ড্রাইভিং লাইসেন্স পেতে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক
, ০৮ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৮ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৪ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
সড়ক দুর্ঘটনা হ্রাস, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ হিসেবে ড্রাইভিং লাইসেন্স প্রদানে চালকদের জন্য বাধ্যতামূলক ৬০ ঘণ্টার প্রশিক্ষণ চালুর ঘোষণা দিয়েছে সরকার।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যু তার জীবনের সবচেয়ে বড় গ্লানি।
তিনি বলেন, দেশে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে, কিন্তু তা কমাতে আমরা কাঙ্খিত অগ্রগতি অর্জন করতে পারছি না। এর প্রধান অন্তরায় হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা, যা জনগণের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে এবং মানবিক দায়িত্ববোধকে উপেক্ষা করছে।
বর্তমান ড্রাইভিং লাইসেন্স প্রদানের পদ্ধতিকে বিশ্বের অন্যতম উদ্ভট নিয়ম আখ্যা দিয়ে তিনি বলেন, এই পদ্ধতি পরিবর্তন করে নতুন বিধিমালার আওতায় চালকদের জন্য ৬০ ঘণ্টার বাধ্যতামূলক প্রশিক্ষণ চালু করা হচ্ছে।
প্রশিক্ষণের মাধ্যমে চালকদের গাড়ি চালানোর দক্ষতা যাচাইয়ের পাশাপাশি শারীরিক সক্ষমতা, দৃষ্টিশক্তি ও অন্যান্য স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে যোগ্য চালকদেরই লাইসেন্স প্রদান করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়) বলেন, ৬০ ঘণ্টার প্রশিক্ষণে চালকদের কখন হর্ন ব্যবহার করতে হবে, কীভাবে নিরাপদভাবে লেন পরিবর্তন করতে হবে, ট্রাফিক সংকেত ও সড়ক আইন সংক্রান্ত নিয়মকানুন সম্পর্কে বাস্তবভিত্তিক শিক্ষা দেওয়া হবে। এ প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকল্প বরাদ্দে জামাত এমপি’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮ জেলায় বইছে তাপপ্রবাহ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান - চাকরি হারিয়েছেন হাজার হাজার শ্রমিক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ বছরই আমি দেশে ফিরব -শেখ হাসিনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবারও ফুঁসে উঠছে তিস্তা, বন্যার শঙ্কা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার এলপিজি’র বাজারে আসছে বিপিসি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)