এরদোয়ানের হুঁশিয়ারি অগ্রাহ্য করে তুরস্কের রাজপথে হাজারো মানুষের বিক্ষোভ
তুরস্কের প্রাচীন শহর ইস্তাম্বুলের গ্রেপ্তারকৃত মেয়র একরেম ইমামোগলুর সমর্থনে হাজারো প্রতিবাদকারী রাস্তায় নেমে এসেছেন। দেশটির প্রেসিডেন্ট এরদোয়ান হুঁশিয়ারি দিয়েছিলেন কেউ রাস্তায় বিক্ষোভ করলে ‘সন্ত্রাস দমন’ করা হবে। তবে বিক্ষোভকারীরা সেই হুঁশিয়ারি থোড়াই কেয়ার করেছেন।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, একরেম ইমামোগলু এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং তিনি ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা ঘোষণার কথা ভাবছিলেন। সব ঠিক থাকলে কয়েক দিনের মধ্যে ঘোষণাও দিতেন। কিন্তু তার আগেই তাকে গত বুধবার গ্রেপ্তার করা হয়।
ইমামোগলুর গ্রেপ্তারের পরপরই ফুঁসে উঠে এরদোয়ান বিরোধীরা। রাস্তায় নেমে আসতে শুরু করেন তারা। গত জুমুয়াবার টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভকারীরা তুরস্কের বাণিজ্যিক কেন্দ্র ইস্তাম্বুলের রাস্তায় নেমে আসেন। বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা ওজগুর ওজেল জানিয়েছেন, ইস্তাম্বুলে তিন লাখেরও বেশি মানুষ বিক্ষোভে যোগ দিয়েছে।
ইস্তাম্বুলের সিটি হলের সামনে বিশাল জনসমাবেশে ভাষণ দেওয়ার সময় সিএইচপি নেতা ওজেল বলেন, ‘আমরা তিন লাখ মানুষ।’ তিনি জানান, রাস্তাঘাট ও সেতু বন্ধ করে দেওয়ার কারণে বিক্ষোভকারীরা পুরো শহরে ছড়িয়ে পড়তে বাধ্য হয়েছে।
এর আগে, গত বুধবার সকালে মেয়র ইমামোগলুকে দুর্নীতি ও ‘সন্ত্রাসী’ গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি, সাংবাদিক এবং ব্যবসায়ীকেও আটক করা হয়। গ্রেপ্তারের পর সরকার রাজনৈতিক সমাবেশের ওপর চার দিনের নিষেধাজ্ঞা জারি করে।
গত জুমুয়াবার এরদোয়ান ঘোষণা করেন, সরকার রাস্তায় কোনো ধরনের বিক্ষোভ সহ্য করবে না এবং বিরোধী দল সিএইচপিকে দুর্নীতি ও ‘সন্ত্রাসী’ সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘ইস্তাম্বুলে দুর্নীতিবিরোধী অভিযানের সুযোগ নিয়ে আমাদের রাস্তায় অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। আমি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, লুটপাটের স্বার্থ রক্ষার নামে কয়েকজন সুযোগসন্ধানী তুরস্কে অস্থিরতা সৃষ্টি করতে পারবে না।’
ইমামোগলুর গ্রেপ্তারের পর বুধবার ইস্তাম্বুলে বিক্ষোভ শুরু হয় এবং দ্রুত তুরস্কের ৮১টি প্রদেশের মধ্যে ৩২ টিতে ছড়িয়ে পড়ে। তার দল সিএইচপি আজ রোববার ইমামোগলুকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ঘোষণা করতে চেয়েছিল। দলটি তার গ্রেপ্তারকে ‘অভ্যুত্থান’ বলে আখ্যা দিয়েছে।
এদিকে, বিক্ষোভ শুরুর পর থেকে অন্তত ৮৮ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে তুর্কি গণমাধ্যম জানিয়েছে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।