নির্বাচনোত্তর সহিংসতায় শিশুসহ নিহত ৩, আহত ৩ শতাধিক
-সাড়ে ৩ মাসে নিহত ১০, আহত ২৫০৩
, ২৭ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০৩ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হলেও ফল ঘোষণার পর থেকে দেশের বিভিন্ন জেলায় নির্বাচনি সহিংসতা ছড়িয়ে পড়েছে। এসব ঘটনায় মুন্সিগঞ্জ ও বাগেরহাটে দুই যুবক এবং ময়মনসিংহের হালুয়াঘাটে এক শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া অন্তত ৩০টি জেলায় দুই শতাধিক পৃথক সংঘর্ষে তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে অন্তত ৩৫০টি অফিস, ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়িতে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম এ তথ্য জানান।
আরও জানানো হয়, ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় অন্তত ১০ জন নিহত এবং ২ হাজার ৫০৩ জন আহত হয়েছে।
তিনি জানান, ভোটের দিন সারা দেশে মোট ৩৯৩টি অনিয়ম ও সংঘর্ষের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে ছিল-১৪৯টি কেন্দ্রভিত্তিক বিশৃঙ্খলা, ১০৫টি সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ৫৯টি ব্যালট স্টাফিংয়ের অভিযোগ, ১৯টি পোলিং এজেন্ট অপসারণ, ১৩টি নির্বাচনী কর্মকর্তার গাফিলতি, ১৮টি ভোটার বাধা, ৬টি প্রার্থীর ওপর হামলা, ৩টি ব্যালটবক্স ছিনতাই, ২টি অগ্নিসংযোগ এবং ৩১টি অন্যান্য অনিয়ম ছিল।
ভোটের দিন সংঘর্ষে মোট ১৪৫ জন আহত হন। এছাড়া ৫০ জনকে গ্রেপ্তার করা হয়, ১৩ জন প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয় এবং ৫৫টি ঘটনায় কারাদণ্ড বা জরিমানা দেওয়া হয়।
এছাড়া ভোটের দিন পাঁচজন সাংবাদিক আহত হন, তিনটি কেন্দ্রে ভোট বাতিল করা হয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানোর ৬৪টি ঘটনা নথিভুক্ত করা হয়।
এইচআরএসএস জানায়, অক্টোবর ২০২৫ থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সারাদেশে ৭০০টির বেশি নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতার ঘটনা ঘটেছে। এতে ১০ জন নিহত ও ২ হাজার ৫০০ জনের বেশি আহত হয়েছেন।
অন্তত ৩৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। পাঁচ শতাধিক বাড়িঘর, যানবাহন, ব্যবসাপ্রতিষ্ঠান, নির্বাচনী কার্যালয় ও ভোটকেন্দ্র ভাঙচুর, লুট বা অগ্নিসংযোগের শিকার হয়েছে।
১১ ডিসেম্বর ২০২৫ নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে ১১ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ২৫৪টি সহিংসতার ঘটনা নথিভুক্ত করা হয়। এতে ১ হাজার ৬৫০ জন আহত ও পাঁচজন নিহত হন। এই সময়ে অন্তত ২৪ জন গুলিবিদ্ধ হন এবং ২০০টির বেশি বাড়িঘর ও স্থাপনায় হামলা চালানো হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-পাকিস্তানের প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা জোরদারে আলোচনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনসিপির দুই শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিএমপির সাবেক কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিতা-মাতার ভরণপোষণ আইন সংশোধন হবে -সমাজকল্যাণমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ -বাণিজ্যমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
-৫শ ও ১ হাজার টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডে ঝুলে আছে ৬৭ হাজার আবেদন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘চীনের সাথে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে’
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জমি দিয়ে ফ্ল্যাট নিলেই ‘কোটি টাকার’ করের ফাঁদ!
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পারসোতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)