আল ইহসান ডেস্ক:
আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামীকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেছেন, কিছু ছাত্রনেতা আন্দোলনকে হাইজ্যাক করার চেষ্টা করছেন এবং তাদের বক্তব্যে ১৬ বছরের দমন-পীড়ন ও বিএনপি নেতা-কর্মীদের অবদানের কথা উল্লেখ নেই।
গত সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও ফ্যাসিবাদের অপচেষ্টা প্রতিহত করার দাবিতে আয়োজিত এই সমাবেশ শহরের আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়।
আমীর খসরু বলে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চুরি, ছিনতাইকারী, ডাকাত ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারে সারা দেশে র্যাবের ২১৮টি টহল দল মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও জোরদার করেছে সংস্থাটি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা সৃষ্টিকারী/পরিকল্পনাকারী, চুরি, ছিনতাইকারী, ডাকাত ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে দেশব্যাপী বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মাই সেকেন্ড হোম (এমএমটুএইচ) কর্মসূচির আওতায় ডিসেম্বর ২০২৪ পর্যন্ত মোট ৫৮ হাজার ৪৬৮ জন সেকেন্ড হোম গড়েছে মালয়েশিয়ায়। সর্বশেষ তথ্যমতে এর মধ্যে রয়েছে ৩ হাজার ৬০৪ বাংলাদেশি, যা গত ৭ বছরে বেড়েছে হয়েছে প্রায় ২৪ গুণ।
গত ২৪ ফেব্রুয়ারি মালয়েশিয়ার সংসদে দেশটির সাবেক প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকোবের এক লিখিত প্রশ্নের উত্তরে দেশটির পর্যটন মন্ত্রী দাতুক সেরি টিয়ং কিং সিংয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, মোট অনুমোদনের মধ্যে ৫৭ হাজার ৬৮৬টি অনুমোদন পূর্বের নীতির আওতায় প্রদান করা হয়েছে, যার মধ্যে ২৮ হাজার ২০৯ জন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মাই সেকেন্ড হোম (এমএমটুএইচ) কর্মসূচির আওতায় ডিসেম্বর ২০২৪ পর্যন্ত মোট ৫৮ হাজার ৪৬৮ জন সেকেন্ড হোম গড়েছে মালয়েশিয়ায়। সর্বশেষ তথ্যমতে এর মধ্যে রয়েছে ৩ হাজার ৬০৪ বাংলাদেশি, যা গত ৭ বছরে বেড়েছে হয়েছে প্রায় ২৪ গুণ।
গত ২৪ ফেব্রুয়ারি মালয়েশিয়ার সংসদে দেশটির সাবেক প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকোবের এক লিখিত প্রশ্নের উত্তরে দেশটির পর্যটন মন্ত্রী দাতুক সেরি টিয়ং কিং সিংয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, মোট অনুমোদনের মধ্যে ৫৭ হাজার ৬৮৬টি অনুমোদন পূর্বের নীতির আওতায় প্রদান করা হয়েছে, যার মধ্যে ২৮ হাজার ২০৯ জন বাকি অংশ পড়ুন...
রংপুর সংবাদদাতা:
পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির মামলায় স্কুলশিক্ষক ফারুক হোসেন শাহকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে রংপুর মহানগরীর হারাগাছ থানাধীন বধুকমলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) শিক্ষক ফারুক হোসেন শাহকে গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে।
ফারুক হোসেন শাহ হারাগাছ থানাধীন রংপুর সিটির ৮ নাম্বার ওয়ার্ডের মৃত বদির উদ্দিন শাহার ছেলে এবং বধুকমলা সরকারি প্রাথিমক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সারা দেশে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, খুন ও সশস্ত্র হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। বিশেষ করে রাজধানীতে কিশোর গ্যাং থেকে শুরু করে আন্ডারওয়ার্ল্ডের অপরাধীরা দাপিয়ে বেড়াচ্ছে নগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। প্রকাশ্যে অস্ত্রধারীদের মহড়ায় আতঙ্কিত সাধারণ মানুষ।
সম্প্রতি, রাজধানীর বিভিন্ন এলাকায় অস্ত্রধারীদের দৌরাত্ম্য এতটাই বেড়েছে যে এলাকাবাসী আতঙ্কে মসজিদের মাইকে সতর্ক বার্তা প্রচার করছেন। বিশেষ করে রাতের বেলায় দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে দুর্বৃত্তরা হামলা চালাচ্ছে সাধারণ মান বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
২০০৯ সালের ২৫ ও ২৬শে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহ চলাকালে বিডিআরের তৎকালীন মহাপরিচালকসহ ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনকে হত্যা করা হয়।
ওই ঘটনার পর হত্যা ও বিস্ফোরণ আইনে করা মামলায় ১৩৯ জনকে মৃত্যুদ- এবং ১৮৫ জনকে যাবজ্জীবন কারাদ- দেয় আদালত। এছাড়া আরও অন্তত ২২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্তের জন্য গত বছরের ২৪শে ডিসেম্বর জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্র্বতী সরকার। শুরুতে কমিশনের সদস্য সংখ্যা সাতজন বলা হলেও পরে আরও একজন যুক্ত হন। বাকি অংশ পড়ুন...
ফেনী সংবাদদাতা:
ফেনী সদর উপজেলার লেমুয়ায় সমন্বয়ক পরিচয়ে ঘরে ঢুকে তল্লাশি করার অভিযোগে পাঁচজনকে আটক করে থানায় সোপর্দ করেছেন গ্রামবাসী। গত সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাতে লেমুয়া ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ চাঁদপুর গ্রামের বাসিন্দা মমিন ভূঞা ঢাকায় ব্যবসা করেন। বিগত সময়ে সে আওয়ামী লীগের সমর্থক ছিলো। তবে কোনো পদ-পদবি বা মামলার আসামির তালিকায় তার নাম নেই। গত জুমুয়াবার (২১ ফেব্রুয়ারি) একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে বাড়িতে আসেন। পরে অনুষ্ঠান শেষে আবার তিনি ঢাকায় ফিরে যান। সোমবার রাতে ছা বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদদাতা:
টেকনাফের পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীরা আবারও দুই ব্যক্তিকে অপহরণ করেছে। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড় থেকে এই দুজনকে অপহরণ করা হয় বলে জানিয়েছেন বাহারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম।
ইউপি সদস্য রফিকুল ইসলাম জানিয়েছেন, সকাল সাড়ে ৮টার দিকে ওই দুজন গরু নিয়ে পাহাড়ের পাশে গেলে মুখোশধারী সন্ত্রাসীরা তাদের গভীর পাহাড়ের দিকে নিয়ে যেতে দেখেছেন স্থানীয় লোকজন। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।
বাহারছড়া পুলিশ তদন্ত কেন বাকি অংশ পড়ুন...
নীলফামারী সংবাদদাতা:
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন বিএনপি হতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চীফ হুইপ জয়নাল আবেদীন ফারুক।
তিনি বলেন, নূন্যতম সংস্কার করে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে সরকারকে। জাতীয় নির্বাচনের পর নির্বাচিত সরকারই করবে প্রয়োজনীয় সংস্কার।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) নীলফামারী কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতিসঙ্ঘের মানবাধিকার দফতর জানিয়েছে, গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় রাস্তায় বিক্ষোভে আহতদের তাৎক্ষণিক চিকিৎসা সেবা গ্রহণে বাধা প্রদান এবং কিছু জায়গায় তাদের প্রয়োজনীয় চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র দিতে অস্বীকৃতি জানানো হয়েছে।
এই মাসের শুরুতে প্রকাশিত জাতিসঙ্ঘের মানবাধিকার দফতরের তথ্য অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, যেখানে আইন প্রয়োগকারী কর্মকর্তারা সহিংসতার আশঙ্কা বিবেচনা করেন বা বল প্রয়োগের প্রত্যাশা করেন, সেখানে কর্তৃপক্ষকে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে হবে।
ওএইচসিএইচআর বা ম বাকি অংশ পড়ুন...












