জানুয়ারির শুরুতেই বাড়বে শীত, থাকবে মাসজুড়ে
, ২৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ সাবি’, ১৩৯২ শামসী সন , ২৮ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ১২ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, রাজশাহীসহ ওই অঞ্চলে তীব্র শীতে জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। রাজধানীসহ দেশের মধ্যাঞ্চলে মাঝে শীতের কিছুটা অনুভূতি পাওয়া গেলেও তা এখন অনেকটাই নেই। আবহাওয়া অধিদপ্তর অবশ্য বলছে, নতুন বছরের শুরুতেই শীতের তীব্রতা বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, জানুয়ারির শুরুতে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা আরও কমতে পারে। একই সঙ্গে শৈত্যপ্রবাহের বিস্তৃতিও বাড়তে পারে। বিশেষ করে চুয়াডাঙ্গা, যশোর, পাবনা, নওগাঁ ও গাইবান্ধা অঞ্চলে শৈত্যপ্রবাহ দীর্ঘস্থায়ী হতে পারে। রাজধানীতেও তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমবে। বিশেষ করে জানুয়ারির প্রথম সপ্তাহে রাজধানীতে শীতের তীব্রতা বেড়ে দৈনন্দিন জীবনযাত্রায় প্রভাব পড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞরা বলছেন, জানুয়ারির মাঝামাঝি থেকে শীত আরও তীব্র হবে এবং এ সময় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির গত বুধবার বলেন, জানুয়ারি মাস বাংলাদেশে সবচেয়ে শীতলতম সময় হিসেবে পরিচিত। এ মাসে দিনের দৈর্ঘ্য কম হওয়ায় সূর্যের আলো কম সময়ের জন্য পড়ে, যা তাপমাত্রা আরও কমিয়ে দেয়। পাশাপাশি উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাব দেশের উত্তরাঞ্চল, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট এবং উত্তর-পশ্চিমাঞ্চলের যশোর ও চুয়াডাঙ্গায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)