ইফতারে বিভিন্ন ধরনের শরবত খান সকলেই। লেবু, ট্যাংসহ নানান কিছু। বিভিন্ন ফলের রস, লাচ্ছি, স্মুদি যে যার পছন্দমতো ইফতারের মেন্যুতে রাখেন। তবে আজ আপনার ইফতারের মেন্যুতে রাখতে পারেন শরবত-ই মোহাব্বত। নাম শুনেই বেশ রাজকীয় মনে হচ্ছে, খেতেও অনেক মজা। বানানোর পদ্ধতিটি জেনে নিন-
উপকরণ:
১. তরমুজের জুস আধা কাপ।
২. তরমুজের টুকরা এক কাপ।
৩. জ্বাল করা ঠান্ডা দুধ ২ কাপ।
৪. সুগার সিরাপ স্বাদমতো।
৫. বরফ প্রয়োজনমতো।
৬. রুহ আফজা ২ টেবিল চামচ।
পদ্ধতি:
একটি পাত্রে দুধ নিন। এবার তার সঙ্গে স্বাদমতো সুগার সিরাপ মিশিয়ে নিন। এবার একে একে তরমুজের ছয়টি টুকর বাকি অংশ পড়ুন...
আফ্রিকার দেশ নাইজেরিয়া। দেশটির মুসলমানদের মধ্যে প্রবল ইসলামী মূল্যবোধ লক্ষ্য করা যায়। রমাদ্বান শরীফ মাসে তাদের জীবনযাত্রায় বিশেষ পরিবর্তন দেখা যায়। রোযা আসলেই তাদের মধ্যে কিছু আমল দেখা যায়; যা নিম্নরূপ-
রোযার প্রস্তুতি:
নাইজেরিয়ায় রজব মাসের চাঁদ দেখার পর থেকেই রমাদ্বান শরীফের প্রস্তুতি শুরু হয়। সে সময় থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে রাখে নাইজেরিয়ানরা। পাশাপাশি আমল-ইবাদতের জন্যও প্রস্তুত হতে শুরু করে সকলে। রমাদ্বান শরীফ মাস আসার আগেই তারা রজব ও শাবান মাসে দিনে রোযা ও রাতে তাহাজ্জুদের আমল শুরু করে। সর্বত্র অপার্থিব বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গাজায় অবিলম্বে হামলা বন্ধ করে আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছে থাইল্যান্ড। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এমন তথ্য জানানো হয়েছে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) (২২ মার্চ) আল জাজিরার প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, ‘থাইল্যান্ড সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন, শত্রুতা বন্ধ এবং যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি বাস্তবায়নের জন্য আলোচনা পুনরায় শুরু করার পাশাপাশি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য গাজা উপত্যকায় মানবিক সহায়তা দেয়ার আহ্বান জানিয়েছে।’
বিবৃতিতে হামাসের হা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সরকারের সামরিক বাহিনীর বৃহত্তর ভূমিকাকে অনুমোদন দিয়ে আইন পাস করেছে ইন্দোনেশিয়া। আশঙ্কা করা হচ্ছে এ আইনের মাধ্যমে বেসামরিক ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর ভূমিকা বৃদ্ধি পেতে পারে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট প্রাবায়ো সুবিয়ান্তো’র জোট এ আইন সংশোধনের উদ্যোগ গ্রহণ করে। এর লক্ষ্য হলো, দেশটিতে সামরিক বাহিনীর কর্মকা- সম্প্রসারণ করা।
এদিকে, সংশোধনীর সমালোচনা করেছে সুশীল সমাজ। তারা বলেন, এর মাধ্যমে ইন্দোনেশিয়ায় পুনরায় সাবেক প্রেসিডেন্ট সোহার্তোর আমলের পু বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
তুরস্কের প্রাচীন শহর ইস্তাম্বুলের গ্রেপ্তারকৃত মেয়র একরেম ইমামোগলুর সমর্থনে হাজারো প্রতিবাদকারী রাস্তায় নেমে এসেছেন। দেশটির প্রেসিডেন্ট এরদোয়ান হুঁশিয়ারি দিয়েছিলেন কেউ রাস্তায় বিক্ষোভ করলে ‘সন্ত্রাস দমন’ করা হবে। তবে বিক্ষোভকারীরা সেই হুঁশিয়ারি থোড়াই কেয়ার করেছেন।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, একরেম ইমামোগলু এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং তিনি ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা ঘোষণার কথা ভাবছিলেন। সব ঠিক থাকলে কয়েক দিনের মধ্যে ঘোষণাও দিতেন। কিন্তু তার আগেই তাকে গত বু বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গাজা উপত্যকার ৫ লাখ ফিলিস্তিনিকে অস্থায়ী ভিত্তিতে সিনাইয়ে আশ্রয় দিতে রাজি হয়েছে মিশরের প্রেসিডেন্ট সিসি। লেবাননের সংবাদমাধ্যম আল-আকবারের বরাতে গত জুমুয়াবার এ তথ্য জানা গেছে। এদিকে গাজায় দখলদার ইসরায়েলের হামলায় তিন দিনে ২০০ শিশু নিহত হয়েছে। কেবল জুমুয়াবারেই ভোররাত থেকে সন্ত্রাসী ইসরায়েলের বিমান হামলায় নিহত হয় নবজাতকসহ অন্তত ৯১ জন ফিলিস্তিনি।
দখলদার ইসরায়েলের হামলায় ধ্বংসের নগরীতে পরিণত হয়েছে গাজা। গাজাকে পুনর্গঠন করতে কাজ করছে আরব বিশ্বের নেতারা। মিশরের প্রেসিডেন্ট তাদের জানিয়েছে, যখন গাজা পুনর্গঠন বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
হামাস নিয়ন্ত্রিত গাজায় গত জুমুয়াবার (২১ মার্চ) তার্কিশ-প্যালেস্টাইন ফ্রেন্ডশিপ হাসপাতাল ও সংলগ্ন একটি মেডিকেল বিদ্যালয় গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালটি গাজায় ক্যানসার রোগীদের চিকিৎসার জন্য বিশেষায়িত ছিল।
হাসপাতালে হামলা চালানো নিয়ে ইসরায়েলি দখলদার বাহিনী বলেছে, হাসপাতাল এলাকায় হামাসের সদস্যরা অবস্থান করছিলেন, তাই হামলা চালানো হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে হামলা ছাড়াও বুলডোজার চালিয়ে আবাসিক ভবন ও কৃষিজম বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
প্রতিদিনের ন্যায় পবিত্র সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানে বিশেষ মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়। বাদ ইশা মহান মুর্শিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি কুল-কায়িনাতের সকলের উদ্দেশ্যে নসীহত মুবারক পেশ করেন।
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, ফিদিয়া দেয়ার আম হুকুম হলো এক ফিতরা। কিন্তু যে ফিদিয়া বা কাফফারা দিবে সে কতটুকু কি পরিমান খায় সেই অনুযায়ী ফিদিয়া-কাফফারা দেয়াটাই উত্তম। অর্থাৎ অবস্থা অনুযায়ী ফিদিয়া ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
টানা কয়েক সপ্তাহ শান্ত থাকার পর আবার অস্থির হতে শুরু করেছে নিত্যপণ্যের বাজার। মাছ-গোশত থেকে শুরু করে চাল-ডাল-তেল ও মসলা সব পণ্যের দামই বাড়তে শুরু করেছে হঠাৎ করেই। বাজার বিশ্লেষকরা বলছেন, ঈদকে কেন্দ্র করেই মূলত বাড়ছে এসব পণ্যের দর।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সব ধরনের মুরগির দাম প্রতি কেজিতে ১০ থেকে ২৫ টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া গরুর গোশতের দাম বেড়েছে ৩০ টাকা এবং খাসির গোশতের দাম বেড়েছে ৫০ টাকা। বাজারে প্রতি কেজি গরু ৭৮০ টাকা ও খাসি ১ হাজার ২৫০ টাকায় বিক্রি হচ্ছে, গত সপ্ বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রামের মিরসরাইয়ে ১৬ ফুট লম্বা আহত একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফের বনে সাপটিকে অবমুক্ত করেন বনরক্ষীরা। এতে সহযোগিতা করে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ নামে একটি সংগঠন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকালে উপজেলার পূর্ব খইয়াছরা গ্রামের খোলা মাঠে শিশু-কিশোররা অজগরটিকে রশি দিয়ে বেঁধে রাখে।
সেখান থেকে এটিকে উদ্ধার করা হয়। সাপটি লম্বায় প্রায় ১৬ ফুট। ওজন ৩০ কেজি।
বারৈয়াঢালা রেঞ্জের বড়তাকিয়া বিট কর্মকর্তা মোহাম্মদ মামুন জানান, গ্রামের শিশু-কিশোরের দল অজগ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ঈদের বাজারে পোশাক বেচাকেনা এখন তুঙ্গে। বাজারে দেশীয় পোশাকের প্রাধান্যই বেশি। গত এক দশকে দেশের বড় উদ্যোক্তারাও পোশাকের নিজস্ব ব্র্যান্ড গড়ে তুলেছেন। তবু ক্রেতাদের চাহিদার কারণে ঈদের আগে প্রতিবছর ভারত ও পাকিস্তান থেকে তৈরি পোশাকের আমদানি বাড়ে।
ঈদের বাজারে যেভাবে দোকানে দোকানে ভারত-পাকিস্তানের পোশাক বেচাকেনা হয়, সে তুলনায় বৈধপথে আমদানি খুবই কম। মূলত ভারত থেকে অবৈধপথে প্রতিবছর বিপুল পরিমাণ তৈরি পোশাক আমদানি হয়। অন্যদিকে পাকিস্তান থেকে লাগেজে করে তৈরি পোশাক আসছে।
অবৈধপথে পোশাক আমদানির সঠিক হিসাব পাওয়া না বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, সেনানিবাসে সেনাবাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যে আলোচনা হয়েছে, সেটাকে তারা রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ মনে করছেন। গত জুমুয়াবার রাজধানীর বাংলামোটরে রূপায়ণ টাওয়ারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এ বিষয়ে এক প্রশ্নের জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমাদের সঙ্গে যে আলোচনাটি হয়েছে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক। সেটি হচ্ছে আমরা মনে করছি, রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করা।’ এ প্রসঙ্গে ত বাকি অংশ পড়ুন...












