থালা হাতে শিক্ষকদের ‘ভূখা মিছিল’
, ৯ই রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১১ আশির, ১৩৯২ শামসী সন , ১০ মার্চ, ২০২৫ খ্রি:, ২৩ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে থালা হাতে ভূখা মিছিল করেছেন শিক্ষকরা। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এ মিছিল বের করেন তারা।
মিছিল নিয়ে পল্টন মোড় ঘুরে আবারও প্রেস ক্লাবের সামনে এসে শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করেন। এ নিয়ে টানা ১৫ দিন প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে রয়েছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।
মিছিলে শিক্ষকরা ‘ভাত দে, নইলে বিষ দে’, ‘দাবি মোদের একটাই, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও চাই’, ‘এক দেশে দুই নীতি, মানি না মানবো না’সহ বিভিন্ন স্লোগান দেন।
নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান ঐক্য পরিষদের ব্যানারে গত ২৩ ফেব্রুয়ারি থেকে তারা এ কর্মসূচি করছেন। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচিসহ আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি দিয়েছেন।
আন্দোলনকারী শিক্ষরা জানান, গত দুই সপ্তাহ ধরে তারা ন্যায্য দাবি নিয়ে প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন। কিন্তু সরকার তাদের দাবি নিয়ে কোনো ইতিবাচক সাড়া দিচ্ছে না। রমজানে রোজা রেখেও তারা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এতে অনেক শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। দ্রুত তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান শিক্ষকরা।
নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান ঐক্য পরিষদের মহাসচিব ও নওগাঁ শফিউদ্দিন মোল্লা কলেজের অধ্যক্ষ মনিমুল হক বলেন, নতুন শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের একটাই দাবি সব প্রতিষ্ঠানের এমপিওভুক্ত করা। আমাদের প্রতিষ্ঠানগুলোর ভৌত কাঠামোসহ সব কিছু যাচাই করে স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু সরকারি যে বেতন-ভাতার সুবিধা সেটা দেওয়া হচ্ছে না। এটা আমাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫১তম বিসিএসে নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দ্বিমুখী চাপে পোশাক শিল্প -জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মিয়ানমারে পাচারের সময় ৩০ টন ইউরিয়া জব্দ, আটক ২
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু অক্টোবরে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আজাদ জম্মু-কাশ্মীরের নতুন প্রেসিডেন্ট নাজিব
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিশোর গ্যাং অভিযোগে কুমিল্লায় একরাতে আটক ৬২৪
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাকে হত্যার পর কুপিয়ে বাবাকেও আহত, অভিযুক্ত ছেলে আটক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে -শিক্ষামন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)