মামলা বাণিজ্য : প্রধান টার্গেট ব্যবসায়ী
, ০৮ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৮ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৪ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
গত দেড় বছরে দেশের বেসরকারি খাতের অন্যতম আতঙ্কের নাম মামলা বাণিজ্য। ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের জন্য মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। মামলা করার পর মোটা অঙ্কের চাঁদা দাবি করা হচ্ছে। না দিলে করা হচ্ছে মব সন্ত্রাস। একেই তো বেসরকারি খাত অচলপ্রায়, তার ওপর এসব মিথ্যা মামলায় অতিষ্ঠ হয়ে অনেক বিনিয়োগকারী ব্যবসা-বাণিজ্য গুটিয়ে নিচ্ছেন। এটা ভবিষ্যতে দেশের অর্থনীতিকে গভীর সংকটে ফেলবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ২০২৪-এর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন থানায় জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকা-ের ঘটনায় মামলা হয়েছে। আহত হওয়ার ঘটনায়ও অনেক মামলা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, জুলাই অভ্যুত্থানে হতাহতসহ বিভিন্ন ঘটনায় অন্তত ১ হাজার ৪৯৯টি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ৫৯৯টি। অন্যান্য ৯০০টি। এসব মামলায় ১০ হাজারের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এসব মামলার আসামি ১০ লাখের কাছাকাছি। যাদের মধ্যে প্রতিষ্ঠিত ব্যবসায়ী শিল্প উদ্যোক্তা অন্তত দুই হাজার।
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন শিল্প-কারখানা, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ, চাঁদাবাজি, মালিকানা নিয়ন্ত্রণের চেষ্টাসহ নানানরকম অস্থিরতা বিরাজ করছে। এরই মধ্যে বেশ কিছু কারখানা ভাঙচুর ও লুটতরাজের শিকার হয়েছে। চাঁদা না পেয়ে অনেক প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে হত্যা মামলা ঠুকে দেওয়া হয়েছে। কোথাও ব্যক্তিগত রেষারেষিকে রাজনৈতিক মেরুকরণ করে মামলার আসামি করার মতো ঘটনাও ঘটেছে। কাউকে কাউকে মামলার হুমিকও দেওয়া হচ্ছে। এমনকি অনেক প্রতিষ্ঠান অন্যের দখলেও চলে গেছে। এই দখলে জড়িয়েছেন কোনো কোনো রাজনৈতিক দলের প্রভাবশালী নেতারা।
ব্যবসায়ী নেতারা বলছেন, ব্যবসায়ীদের কোনো দল নেই। ব্যবসা করে দেশে অর্থনীতির চাকা সচল রাখেন। সাধারণ ব্যবসায়ীদের হয়রানি থেকে মুক্তি দিতে হবে। ব্যবসায়ীদের হয়রানিমূলক মামলা থেকে মুক্তি না দিলে একদিকে নতুন বিনিয়োগ বাধাগ্রস্ত হবে, যাতে কর্মসংস্থান তৈরির পথ বন্ধ হবে। আরেক দিকে অনেক মালিক কারখানা বন্ধ করে দিতে বাধ্য হবেন, যাতে হাজার হাজার শ্রমিক কর্মসংস্থান হারাবে। এ ছাড়া দেশে নতুন বিনিয়োগে আগ্রহী হবে না বিদেশি প্রতিষ্ঠানগুলো। ব্যবসায়ীরা বলেন, গণ অভ্যুত্থানের পর শিল্পকারখানা বিকশিত হওয়ার স্বপ্ন দেখা দিলেও এখন নৈরাজ্য নিয়ে শঙ্কা তৈরি হয়েছে ব্যবসায়ীদের মাঝে। এজন্য সরকারের পক্ষ থেকে নিরাপত্তা চান ব্যবসায়ীরা। নিরাপত্তা নিশ্চিত না হলে আতঙ্ক কাটবে না। এ কারণে তারা ব্যবসা প্রতিষ্ঠান ঠিকমতো পরিচালনা করতে পারছেন না।
সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, এসব হয়রানিমূলক মামলা যারা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু গত ১৭ মাসে মিথ্যা মামলা করার কারণে একজনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়নি। সরকার বলেছিল, অসত্য মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে। কিন্তু সেই আশ্বাসও বাস্তবায়ন হয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারে লুকানো ৩০ হাজার মাদক ইয়াবা জব্দ
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জুয়া খেলে ৫ লাখ ঋণ, সর্বস্ব হারিয়ে ভ্যানচালকের আত্মহত্যা
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিশ্ববিদ্যালয়ের অ্যাসাইনমেন্ট খাতার শেষ ঠিকানা ভাঙারির দোকান
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাবেদের ফ্ল্যাটে মিললো ৩০০ কোট, ৫৩২ টাই ও ৮ বিলাসবহুল গাড়ির চাবি
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বগুড়ায় ডিবি কার্যালয় থেকে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘সরকারি কর্মকর্তাদের গাড়ির ভাতা ৫০ হাজার কেন বহাল?’
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মব সংস্কৃতি চালু করেছেন এনসিপি নেতারা -বুলু
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে সারের মজুত পর্যাপ্ত, কারসাজি করলে কঠোর ব্যবস্থা -পানিসম্পদ প্রতিমন্ত্রী
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয় -বিএনপি
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নারী মরদেহের ময়নাতদন্তে নারী ডোম নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত -ফখরুল
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












