৮ সালের ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালায় ভবনের একাধিক নকশা প্রণয়ন ও অনুমোদনের বিষয়ে সুস্পষ্ট উল্লেখ রয়েছে। তবে রাজউক ভবনের স্ট্রাকচারাল, ইলেকট্রিক্যাল বা প্লাম্বিং- এসব গুরুত্বপূর্ণ নকশার অনুমোদন দেয় না। সংস্থাটি কেবল আর্কিটেকচারাল বা স্থাপত্য নকশার অনুমোদনেই সীমাবদ্ধ। ফলে জমির ব্যবহার, সড়ক প্রস্থ, সেটব্যাক, পার্কিং- এসব মানা হলেও কাঠামোগত নিরাপত্তা অনেক ক্ষেত্রে বাধ্যতামূলক যাচাইয়ের বাইরেই রয়ে যায়।
মাটির গুণাগুণ পরীক্ষা, পাইলিং পরীক্ষা, কংক্রিট ও রডের মান যাচাই- এসব তদারকিরও কোনো কার্যকর ব্যবস্থা নেই। মাঠপর্যায়ে পরিদর্শনের নির্দেশনাও কাগজেই সীমাবদ্ধ। তাই বাস্তবে মাননিয়ন্ত্রণ পুরোপুরি ভবন মালিক ও তার নিয়োগপ্রাপ্ত প্রকৌশলীর ওপর নির্ভরশীল।
২০২০ সালে প্রণীত জাতীয় বিল্ডিং কোডে শুধু আর্কিটেকচারাল বা স্থাপত্য নকশা নয়, স্ট্রাকচারাল ডিজাইন, ফায়ার সেফটি, বিল্ডিং সার্ভিস ড্রইং (বিদ্যুৎ, পানিপথ, বর্জ্য ব্যবস্থাপনা, ভেন্টিলেশন), নির্মাণসামগ্রীর গুণগত মান- সবকিছুর স্পষ্ট নির্দেশনা রয়েছে। এই সার্ভিস ড্রইংয়ের মাধ্যমে প্রতিটি সেবা কীভাবে ভবনে প্রবাহিত হবে তা নির্ধারিত হয়। কিন্তু বাস্তবে রাজউক এসব সার্ভিস ড্রইং যাচাই বা পরীক্ষার জন্য মাঠে আসে না।
২০২৩ সালে ওই কোডের প্রতিফলন ঘটাতে ইমারত বিধিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু এখনও সেই সংশোধন গেজেটভুক্ত হয়নি। ফলে আইন হাতে থাকলেও বাস্তবে এর কার্যকারিতা দেখা যায় না। এ এক ধরনের ফাঁক- যেখানেই ভবন নির্মাণ হয়, নিয়ন্ত্রক নজরদারি থাকছে না।
নিরাপত্তা-নিয়ন্ত্রণের ক্ষেত্রে আধুনিক ব্যবস্থা যুক্ত হলেও বাস্তবে তা কার্যকর হয়নি। কোথায় কত ভিম, কত কলাম, কোন গ্রেডের রড, কীভাবে ঢালাইÑ এসব নির্ধারণ ও মান নিশ্চিত করার দায়িত্ব এখনও শুধু মালিকপক্ষের। বহুতল ভবন নির্মাণের আগে মালিককে একজন স্থপতি ও একজন প্রকৌশলী নিয়োগ দিতে হয়। এরপর ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামা জমা দিতে হয় রাজউকে। তাতে লেখা থাকে, নিযুক্ত পেশাজীবীরা বাংলাদেশের জাতীয় বিল্ডিং কোড অনুযায়ী নির্মাণকাজ তদারকি করবেন। কিন্তু এর ব্যত্যয় ঘটালে রাজউক মাঠে গিয়ে রড, কংক্রিট বা অন্যান্য সামগ্রী পরীক্ষা করতে পারে না। ল্যাব টেস্ট বা নিয়মিত ইন্সপেকশন করা হয় না।
ফলে রাজধানীর বহুতল ভবনগুলো প্রযুক্তিগতভাবে সম্পূর্ণ নির্ভরশীল বেসরকারি প্রকৌশলীর ওপর। তাই ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ এই শহরে বৈজ্ঞানিকভাবে যাচাই ছাড়াই প্রতিদিন আকাশছোঁয়া দালান গড়ে উঠছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে পাচারের জন্য মোটরসাইকেলে বহন করা হচ্ছিল ৭ কেজি স্বর্ণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৩১
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাসজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লুডু খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে -হোসেন জিল্লুর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার -প্রতিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে -কৃষিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে -ডিএসসিসি প্রশাসক
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












