আল ইহসান ডেস্ক:
প্রতিদিনের ন্যায় পবিত্র সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানে বিশেষ মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়। বাদ ইশা মহান মুর্শিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি কুল-কায়িনাতের সকলের উদ্দেশ্যে নসীহত মুবারক পেশ করেন।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন,যে যতই কিছু বলুক যিকির আযকার ছাড়া কেউ ইছলাহ হাসিল করতে পারবে না। রুহ যদি না থাকে সেতো মুর্দা। একটা গাড়ীতে তেল না থাকলে সেই গাড়ী চলবে কিভাবে। হযরত ছাহাবায়ে কিরাম রদিয়াল্ল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রতি বছরের বাজেটে জনপ্রশাসনের কর্মচারীদের বেতন-ভাতাসহ আনুষঙ্গিক ব্যয় মেটাতে বড় অংকের অর্থ বরাদ্দ থাকে। এ বাবদ সরকারের প্রকৃত ব্যয়ের পরিমাণও বেশ বড়। প্রতি বছরই এ খাতে সরকারের ব্যয় বাড়ছে।
প্রতি বছরের বাজেটে জনপ্রশাসনের কর্মচারীদের বেতন-ভাতাসহ আনুষঙ্গিক ব্যয় মেটাতে বড় অংকের অর্থ বরাদ্দ থাকে। এ বাবদ সরকারের প্রকৃত ব্যয়ের পরিমাণও বেশ বড়। প্রতি বছরই এ খাতে সরকারের ব্যয় বাড়ছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) এর আগের বছরের তুলনায় জনপ্রশাসনের কর্মচারীদের বেতন-ভাতা খাতে সরকারের ব্যয় বেড় বাকি অংশ পড়ুন...
কুমিল্লা সংবাদদাতা:
কুমিল্লায় এক প্রবাসীর কাছ থেকে ভুয়া র্যাব পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে দুই চাঁদাবাজকে আটক করেছে পুলিশ। প্রবাসী ফারুক তার অসুস্থ ছেলের চিকিৎসার জন্য দেশে ফিরে হাসপাতালে ভর্তি করানোর পরপরই একদল প্রতারক তাকে ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করে।প্রবাসীর পরিবারের বিপদের সুযোগ নেয় প্রতারক চক্র।
ফারুকের ছেলে আরাফাত হোসেন (১০) কুমিল্লার কাশিনগর বাজারস্থ একটি মাদ্রাসার হেফজ বিভাগে পড়ে। গত ৫ মার্চ দুর্ঘটনাবশত গরম ডাল শরীরে পড়ে গিয়ে গুরুতর দগ্ধ হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গত সপ্তাহে দেশের পুঁজিবাজারে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসেই দরপতন হয়েছে। এতে সপ্তাহজুড়ে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। ফলে কমেছে সবকটি মূল্যসূচক। সেই সঙ্গে কমেছে দৈনিক গড় লেনদেনের পরিমাণ। পাশাপাশি বড় অঙ্কে কমেছে বাজার মূলধন। সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন ১৩ হাজার কোটি টাকার ওপরে কমে গেছে।
গত সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র ৮৬টির স্থান হয়েছে দাম বাড়ার তালিকায়। বি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
৫ আগস্ট ও পরবর্তী সময়ে ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ফলে ক্ষতিগ্রস্ত ছোটবড় প্রায় ১০০ কারখানা এখনো বন্ধ রয়েছে। এসব কারখানায় কর্মরত ছিলেন প্রায় ১ লাখ শ্রমিক, তারা এখন পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
অন্যদিকে আর্থিক সংকট, ব্যাংক ঋণ না পাওয়া, রাজনৈতিক কারণে মালিকরা আত্মগোপনে থাকায় কারখানা চালু করতে পারছেন না। রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বছরের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত শ্রমিক অসন্তোষের কারণে কারখানাগুলোতে হামলার ঘটনা ঘটেছে। সাত মাস ধরে শিল্পকারখানাগুলো বন্ধ থাকায় কাঁচামাল আমদানির ঋণপত্র (এলসি) খুল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান ও তার পরিবারের ১৯১টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের (ফ্রিজ) নির্দেশ দিয়েছে আদালত। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক জাকির হোসেন এ আদেশ দেয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক আলমগীর হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর আদালতে দুদকের পক্ষে আবেদন উপস্থাপন করেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, ১৯১ ব্যাংক অ্যাকাউন্টে জমা রয়েছে ৪১ কোটি ৭৪ লাখ টাকা। সামিট গ্রুপ এবং তা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
টেকসই পোশাক ও বস্ত্র খাতের জন্য একটি আলাদা মন্ত্রণালয় চান শিল্প মালিকরা। তারা বলছেন, একক খাত হিসেবে রপ্তানি আয়ের বড় উৎস পোশাক খাত। তবে, বৈশ্বিক ও স্থানীয় নানামুখী নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এসব মোকাবিলা করতে, দীর্ঘমেয়াদী নীতি দরকার, এজন্য আলাদা মন্ত্রণালয় গঠন করা জরুরি।
গত শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে পোশাক শিল্প মালিকরা এসব কথা বলেন। বিজিএমইএ নির্বাচনী জোট-ফোরাম সাধারণ ব্যবসায়ীদের নিয়ে আলোচনা ও ইফতারের এ আয়োজন করে।
অনুষ্ঠানে ব্যবসায়ীরা ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজনৈতিক দল ও পেশাজীবীদের সম্মানে আগামী ১৯ ও ২১ মার্চ ইফতার মাহফিলের আয়োজন করেছেন বিএনপি। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রাজনৈতিক দলের সম্মানে বিএনপির ইফতার মাহফিল আগামী ১৯ মার্চ ও পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিল আগামী ২১ মার্চ অনুষ্ঠিত হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ারি উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত, রাজনৈতিক দলসহ সংশ্লিষ্টদের সঙ্গে গতকাল বিএনপি বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইসরাইলি দৈনিক মা'আরিভ লিখেছে, ২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনায় ইসরাইলে পরাজয়ের উপর পরিচালিত একটি গবেষণার ফলাফল প্রকাশের পর দেখা গেছে ইসরাইলি সমাজের ৪৭% জনগণের তাদের সেনাবাহিনীর উপর আস্থা কমে গেছে।
আরও জানা গেছে, হামাসের অভিযানের পূর্বাভাস দিতে ব্যর্থতা, এর জন্য প্রস্তুতি নেওয়া এবং এটি সংঘটিত হওয়ার আগে কীভাবে তা মোকাবেলা করা যেত তা ছিল ৭ই অক্টোবরের অভিযানের বিষয়ে ইসরাইলি সেনাবাহিনীর তদন্তের কেন্দ্রবিন্দু। ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড কর্তৃক পরিচালিত এই অভিযানের ফ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জোর দিয়ে বলেছেন, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি এবং তাদের ভূমি দখলের পরিকল্পনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
সৌদি আরবে অনুষ্ঠিত অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি) এর বিশেষ পররাষ্ট্রমন্ত্রীদের সভায় ফিদান বলেন, যারা ফিলিস্তিনিদের উচ্ছেদ করে গাজা দখল করতে চায়, তাদের মনে রাখা উচিত- আজকের এই সংকটের মূল কারণই হলো ইসরাইলের দখলদারিত্ব।
তিনি আরও বলেন, আমাদের অবশ্যই পশ্চিম তীর সংযুক্ত করার জন্য ইসরাইলি চরমপন্থিদের প্রচেষ্টা প্রতিহত করতে হবে। একইভাবে, আমরা আল-হারাম আল-শরিফের ঐতি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে থালা হাতে ভূখা মিছিল করেছেন শিক্ষকরা। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এ মিছিল বের করেন তারা।
মিছিল নিয়ে পল্টন মোড় ঘুরে আবারও প্রেস ক্লাবের সামনে এসে শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করেন। এ নিয়ে টানা ১৫ দিন প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে রয়েছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।
মিছিলে শিক্ষকরা ‘ভাত দে, নইলে বিষ দে’, ‘দাবি মোদের একটাই, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও চাই’, ‘এক দেশে দুই নীতি, মানি না মানবো না’স বাকি অংশ পড়ুন...












