মসজিদের অজুখানার দখল নিয়ে সংঘর্ষ, নিহত ১
কক্সবাজার সদরের বাংলাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের অজুখানা দখল-বেদখলকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও নারীসহ ৫ জন আহত হয়েছে।
গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) মাগরিবের নামাজের পর থেকে কয়েক দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পিএমখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলাম সোহাগ।
একাধিক মুসল্লি জানান, সরকার পরিবর্তনের সুযোগকে কাজে লাগিয়ে ওই এলাকায় চিহ্নিত একটি ভূমিদস্যু চক্র বেপরোয়া হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে চক্রটি ওই স্থানে সরকারি জমি, মসজিদ, পাহাড়, চলাচলের রাস্তা; নালা দখল করে বহুতল ভবন ও টিনশেড দোকান তৈরি করে দখল অব্যাহত রেখেছে। সম্প্রতি চক্রটি আরও বেপরোয়া হয়ে মসজিদের অজুখানা দখল করে স্থাপনা নির্মাণের পাঁয়তারা চালাচ্ছে।
তাদের অভিযোগ, ভূমিদস্যু চক্রটির তৎপরতা থামাতে ব্যক্তি মালিকানাধীন জমি মালিকরা ১৪৪ ধারা জারি করেও থামাতে পারছেনা তাদের। এই চক্রের মূলোৎপাটন করতে আদালত, থানা পুলিশ কিংবা প্রশাসনের বিভিন্ন বাহিনীর দ্বারস্থ হয়েও তেমন কোন পরিবর্তন আনতে পারছে না।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।