আল ইহসান ডেস্ক:
সন্ত্রাসী ইসরাইলকে লক্ষ্য করে ইয়েমেন থেকে হুথিদের পক্ষ থেকে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, তা সৌদি আরবে পড়েছে। এই খবরটি ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ৯ এপ্রিল রাত ৯টার দিকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়, তবে এটি মাঝপথে সৌদি আরবে পড়েছে। কোথায় পড়েছে, তা বিস্তারিতভাবে জানানো হয়নি।
সংবাদমাধ্যমটি আরও জানায়, ইসরায়েলি সেনাবাহিনী ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করতে সক্ষম হলেও ইসরায়েলে কোনো সাইরেন বাজানো হয়নি, কারণ এটি কোনো হুমকি বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
নিরস্ত্রীকরণ ইস্যুতে শর্তসাপেক্ষে লেবানন সরকারের সাথে আলোচনায় প্রস্তুত হিজবুল্লাহ। গত বুধবার (৯ এপ্রিল) হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এমনটাই জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
তবে শর্ত হিসেবে দক্ষিণ লেবাননের পাঁচটি পয়েন্ট থেকে সব ইসরায়েলি দখলদার সেনা প্রত্যাহারের কথা বলেছে হিজবুল্লাহ। সেইসাথে বন্ধ করতে হবে সকল ধরনের হামলা।
হিজবুল্লাহর উচ্চপদস্থ এক কর্মকর্তা জানিয়েছেন, জাতীয় প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে এই নিরস্ত্রীকরণ ইস্যুতে আলোচনা হতে পারে।
অপরদিক বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইকুয়েডরের রাজধানী ও এর আশপাশের এলাকায় বন্যায় সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ১১ জনের প্রাণহানী হয়েছে। গত দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়ানক বন্যায় জেরে ভূমিধসে আহত হয়েছে ৩২ জন।
ইকুয়েডর কর্তৃপক্ষের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, প্রবল বন্যার স্রোতের সঙ্গে রাজধানী শহর কুইটোয় পাথর ও কাদা ভেসে আসে; ভাসিয়ে নিয়ে যায় গাড়ি, ঘরবাড়ি।
সূত্র জানায়, প্রবল বর্ষণের পর পিচিঞ্চা আগ্নেয়গিরির পাদদেশ থেকে বন্যার পানি রাজধানী শহরে ছড়িয়ে পড়ে।
কুইটো শহরের মেয়র সান্তিয়াগো গত বুধবার বলেছে, গত ৩ দিন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থরক্ষায় এক যুগ আগে গঠন করা হয় পুঁজিবাজার উপদেষ্টা কমিটি। তবে গত প্রায় পাঁচ বছর ধরে ‘নিষ্ক্রিয়’ হয়ে পড়ায় এ কমিটি বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
রাজনৈতিক পটপরিবর্তনের পর খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন পুনর্গঠিত বিএসইসি সম্প্রতি এ সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে বিএসইসির ওয়েবসাইট থেকে এ উপদেষ্টা কমিটি সরিয়ে নেওয়া হয়েছে।
২০১১ সালে তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের নির্দেশে এ কমিটি গঠন করা হয়েছিল। পুঁজিবাজ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের বাজারে সোনার দাম আবার বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ৪০৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৯ হাজার ২৭ টাকা। দেশের বাজারে এর আগে কখনো সোনার এত দাম হয়নি।
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। আজ জুমুয়াবার (১১ এপ্রিল) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সরকারি নিয়োগ, পদায়ন, বদলি, বিদেশে চাকরির বিষয়ে ভুয়া প্রজ্ঞাপন ছড়িয়ে দেওয়ার মাধ্যমে প্রতারণার ফাঁদ পেতেছে একটি সংঘবদ্ধ চক্র। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রতারণার ফাঁদে কেউ যেন ফেঁসে না যান, সে বিষয়ে দেশবাসীকে অবহিত করার জন্য গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পদায়ন আদেশের নকল বানিয়ে কর্মকর্তার সই জাল করে ভুয়া স্মারক বসিয়ে প্রজ্ঞাপন জারি করছে একটি প্রতারক চক্র।
সত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সাভারে দাবিকৃত চাঁদা না দেওয়ায় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে ও গুলি ছুড়ে আতঙ্ক ছড়িয়ে তিন ট্রলার লুটের ঘটনা ঘটে। লুট করে নিয়ে যাওয়ার সময় ট্রলারে অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকা এক লুটেরার ছবি অণলাইনে ভাইরাল হয়।
সেই অস্ত্রধারী হলো- মানিকগঞ্জের সিঙ্গাইরের ফুডনগর এলাকার অন্তর খান (২৬)।
এ ঘটনায় করা মামলায় আসামি অন্তর খানকে এখনও গ্রেপ্তার করতে না পারলেও লুট হওয়া তিন ট্রলার উদ্ধার করেছে পুলিশ।
গত বুধবার (৯ এপ্রিল) বিকেলে সাভার পৌর এলাকার কর্ণপাড়া মহল্লায় বংশী নদীর মিলন ঘাটে ওই ৩ ট্রলার লুটের ঘটনা ঘটে।
ঘটনার দিন রাতেই বাকি অংশ পড়ুন...
পঞ্চগড় সংবাদদাতা:
তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য ভারতের মাটি ব্যবহার করে ট্রান্সশিপমেন্ট বা রপ্তানির সুবিধা বুধবার (৯ এপ্রিল) বাতিল করেছে ভারত। এতে করে দুশ্চিন্তায় পড়তে দেখা গেছে বাংলাবান্ধা স্থলবন্দরের সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকদের।
এর মধ্যে গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে এ বন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল থাকতে দেখা গেছে।
বন্দরে গিয়ে দেখা গেছে, ভারতের ভূখ- ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির সুবিধা ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে কোনো প্রভাব পড়েনি দেশের একমাত্র চতুর্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মাঝারি থেকে শক্তিশালী বৃষ্টিবলয়ের আওতায় প্রবেশ করেছে দেশের আবহাওয়া পরিস্থিতি। এর ফলে দেশের ৬০ থেকে ৭০ শতাংশ এলাকায় আগামী কিছুদিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
বিডব্লিউওটি জানায়, চলতি বছরের দ্বিতীয় ক্রান্তীয় বৃষ্টিবলয় এটি। যা চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ বিভাগে বেশি সক্রিয় হতে পারে এবং ১৪ এপ্রিল থেকে দেশের অনেক এলাকায় সক্রিয় হতে পারে। এর মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় থাকবে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে। মাঝারি ধরনের সক্রিয় থাকবে রাজশাহ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কামরাঙ্গীরচরের সিলেটি বাজারে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে মাসুদ ও নাদিম নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে মাসুদের নেতৃত্বে চাঁদাবাজ দলের সদস্যরা নুর মোহাম্মদ নামে এক চায়ের দোকানিকে ছুরিকাঘাতে মারাত্মকভাবে জখম করে। এ সময় স্থানীয় জনতা তাদের ঘেরাও করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই মাসুদ নিহত হন। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা নাদিমকেও মৃত ঘোষণা করেন।
এ সময় জনতার গণপিটুনিতে সোহাগ নামে আরো একজনকে আহত অবস্থায় পুলিশ আটক করে।
স্থানীয়রা জানান, গত ৮ মার্চ মাসুদের নেতৃত্বে বাকি অংশ পড়ুন...
গোপালগঞ্জ সংবাদদাতা:
মামলার ভয় দেখিয়ে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের কাছ থেকে নগদ টাকা ও এসি নেয়ার অভিযোগ উঠেছে গোপালগঞ্জের কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউদ্দিন খানের বিরুদ্ধে। এসি কেনাসংক্রান্ত একটি কল রেকর্ড অনলাইনে ছড়িয়ে পড়েছে। তবে কল রেকর্ডের বিষয়টি অস্বীকার করেছেন ওসি। তার দাবি, কেউ ষড়যন্ত্র করে এসব করেছে।
আড়াই মিনিটের ওই কল রেকর্ড থেকে জানা যায়, কাশিয়ানী থানার ওসি শফিউদ্দিন কাশিয়ানী সদর ইউনিয়নের বরাশুর এলাকার ইউপি সদস্য জাকির হোসেনের কাছ থেকে শার্প অথবা এনার্জি প্যাক ব্র্যান্ডের ২ টনের একটি এসি কিনে বাকি অংশ পড়ুন...
বরিশাল সংবাদদাতা:
উদ্বোধনের নয় বছর পর বরিশাল গ্রিন সিটি পার্কে ‘সেবামূল্যের’ নামে প্রবেশ ও রাইড ব্যবহারে টিকিটের ব্যবস্থা করে টাকা তুলছে সিটি করপোরেশন (বিসিসি)। একইসঙ্গে পার্ক সংলগ্ন বেলস পার্ক এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে বসা অবৈধ ভ্রাম্যমাণ দোকান থেকেও টাকা তোলা হচ্ছে। এ নিয়ে ক্ষুব্ধ নগরবাসী।
নগরের বাসিন্দা ও অভিভাবকরা বলছেন, গত নয় বছর ধরে বরিশাল গ্রিন সিটি পার্কে টিকিট ছাড়াই ঢুকতে পারতেন নগরের বাসিন্দারা। সেই সঙ্গে পার্কের রাইডগুলো বিনামূল্যে ব্যবহার করতে পারতো শিশুরা। হঠাৎ করে গত রোজার ঈদের দিন থেকে সেখানে টিকিটের বাকি অংশ পড়ুন...












