সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোর নিহত
সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়া নাগরিকের ছোড়া গুলিতে বাংলাদেশি এক কিশোর নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মারুফ মিয়া (১৬) উপজেলার ঝিংগাবাড়ি গ্রামের শাহাবুদ্দীনের ছেলে।
এ ঘটনার পর পর বিজিবি আনুষ্ঠানিকভাবে বিএসএফকে প্রতিবাদ জানিয়েছে। বিজিবি কোম্পানি কমান্ডার বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে পতাকা বৈঠক করে প্রতিবাদলিপি দেন এবং অভিযুক্ত ভারতীয় নাগরিককে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।