ঈদ সামনে রেখে বেড়েছে গরু, খাসি, মুরগির দাম
, ২৩ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ আশির, ১৩৯২ শামসী সন , ২৪ মার্চ, ২০২৫ খ্রি:, ৯ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
টানা কয়েক সপ্তাহ শান্ত থাকার পর আবার অস্থির হতে শুরু করেছে নিত্যপণ্যের বাজার। মাছ-গোশত থেকে শুরু করে চাল-ডাল-তেল ও মসলা সব পণ্যের দামই বাড়তে শুরু করেছে হঠাৎ করেই। বাজার বিশ্লেষকরা বলছেন, ঈদকে কেন্দ্র করেই মূলত বাড়ছে এসব পণ্যের দর।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সব ধরনের মুরগির দাম প্রতি কেজিতে ১০ থেকে ২৫ টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া গরুর গোশতের দাম বেড়েছে ৩০ টাকা এবং খাসির গোশতের দাম বেড়েছে ৫০ টাকা। বাজারে প্রতি কেজি গরু ৭৮০ টাকা ও খাসি ১ হাজার ২৫০ টাকায় বিক্রি হচ্ছে, গত সপ্তাহে যা ছিল ৭৫০ টাকা ও ১ হাজার ২০০ টাকা।
এছাড়া প্রতি কেজি ব্রয়লার মুরগি ২১০-২২৫ টাকা, কক ২৮০-৩০০, লেয়ার ২৮৫-৩১০ ও দেশী মুরগি ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে ব্রয়লার মুরগির দাম বেড়েছে ১০-২০ টাকা, কক মুরগির দাম বেড়েছে ২৫ টাকা ও লেয়ার মুরগির দাম বেড়েছে ১০ টাকা। দেশী মুরগির দাম বেড়েছে কেজিতে ১০০ টাকা পর্যন্ত। এছাড়া ফার্মের মুরগির লাল ও সাদা ডিমের দাম রয়েছে অপরিবর্তিত।
কারওয়ান বাজারের মুরগি বিক্রেতা আলমাস সরকার বলেন, ‘মানুষ এখন ঈদের বাজার করছে। তাই জিনিসপত্রের দাম একটু বাড়তির দিকে। আগামী কয়েকদিন আরো বাড়তে থাকবে। তবে বাজারে কোনো জিনিসের সংকট নেই।’
একই সঙ্গে বেড়েছে কিছু সবজির দামও। সপ্তাহের ব্যবধানে এসব সবজির দাম প্রতি কেজিতে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া লম্বা বেগুন, লেবু ও শসার মতো সবজিগুলোর উচ্চ দাম অপরিবর্তিত।
রাজধানীর কারওয়ান বাজারের সবজি ক্রেতা মনিকা চৌধুরী বলেন, ‘এত দিন জিনিসপত্রের দাম কম ছিল। কিছুটা স্বস্তি পেয়েছি। এখন যদি আবার দাম বাড়তে থাকে, তাহলে সেটা আমাদের জন্য অস্বস্তির কারণ। সরকারকে অবশ্যই বাজার নিয়ন্ত্রণে রাখতে হবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাছান মাহমুদ–নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ কাল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাননি, সময় আছে ভেবে দেখুন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রের গলিত লাশ উদ্ধার, পাঁচজনকে গণপিটুনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬৪ সংশোধনী নিয়ে অর্থ বিল পাস
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেহেরপুরে সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেসব কারণে নীরবে ক্ষতিগ্রস্ত হয় লিভার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ব্যবস্থার নির্দেশ, অভিযোগ জানাবেন যেভাবে
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউক্রেনের বিমানঘাঁটিতে হামলা: দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংসের দাবি রাশিয়ার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৩ হাসপাতালে র্যাবের অভিযান, ৮ দালালের কারাদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা বন্ধে সমঝোতা, মঙ্গলবার দোহায় বৈঠক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)