আন্দোলন হাইজ্যাকের অভিযোগ, বিএনপির কড়া প্রতিক্রিয়া
, ২৭ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ তাসি’, ১৩৯২ শামসী সন , ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ১৩ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেছেন, কিছু ছাত্রনেতা আন্দোলনকে হাইজ্যাক করার চেষ্টা করছেন এবং তাদের বক্তব্যে ১৬ বছরের দমন-পীড়ন ও বিএনপি নেতা-কর্মীদের অবদানের কথা উল্লেখ নেই।
গত সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও ফ্যাসিবাদের অপচেষ্টা প্রতিহত করার দাবিতে আয়োজিত এই সমাবেশ শহরের আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়।
আমীর খসরু বলেন, এই অন্তর্র্বতী সরকার গঠনের পেছনে আমাদেরও ভূমিকা আছে। গণতান্ত্রিক শাসনব্যবস্থা ফিরিয়ে আনতে আমরা সবাই মিলে এটি সমর্থন দিয়েছি। কিন্তু যদি তাদের কর্মকা-ে নিরপেক্ষতা নিয়ে জনগণের মনে সন্দেহ তৈরি হয়, তাহলে সেই দায় তাদের নিতে হবে।
দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা প্রসঙ্গে তিনি বলেন, এই অন্তর্র্বতী সরকারের কাছে আমার বিশেষ প্রত্যাশা নেই। জনগণের ভোটে নির্বাচিত সরকারই এ সমস্যার সমাধান করতে পারে।
তিনি আরও বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে সবচেয়ে বেশি নেতা-কর্মী বিএনপির শহীদ হয়েছেন, আহত হয়েছেন, জেলে গেছেন। অথচ এখন আমাদের সেই ত্যাগের কথা ভুলিয়ে সংস্কারের গল্প শোনানো হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)