আল ইহসান ডেস্ক:
ভারত শাসিত জম্মু-কাশ্মীরে সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে মুহুর্মুহু গুলি চালিয়েছে কাশ্মীরী স্বাধীনতাকামীরা। গত বুধবার বিকেলে জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে এ হামলা হয়। পরে পাল্টা জবাব দেয় সেনা সদস্যরা।
গত বুধবার বিকেলে সেনাবাহিনীর টহলরত গাড়ি জম্মুর রাজৌরি জেলায় সুন্দেরবানি এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় একদল স্বাধীনতাকামীরা গাড়িতে গুলি চালায়। সঙ্গে সঙ্গে সেনাবাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালায়। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি।
মূলত গত কয়েক মাস ধরে জম্মু-কাশ্মীরে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বিশ্বব্যাপী ১২ লাখ পবিত্র কুরআন শরীফ বিতরণ করবে সৌদি আরব। কুরআন শরীফ বিতরণের বিষয়টির অনুমোদন দিয়েছে ক্রাউন প্রিন্স বিন সালমান। ৭৯টি ভাষায় অনুবাদকৃত এসব কুরআন শরীফ ইসলামিক ও সাংস্কৃতিক কেন্দ্র, একইসঙ্গে সৌদির বিদেশি দূতাবাসগুলোতে পাঠানো হবে।
সংবাদমাধ্যম আরব নিউজ গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাতে জানিয়েছে, প্রিন্স সালমানের কুরআন শরীফ উপহার দেওয়ার প্রোগ্রামের অংশ এটি। বিতরণের পুরো বিষয়টি কার্যকর করবে সৌদির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়। যেগুলো পাঠানো হবে মোট ৪৫টি দেশে।
সৌদির ইস বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
চিলিতে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটের পর দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিক। গত বুধবার দুপুরে শুরু হওয়া এই বিভ্রাটের ফলে রাজধানী সান্তিয়াগোসহ প্রায় পুরো দেশ অন্ধকারে নিমজ্জিত হয়।
বিদ্যুৎ বিপর্যয়ের কারণে চিলির ১৪টি অঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়ে। এর ফলে প্রায় ৮০ লাখ বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যায়। গ্রীষ্মের মৌসুমে এমন বিদ্যুৎ বিপর্যয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন।
চিলির জাতীয় বিদ্যুৎ গ্রিড পরিচালনাকারী সংস্থা ন্যাশনাল ইলেকট্রিক্যাল কোঅর্ডিনেটর জানিয়েছে, আতাকামা মরুভূমি থেক বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
জাপানের উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়েছে দাবানল। এরই মধ্যে ৮০টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শত শত বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, আগুন নেভাতে সামরিক হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। খবর এএফপির।
পাবলিক ব্রডকাস্টার এনএইচকে-র প্রচারিত ফুটেজে দেখা যায়, ইওয়াতে অঞ্চলের ওফুনাতোর বনাঞ্চলে জ্বলন্ত আগুনে বেশ কয়েকটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় পৌর কর্তৃপক্ষ জানায়, আশেপাশের প্রায় ৬০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।
নগর কর্মকর্তারা অনুমান করছে যে, গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগুন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে দিশাহারা সবাই। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের নাভিশ্বাস অবস্থা। এমন পরিস্থিতিতে কিছুটা সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির ট্রাকসেলের লাইনে দাঁড়ান অনেক মানুষ। ভোর থেকেই রাজধানী ঢাকার বিভিন্ন মোড়ে ট্রাকসেলে সাশ্রয়ী দামে পণ্যের আশায় নিম্ন আয়ের মানুষের ভিড় শুরু হয়।
টিসিবির এসব ট্রাকসেল থেকে ফ্যামিলি স্মার্ট কার্ড ছাড়াও ২০০ মানুষকে পণ্য দেওয়া হয়। তবে সেখানে বাস্তবতা ভিন্ন পরিলক্ষিত হয়। মানুষের উপস্থিতি এত বেশি থাকে যে হুড়োহুড়ি, ঠেলাঠেলি, ধাক্ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল করেছে অন্তর্র্বতী সরকার। একযোগে ৫৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুই প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দু’টি স্বাক্ষর করেছেন উপসচিব মাহবুবুর রহমান।
বাকি অংশ পড়ুন...
কুমিল্লা সংবাদদাতা:
কুমিল্লায় গত ৫ মাসে ৬৭টি খুন ও ৪৪টি সম্ভ্রমহরণের ঘটনা ঘটনা ঘটেছে। সর্বশেষ জানুয়ারি মাসে ৫ খুনের ঘটনা ঘটেছে। এ ছাড়া নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ১২৮টি, ডাকাতি ও চুরি ঘটনায় ৮৩টি মামলা করা হয়েছে।
জেলা আইন-শৃঙ্খলা কমিটির অপরাধ বিবরণীর সূত্রে এসব তথ্য জানা গেছে
জানা গেছে, কুমিল্লায় গত সেপ্টেম্বরে ১১টি খুন, ২৪টি নারী ও শিশু নির্যাতন, ৫টি ধর্ষণ ও ১৯টি ডাকাতি ও চুরি ঘটনা ঘটেছে। অক্টোবরে খুনের ঘটনা ঘটেছে ১৪টি, নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ৩১টি, ধর্ষণের ৮টি এবং ডাকাতি ও চুরি ২৩টি ঘটনা ঘটেছে। নভেম্বরে ১০টি খ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আগামী কয়েকদিন রাত ও দিনের তাপমাত্রা বাড়তে থাকবে। তবে আগামী পাঁচদিন পর আবহাওয়া পরিস্থিতি সামান্য পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এর দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আজ জুমুয়াবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীকে ভয়ভীতি প্রদর্শন, জোরপূর্বক গণস্বাক্ষর নেওয়া ও রাজনৈতিক দলে যোগ দিতে বাধ্য করার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের আহ্বায়ক আহ্বায়ক শাকিল আহমেদ ও আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন জিকুর বিরুদ্ধে। পাশাপাশি এক শিক্ষার্থীকে ‘ছাত্রদলের সমর্থন না করলে সমস্যায় পড়বি’ বলে হুমকি ও মামলার ভয় দেখানো হয়।
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীর অভিযোগ, কমিটি ঘোষণার কয়েক দিনের মধ্যেই ভয়ভীতি প্রদর্শন, জোরপূর্বক গণস্বাক্ষর নেওয়া ও রাজনৈতিক দলে যোগ দিতে বাধ্ বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদদাতা:
কক্সবাজার সদরের বাংলাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের অজুখানা দখল-বেদখলকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও নারীসহ ৫ জন আহত হয়েছে।
গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) মাগরিবের নামাজের পর থেকে কয়েক দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পিএমখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলাম সোহাগ।
একাধিক মুসল্লি জানান, সরকার পরিবর্তনের সুযোগকে কাজে লাগিয়ে ওই এলাকায় চিহ্নিত একটি ভূমিদস্যু চক্র বেপরোয়া হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে চক্রটি ওই স্থানে সরকারি জমি, মসজিদ, পাহাড়, চলাচলের রাস্তা; না বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নিরাপদ খাবার ও ব্যবহারযোগ্য পানিকে দেশের প্রত্যেক নাগরিকের জন্য মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) এই রায় দেন বিচারক আশরাফুল কামাল ও বিচারক কাজী ওয়ালিউল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
রায়ে আদালত বলেছে, সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের নিরাপদ এবং বিশুদ্ধ পানযোগ্য পানি পাওয়া একটি মৌলিক অধিকার। এই পানির অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। নিরাপদ পানযোগ্য পানি সরবরাহ নিশ্চিত করার জন্য আদালত বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছেন। আগামী এক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশ ও জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার বিষয়ে সবাইকে সতর্ক করে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বুঝে-শুনেই বক্তব্য দিয়েছেন বলে মন্তব্য করেছেন নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
ইন্ডাস্ট্রিয়াল পার্কে বেক্সিমকো লিমিটেডের শিল্পপ্রতিষ্ঠানগুলো নিয়ে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন তিনি।
গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে ব্রি. সাখাওয়াত বলেন, বর্তমান সেনাপ্রধান অত্যন্ত দক্ষ এবং স্ট্রেট ফরোয়া বাকি অংশ পড়ুন...












