চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, নিহত ২
রাজধানীর কামরাঙ্গীরচরের সিলেটি বাজারে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে মাসুদ ও নাদিম নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে মাসুদের নেতৃত্বে চাঁদাবাজ দলের সদস্যরা নুর মোহাম্মদ নামে এক চায়ের দোকানিকে ছুরিকাঘাতে মারাত্মকভাবে জখম করে। এ সময় স্থানীয় জনতা তাদের ঘেরাও করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই মাসুদ নিহত হন। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা নাদিমকেও মৃত ঘোষণা করেন।
এ সময় জনতার গণপিটুনিতে সোহাগ নামে আরো একজনকে আহত অবস্থায় পুলিশ আটক করে।
স্থানীয়রা জানান, গত ৮ মার্চ মাসুদের নেতৃত্বে চা দোকানি নুর মোহাম্মদের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু চাঁদা না দেয়ায় নুর মোহাম্মদকে ছুরিকাঘাতে আহত করে। এ সময় তার স্ত্রী বাধা দিতে এলে তাকেও ছুরিকাঘাতে আহত করে।
কামরাঙ্গীরচর থানার ওসি আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতরা সংঘবদ্ধ ছিনতাইকারী ও চাঁদাবাজ ছিল।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।