লালমনিরহাট সংবাদদাতা:
পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া স্থাপন নিয়ে আবারও ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফের তৎপরতা দেখা দিয়েছে।
বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী সীমান্তে উভয় দেশ আপাতত সব ধরনের বেড়া নির্মাণকাজ বন্ধ থাকবে- এ সিদ্ধান্তের কথা বিজিবির একজন জওয়ান স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করলেও তা উপেক্ষা করে তর্ক জুড়ে দেয় বিএসএফের সদস্যরা। এসময় একজন বিএসএফ সদস্যকে হিন্দিতে বলতে শোনা যায়, ‘আমরা কাজ করব, তোমার যা করার কর।’
গত ১০ জানুয়ারি দহগ্রাম সীমান্তের শূন্যরেখা বরাবর প্রায় দেড় বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কেন্দ্রীয় ব্যাংকের কড়াকড়িতে প্রায় তিন সপ্তাহ স্থিতিশীল থাকার পর ব্যাংকগুলোতে ওভারডিউ পেমেন্টের চাপ বাড়তে থাকায় রেমিট্যান্স ডলারের বাজার আবার অস্থিতিশীল হতে শুরু করেছে।
অন্তত আটটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে, রেমিট্যান্স ডলারের ক্রয়মূল্য এখন বেড়ে ১২২.৫০ টাকায় দাঁড়িয়েছে। গত দুই সপ্তাহের ব্যবধানে এই ডলারের দাম অন্তত ৫০ বেসিস পয়েন্ট বেড়েছে। এর মধ্যে গতকাল মঙ্গলবারই বেড়েছে ২০ বেসিস পয়েন্ট। তবে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে ব্যাংকগুলো এখনো দর ১২২ টাকা দেখাচ্ছে।
ডিসেম্বরের শেষ দিকে বাংলাদে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজস্ব আয়ের সবচেয়ে বড় খাত মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট। তবে ব্যবসায়ী-কর্মকর্তার যোগসাজশ, ঘুষ, অনিয়ম ও দুর্নীতির কারণে বেশির ভাগ ভ্যাটই আদায় হয় না। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের আওতায় সাড়ে তিন কোটি ব্যবসায়ী তালিকাভুক্ত থাকলেও সরকারের খাতায় ভ্যাটের জন্য নিবন্ধিত প্রতিষ্ঠান মাত্র সাড়ে পাঁচ লাখ। তাদেরও সবাই রিটার্ন দেয় না।
তাই ছয় মাসেই রাজস্ব ঘাটতি ছাড়িয়েছে ৫৮ হাজার কোটি টাকা।
ডিজিটাইজেশনের অভাবে ভ্যাট ফাঁকির অবারিত সুযোগ। এমন বাস্তবতায় ভ্যাট কর্তৃপক্ষ তাদের ভ্যাটের আওতায় না এনে বছরের পর বছর বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পশ্চিম তীরের জনিন জয়েন্ট অপারেশন্স রুম জানিয়েছেন, ইসরাইলি সন্ত্রাসীদের মিথ্যে বিজয়ের মুখে চুনকালি মেখে জেনিনে এম্বুশ চালিয়েছে আল-কুদস ব্রিগেড যোদ্ধারা।
ইসরাইলি সন্ত্রাসীদের থেকে জব্দকৃত বিস্ফোরক ব্যবহার করে একটি বিল্ডিংয়ে "বুবি-ট্র্যাপিং" ফাঁদ তৈরি করা হয়। ইসরাইলি সন্ত্রাসীরা উক্ত বিল্ডিংয়ে প্রবেশের পর তাতে বিস্ফোরণ ঘটানো হয়।
এতে নিশ্চিতভাবে ইসরাইলি সন্ত্রাসী সেনাদলে নিহত ও আহত হয়। প্রাথমিকভাবে এতে ২ সন্ত্রাসী নিহত ও বেশ কয়েকজন আহত বলে জানা গিয়েছে।
পশ্চিম তীরের তুলকারেম এরিয়ায় অপর এক অভিযানে দখলদা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইসরাইলের চ্যানেল সেভেন জানিয়েছে, গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলি সন্ত্রাসী সেনাবাহিনীতে পঙ্গুদের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে।
চ্যানেলটি আরও জানায়, এদের মধ্যে শতকরা ৩৫ ভাগ সন্ত্রাসী সেনা ৭ অক্টোবরের পর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে এবং শতকরা ২১ ভাগ সেনা শারীরিকভাবে মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন।
ইসরাইল সরকারের যুদ্ধ মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ আরও প্রায় ২০ হাজার নতুন আহত সন্ত্রাসী সেনা সদস্যকে চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা।
ইসরাইলি চ্যানেল সেভেন যুদ্ধকালীন সময়ে তাদের এক প্রতিবেদন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:ভারতে পালিয়ে যাওয়া হাসিনা তনয়া সায়মা ওয়াজেদ পুতুলের ‘সূচনা ফাউন্ডেশন’ নামক কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব খুঁজে পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও সমাজ সেবা অধিদফতর থেকে পাওয়া ঠিকানা অনুযায়ী গিয়ে এ নামে কোনো প্রতিষ্ঠান পায়নি সংস্থাটির আভিযানিক দল।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, সায়মা ওয়াজেদ পুতুলের নামে থাকা সূচনা ফাউন্ডেশনের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
এর আগে দুদকের সহকারী পরিচালক নওশাদের নেতৃত্বে এনফোর্সমেন্ট ইউনিটের একটি দল অভিযান পরিচালনা করে। বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ জুমুয়াবার (৩১ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় কুমিল্লা ও কিশোরগঞ্জ অঞ্চলসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া শুষ্ক থাকবে। রাত থেকে সকাল পর্যন্ত কিছু স্থানে কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া, রাজশাহী ও রংপুর বিভাগের রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং অন্যান্য স্থানে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিগত সরকারের আমলে অবৈধভাবে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে তারা আবারও আন্দোলনে নেমেছেন। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টার দিকে তারা একটি পদযাত্রা বের করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাদের পদযাত্রাটি সচিবালয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, পুলিশ পরিবারে প্রায় ২২০০ জন সদস্য এ আন্দোলনে যোগ দিয়েছেন। চাকরি ফিরে পাওয়ার দাবিতে এই সদস্যরা আন্দোলন করছেন। তাদের হাতে বিভিন্ন ব্যানার রয়েছে।
তারা পদযাত্রা থেকে সরকারের উদ্দেশ্যে দাবি জানাচ্ছেন, তাদের যেন দ্রুত চাকরি ফিরিয়ে দেওয়া বাকি অংশ পড়ুন...
কিশোরগঞ্জ সংবাদদাতা:
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত কর্মকর্তা (প্রিভিলেজ) ছিলেন মুজিবুর রহমান খান। এই পদকে ব্যবহার করে অন্তত হাজার কোটি টাকার মালিক বনেছে ঋণের দায়ে এলাকাছাড়া হওয়া মুজিবুর।
বিভিন্ন সূত্রের সঙ্গে কথা বলে ও অনুসন্ধান চালিয়ে জানা গেছে, বর্তমানে সে অন্তত হাজার কোটি টাকার মালিক। মির্জাপুর বাজারে তিনি দুই কোটি টাকা ব্যয়ে একটি চারতলা ভবন করেছে। ভবনটিতে অগ্রণী ব্যাংকের মির্জাপুর শাখা ও যমুনা ব্যাংকের মির্জাপুর বাজার উপশাখা রয়েছে। পার্শ্ববর্তী উপজেলা কটিয়াদী সদরে পেট্রোল পাম্প সংলগ্ন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রাজনৈতিকভাবে ঐকমত্যে পৌঁছানোর ব্যাপারে আশা করছেন প্রধান উপদেষ্টা ইউনূস।
সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) সম্মেলনে জুলাই সনদ চূড়ান্তকরণ প্রসঙ্গে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলাপকালে এমনটি বলেছেন।
গত বুধবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত ব্রিফিংয়ে জুলাই সনদ ঘোষণার ব্যাপারে সর্বশেষ অগ্রগতি সম্পর্কে একজন গণমাধ্যমকর্মী জানতে চাইলে তিনি এ কথা বলেন। বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের আস্থা নষ্ট হয় এমন কাজ করা যাবে না।
গত বুধবার ঝিনাইদহ, যশোর ও নড়াইল জেলা বিএনপি আয়োজিত 'রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি' শীর্ষক এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই কথা বলেন।
তারেক রহমান বলেন, এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা সব জুলুম-নির্যাতনের প্রতিশোধ নেব। আমি প্রতিবারই বলছি সামনের পথ মোটেও মসৃণ নয়। বিএনপির বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র করা হচ্ছে। এসব বাকি অংশ পড়ুন...












