আল ইহসান ডেস্ক:
২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত এক বছরে ১৫ হাজারের বেশি ব্রিটিশ সেনা সশস্ত্র বাহিনী ছেড়েছে। রেকর্ড পরিমাণ বেতন বৃদ্ধি করেও নিয়োগ সংকট কাটানো যাচ্ছে না। সঙ্কট নিরসনে সরকারের প্রচেষ্টা সত্ত্বেও অব্যাহত রয়েছে পদত্যাগ।
স্থানীয় সময় গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, নির্দিষ্ট সময়সীমার মধ্যে সামরিক বাহিনীর চাকরি ছাড়া ১৫,১১৯ জনের অর্ধেকেরও বেশি চলে গেছে স্বেচ্ছায়।
তবে একই সময়কালে তারা প্রায় ১২ হাজার কর্মী নিয়োগ করেছে বলে জানা গেছে। ফলে সামরিক বাহিনীর সেনা সংখ্যা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গত বুধবার (২৫ ডিসেম্বর) রাত পৌনে দুইটার দিকে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। প্রায় ৬ ঘণ্টা চেষ্টার পর সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে, ওই ভবনে থাকা মন্ত্রণালয়গুলোর বহু গুরুত্বপূর্ণ নথিপত্র এরই মধ্যে পুড়ে গেছে।
গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ের ৭ নম্বর ভবন ঘুরে এমন চিত্র দেখা গেছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী- সচিবালয়ের সাত নম্বর ভবনে বেশ কয়েকটি গুরুত্ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের আগামী ৩১ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জনের সময়সীমা বেঁধে দিয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যথায় অবৈধভাবে অবস্থানকারী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে অবৈধ বিদেশি নাগরিকদের বৈধতা অর্জনের এ সময়সীমা বেঁধে দিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে য বাকি অংশ পড়ুন...
সিলেট সংবাদদাতা:
সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়া নাগরিকের ছোড়া গুলিতে বাংলাদেশি এক কিশোর নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মারুফ মিয়া (১৬) উপজেলার ঝিংগাবাড়ি গ্রামের শাহাবুদ্দীনের ছেলে।
এ ঘটনার পর পর বিজিবি আনুষ্ঠানিকভাবে বিএসএফকে প্রতিবাদ জানিয়েছে। বিজিবি কোম্পানি কমান্ডার বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে পতাকা বৈঠক করে প্রতিবাদলিপি দেন এবং অভিযুক্ত ভারতীয় নাগরিককে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, রাজশাহীসহ ওই অঞ্চলে তীব্র শীতে জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। রাজধানীসহ দেশের মধ্যাঞ্চলে মাঝে শীতের কিছুটা অনুভূতি পাওয়া গেলেও তা এখন অনেকটাই নেই। আবহাওয়া অধিদপ্তর অবশ্য বলছে, নতুন বছরের শুরুতেই শীতের তীব্রতা বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, জানুয়ারির শুরুতে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা আরও কমতে পারে। একই সঙ্গে শৈত্যপ্রবাহের বিস্তৃতিও বাড়তে পারে। বিশেষ করে চুয়াডাঙ্গা, যশোর, পাবনা, নওগাঁ ও গাইবান্ধা অঞ্চলে শৈত্যপ্রবাহ দীর্ঘস্থায়ী হতে পারে। রাজধানীত বাকি অংশ পড়ুন...
ময়মনসিংহ সংবাদদাতা:
ময়মনসিংহের গাছতলা বাজারে বালুবোঝাই ডাম্পট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকাল ৭টায় জেলার সদর ও তারাকান্দা সীমানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল ৭টায় ঘনকুয়াশার মধ্যে ময়মনসিংহ থেকে নেত্রকোণাগামী সিএনজিতে বাড়ি যাচ্ছিল আব্দুর রশিদের পরিবার। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ডাম্পট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় (২০১৩-২০২৩) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন আবদুল হামিদ অ্যাডভোকেট। সরকারি খরচে রাষ্ট্রীয় বঙ্গভবনের ভেতর নির্মাণ করেন রঙমহল। স্থাপন করেন সুইমিংপুলসহ নানা স্থাপনা। হামিদের আশ্রয়-প্রশ্রয়ে বঙ্গভবনের দায়িত্ব পালনকারী কর্মকর্তারা গড়ে তোলে বঙ্গভবন কেন্দ্রিক অর্থ লোপাটের সিন্ডিকেট।
আব্দুল হামিদের প্রাত্যহিক কর্মসূচি সম্পর্কে জানা যায়, প্রতিদিন সন্ধ্যার পর অফিসিয়াল কার্যক্রম শুরু করতেন। এ সময় তার একান্ত ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া কেউ অবস্থান করতে পারতেন না। আব বাকি অংশ পড়ুন...
খুবি সংবাদদাতা:
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পার্শ্ববর্তী ইসলামনগর এলাকাটি ‘হল রোড’ নামে পরিচিত। সেখানে দীর্ঘদিন ধরে ব্যবসা করছে কিছু চা ও জুসের দোকানি। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে অনেক জনপ্রিয় ‘কাদের জুস কর্নার’ নামের দোকানটি। দোকানের মালিক আব্দুল কাদের খান শিক্ষার্থীদের কাছে ‘কাদের ভাই’ নামে বহুল পরিচিত। কিন্তু শিক্ষার্থীদের বাকি খাইয়ে এখন নিঃস্ব তিনি। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের কাছে তার পাওনা প্রায় ২ লাখ টাকা।
কাদের খান (৩০) জানান, শিক্ষার্থীদের বাকি খাওয়ার কারণে দোকান চালানো আর সম্ভব হচ্ছে বাকি অংশ পড়ুন...
খুবি সংবাদদাতা:
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পার্শ্ববর্তী ইসলামনগর এলাকাটি ‘হল রোড’ নামে পরিচিত। সেখানে দীর্ঘদিন ধরে ব্যবসা করছে কিছু চা ও জুসের দোকানি। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে অনেক জনপ্রিয় ‘কাদের জুস কর্নার’ নামের দোকানটি। দোকানের মালিক আব্দুল কাদের খান শিক্ষার্থীদের কাছে ‘কাদের ভাই’ নামে বহুল পরিচিত। কিন্তু শিক্ষার্থীদের বাকি খাইয়ে এখন নিঃস্ব তিনি। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের কাছে তার পাওনা প্রায় ২ লাখ টাকা।
কাদের খান (৩০) জানান, শিক্ষার্থীদের বাকি খাওয়ার কারণে দোকান চালানো আর সম্ভব হচ্ছে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সচিবালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ট্রাক চাপায় নিহত ফায়ার ফাইটার নয়নের মৃত্যুর ব্যর্থতার দায় স্বীকার করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তিনি বলেন, আমার একজন কর্মী মারা গেল; এর ব্যর্থতা দায় আমার। এ ঘটনায় আমি শোকাহত, মর্মাহত।
এর আগে দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিস সদরদপ্তরে ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নের জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা ছাড়াও বাহিনীর মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে উপদেষ্টা। সাংবাদিকরা প্রশ্ন করেন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সচিবালয়ে আগুন লাগার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের শাস্তির জোর দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান তিনি।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, সচিবালয়ের মতো স্পর্শকাতর ভবনে ভয়াবহ আগুন এবং আগুনে একজনের মৃত্যু ও দুই-তিনজন আহত হওয়ার ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। সচিবালয়ে ভয়াবহ অগ্নিকা-ে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ভস্মীভূত হওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমান অন্তর্র্বতী সরকারের এ ধরনের অগ্নিকা-ে বিব্রতকর অবস্থ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সরকারের প্রশাসনিক সদর দফতর সচিবালয়ের ভবনে আগুনে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এ ঘটনায় এ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমাদের ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে, তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) অনলাইনে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ হুঁশিয়ারি দেন।
আসিফ মাহমুদ বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থ লোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার বাকি অংশ পড়ুন...












