সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ উনার সুমহান সম্মানার্থে অনন্তকালব্যাপী আয়োজিত বিশেষ মাহফিলে আজিমুশান নসীহত মুবারক:
মনগড়া যাকাত দিলে যাকাতের হক্ব মোটেই আদায় হবে না
, ২৩ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ আশির, ১৩৯২ শামসী সন , ২৪ মার্চ, ২০২৫ খ্রি:, ৯ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
প্রতিদিনের ন্যায় পবিত্র সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানে বিশেষ মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়। বাদ ইশা মহান মুর্শিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি কুল-কায়িনাতের সকলের উদ্দেশ্যে নসীহত মুবারক পেশ করেন।
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, ফিদিয়া দেয়ার আম হুকুম হলো এক ফিতরা। কিন্তু যে ফিদিয়া বা কাফফারা দিবে সে কতটুকু কি পরিমান খায় সেই অনুযায়ী ফিদিয়া-কাফফারা দেয়াটাই উত্তম। অর্থাৎ অবস্থা অনুযায়ী ফিদিয়া কাফফারা দিতে হবে। যারা স্বচ্ছল যাদের অবস্থা ভালো তারা তাদের অবস্থা অনুযায়ী অর্থাৎ তারা যে পরিমান খায় সেই পরিমান মতো টাকা ফিদিয়া-কাফফারা দিতে হবে। আর যে যেই দেশে অবস্থান করে সেই দেশ অনুযায়ী তাকে ফিদিয়া কাফফারা ইত্যাদির টাকা দিতে হবে। সাধারণভাবে মানুষ এক ফিতরা হিসেবে ফিদিয়া কাফফারা দিয়ে দেয়। অথচ এটা যার যার অবস্থা এবং দেশ অনুযায়ী দেয়াটাই আফজল হবে।
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, প্রত্যেককেই যাকাত-ফিতরা দান-ছদকার টাকাগুলো সংগ্রহ করতে হবে। আজকাল দেখা যায় এমন জায়গায় যাকাত-ফিতরার টাকা দেয়া হয় যেখানে দেয়া জায়েজ নেই। সে জন্য আমাদের লোকদের জন্য ফরজে আইন এসব যাকাত-ফিতরার টাকাগুলো যেনো সঠিক জায়গায় দেয়া হয় সেজন্য সংগ্রহ করার কাজ করা। সাধারণভাবে মানুষ নিজে নিজে চিন্তা করে অমুক তমুককে যাকাত দিলে ভালো হবে। এভাবে মনগড়া লোককে দিলে যাকাত আদায় হবে না। যাকাত দিতে হবে পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ শরীফ অনুযায়ী। এর বাহিরে মনগড়া যাকাত দিলে যাকাতের হক্ব মোটেই আদায় হবে না। যাকাত ওশর সারাবছরই দেয়া যায় সেজন্য সারাবছরই যাকাত ওশর সংগ্রহের কাজ করতে হবে। শুধুমাত্র ফিতরা পবিত্র রমাদ্বান শরীফ মাসের সাথে সংশ্লিষ্ট।
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, এখনতো মুসলমানদের প্রতি মুসলমানের কোন দায়িত্ব নাই। মুসলমানদের যাকাত-ফিতরার টাকাগুলো ভুল জায়গায় দেয়ার কারণে সেটা একসময় জালিমদের কাছেই চলে যায়। তখন তারা সেগুলো দিয়ে মুসলমানদের নতুনভাবে জুলুম করে। এজন্য মুসলমানদের যাকাত-ফিতরা ওশরের টাকা যেনো জালিমদের কাছে না যায় সেজন্য যাকাত-ফিতরা ওশরের টাকাগুলো সঠিক জায়গায় পৌঁছানোর কাজটা সবাইকে করতে হবে। এ বিষয়ে কোন গাফলতি করা যাবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিদেশি বিশেষজ্ঞদের ওপর নির্ভরতা কমানোর আহ্বান
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা সেই আবু বকর ৭ দিনের রিমান্ডে

বড় রূপান্তরের দ্বারপ্রান্তে মোংলা বন্দর
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মধ্যপ্রাচ্য সংকট: ঝুঁকিতে বাংলাদেশের সবজি রপ্তানি
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাঠে পচছে কদু-পেঁপে, রাজধানীতে চড়া দাম; মুনাফা যাচ্ছে কার পকেটে?
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অপ্রাপ্তবয়স্কদের জন্য ‘সামাজিক’ যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করলো গ্রিস
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাছ-সংকটে ২০০ টন শুঁটকির লক্ষ্যমাত্রায় শঙ্কা
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মধ্যপ্রাচ্যের আগুনে জ্বলছে দেশ
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)