হামাসের বীরত্ব:
গাজা দখলের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করতে হবে: তুরস্ক
, ৯ই রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১১ আশির, ১৩৯২ শামসী সন , ১০ মার্চ, ২০২৫ খ্রি:, ২৩ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জোর দিয়ে বলেছেন, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি এবং তাদের ভূমি দখলের পরিকল্পনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
সৌদি আরবে অনুষ্ঠিত অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি) এর বিশেষ পররাষ্ট্রমন্ত্রীদের সভায় ফিদান বলেন, যারা ফিলিস্তিনিদের উচ্ছেদ করে গাজা দখল করতে চায়, তাদের মনে রাখা উচিত- আজকের এই সংকটের মূল কারণই হলো ইসরাইলের দখলদারিত্ব।
তিনি আরও বলেন, আমাদের অবশ্যই পশ্চিম তীর সংযুক্ত করার জন্য ইসরাইলি চরমপন্থিদের প্রচেষ্টা প্রতিহত করতে হবে। একইভাবে, আমরা আল-হারাম আল-শরিফের ঐতিহাসিক ও রাজনৈতিক স্থিতাবস্থা পরিবর্তনের কোনো প্রচেষ্টাকে মেনে নিতে পারি না। তুরস্কের পক্ষ থেকে, আমরা কায়রোতে গৃহীত পরিকল্পনাকে সমর্থন করি।
ফিদান জোর দিয়ে বলেন, মুসলমানরা বৈষম্যের শিকার হচ্ছে এবং ফিলিস্তিনিরা সবচেয়ে বেশি ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছে। ইতিহাস আমাদের কাজের ভিত্তিতে বিচার করবে। আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনি ভাই-বোনদের প্রতি আরও বেশি সহায়তা প্রদান করতে হবে।
তিনি আরও বলেন, ফিলিস্তিনের ফিলিস্তিনি ও মুসলিম পরিচয় সংরক্ষণে কোনো বিকল্প নেই। আমাদের স্পষ্ট বার্তা দিতে হবে যে গাজা ফিলিস্তিনের ভূমি এবং সেটি চিরকাল ফিলিস্তিনেরই থাকবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)