দুদকের অভিযান :
পুতুলের ‘সূচনা ফাউন্ডেশন’ আত্মসাৎ করে বিপুল অর্থ ও উপঢৌকন
, ৩০ শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৩ তাসি’, ১৩৯২ শামসী সন , ৩১ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৭ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ভারতে পালিয়ে যাওয়া হাসিনা তনয়া সায়মা ওয়াজেদ পুতুলের ‘সূচনা ফাউন্ডেশন’ নামক কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব খুঁজে পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও সমাজ সেবা অধিদফতর থেকে পাওয়া ঠিকানা অনুযায়ী গিয়ে এ নামে কোনো প্রতিষ্ঠান পায়নি সংস্থাটির আভিযানিক দল।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, সায়মা ওয়াজেদ পুতুলের নামে থাকা সূচনা ফাউন্ডেশনের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
এর আগে দুদকের সহকারী পরিচালক নওশাদের নেতৃত্বে এনফোর্সমেন্ট ইউনিটের একটি দল অভিযান পরিচালনা করে। টিমটি রাজধানীর ধানমন্ডি-২৭ এ দেয়া ঠিকানায় যায়। কিন্তু সেখানে এ নামে কোনো প্রতিষ্ঠানের হদিস পায়নি দলটি।
‘স্বেচ্ছাসেবী’ ও ‘অলাভজনক প্রতিষ্ঠান’ হিসেবে ২০১৪ সালে পুতুল প্রতিষ্ঠা করেন ‘সূচনা ফাউন্ডেশন’ নামক একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটিতে মানসিক প্রতিবন্ধিতা, স্নায়ুবিক প্রতিবন্ধিতা, অটিজম এবং মানসিক স্বাস্থ্য সমস্যা যুক্ত ব্যক্তিদের বিষয়ে কার্যক্রম পরিচালনার কথা। সায়মা ওয়াজেদ পুতুল এটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন। প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।
দুদকের পক্ষ থেকে আরও বলা হয়, সূচনা ফাউন্ডেশন নামের প্রতিষ্ঠান খুলে সায়মা বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমান উপঢৌকন ও অর্থ আত্মসাৎ করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘রেসপন্স টাইম’ চাইলেন আইজিপি
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জঙ্গল সলিমপুরে নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ, বসছে র্যাব-পুলিশ ক্যাম্প
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যের সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডিমের দাম কমে ডজন ১০০-১২০ টাকা
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মজুত পর্যাপ্ত, তবু বাড়ছে ভোজ্যতেলের দাম
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯ মার্চ থেকে কোচিং সেন্টার বন্ধ
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ছিনতাইয়ের কবলে দুদকের মহাপরিচালক
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যা
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভেজাল মবিল তৈরি কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঋণ খারাপ হওয়ার আগেই রাখতে হবে প্রভিশন -কেন্দ্রীয় ব্যাংক
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চুক্তিতে নিয়োগ দেয়া ৪ রাষ্ট্রদূতকে ঢাকায় প্রত্যাহার
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪ মামলায় সাবেক প্রধান বিচারক খায়রুল হকের জামিন
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)