গাজীপুর সংবাদদাতা:
শ্রীপুরে একটি মুদিদোকানে চুরির ঘটনায় জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এ কল দিলেও পুলিশ দেরিতে পৌঁছেছে অভিযোগ তুলে পুলিশ সদস্যের মাথা ফাটিয়ে দিয়েছেন ওই দোকানি। এ ঘটনায় অভিযুক্ত দোকানিকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গুরুতর আহত পুলিশ সদস্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
গত বৃহস্পতিবার সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট বাজারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পুলিশ সদস্য আবুল হোসেন শ্রীপুর থানাধীন মাওনা পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন।
অভিযুক্ত দোকানি রাশেদ খান মেনন উপজেলার শৈলাট গ্রামের নাসির বাকি অংশ পড়ুন...
টাঙ্গাইল সংবাদদাতা:
স্বামীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় কোলের সন্তান ৪০ হাজার টাকায় বিক্রি করে দেয় স্ত্রী। সেই টাকায় পায়ের নূপুর, নাকের নথ, শখের মোবাইল ফোন কিনেছে বলেও স্বীকার করেছে সে। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের শেওড়াতলা এলাকায়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামী থানা-পুলিশকে ঘটনা জানালে শিশুটি উদ্ধারে তৎপরতা শুরু করেছে পুলিশ।
রবিউল ইসলাম বলেন, ‘আমাদের ছেলে তামিমের জন্মের পর থেকে সংসারে অশান্তি নেমে আসে। অল্প কয়েক দিন আগে লাবনী আমার ছেলে তামিমকে নিয়ে লাবনীর বোনের বাড়ি ভূঞাপুরে যায়। কয়েক দিন পর বাড়ি আসতে বললে লাবন বাকি অংশ পড়ুন...
খুলনা সংবাদদাতা:
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি (এআরটি) সেন্টারের তথ্য অনুযায়ী, গত পাঁচ মাসে বিভাগের ১০ জেলার মধ্যে মোট ৩১ জন রোগীর শরীরে এইডসের জীবাণু শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে ৯ জনের।
এআরটি সেন্টারের কাউন্সিলর ও প্রশাসনিক কর্মকর্তা দিবেশ ওঝা জানায়, প্রতিদিন বিভাগের বিভিন্ন জেলা থেকে রোগী আসছেন পরীক্ষার জন্য। গেল চার বছরে এ হাসপাতালে প্রায় চার হাজার নারী ও পুরুষের রক্ত পরীক্ষা করে এইচআইভি পজিটিভ শনাক্ত হয়েছেন ২৪৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৭২ জনের।
তিনি আরও বলেন, আক্রান্তদের মধ্যে অ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দূতাবাসের কর্মকর্তাদের উদ্দেশে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, প্রবাসীদের সমস্যা সবার আগে সমাধান করতে হবে। দূতাবাসের সীমাবদ্ধতা থাকলেও মানুষকে আগে সেবা দিতে হবে।
গতকাল জুমুয়াবার ফরেন সার্ভিস ডে উপলক্ষে কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কর্মীদের বিদেশ পাঠানোর ক্ষেত্রে ৮০ ভাগ সমস্যা দেশ থেকেই তৈরি হয়। পরে সৃষ্ট সমস্যা সামলাতে হয় দূতাবাসকে। সুতরাং প্রশিক্ষণ ও শিক্ষা দিয়েই কর্মী পাঠানো গেলে প্রবাসীদের সমস্যা কম হবে। একইসঙ্গে মিশনগুলোর ওপর চাপ ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দূতাবাসের কর্মকর্তাদের উদ্দেশে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, প্রবাসীদের সমস্যা সবার আগে সমাধান করতে হবে। দূতাবাসের সীমাবদ্ধতা থাকলেও মানুষকে আগে সেবা দিতে হবে।
গতকাল জুমুয়াবার ফরেন সার্ভিস ডে উপলক্ষে কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কর্মীদের বিদেশ পাঠানোর ক্ষেত্রে ৮০ ভাগ সমস্যা দেশ থেকেই তৈরি হয়। পরে সৃষ্ট সমস্যা সামলাতে হয় দূতাবাসকে। সুতরাং প্রশিক্ষণ ও শিক্ষা দিয়েই কর্মী পাঠানো গেলে প্রবাসীদের সমস্যা কম হবে। একইসঙ্গে মিশনগুলোর ওপর চাপ ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
৬ দফা দাবি আদায় ও কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কাফনের কাপড় বেঁধে গণমিছিল করেছে কারিগরি শিক্ষার্থীরা।
গতকাল জুমুয়াবার জুম্মার নামাজ শেষে তেজগাঁও পলিটেকনিক থেকে কাফনের কাপড় মাথায় বেঁধে মিছিল করে তারা।
গত হস্পতিবার (১৭ এপ্রিল) রাত ১১টার দিকে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকাসহ সারা দেশে মশাল মিছিল করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষা মন্ত্রণালয়ের ডেকে নাটকীয় বৈঠক করে তাদের সঙ্গে প্রতারণা করার অভিযোগ তুলে এর প বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পশ্চিমবঙ্গে সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় প্রতিবাদের জেরে সহিংসতার ঘটনা নিয়ে বাংলাদেশের মন্তব্যের প্রতিবাদ জানাল হিন্দুত্ববাদী ভারত। নয়াদিল্লির বক্তব্য, বাংলাদেশের মন্তব্য অযৌক্তিক। ঢাকায় সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে ভারতের উদ্বেগের সঙ্গে তুলনা টানার চেষ্টা চলছে।
গতকাল জুমুয়াবার এক বিবৃতিতে এ কথা বলেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সওয়াল।
পশ্চিমবঙ্গের সাম্প্রতিক সহিংসতায় উদ্বেগ জানিয়ে বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম গত ৮ এপ্রিল এক সং বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদসহ কয়েকটি জেলায় ওয়াকফ আইন সংশোধনের প্রতিবাদে মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভ চলাকালে সহিংসতা, আগুন লাগানো, ইটপাটকেল নিক্ষেপের মতো ঘটনা ঘটে। এরপরই ভারতের কয়েকটি সংবাদমাধ্যম ও রাজনৈতিক গোষ্ঠী দাবি করতে শুরু করে, এসব সহিংসতার পেছনে বাংলাদেশি প্রভাব রয়েছে। এই অপপ্রচার এবং ভিত্তিহীন অভিযোগের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার। আইন উপদেষ্টা আসিফ নজরুল এক অনলাইন পোস্টে বিষয়টি নিশ্চিত করে ভারতের এমন প্রচেষ্টাকে ‘তীব্রভা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নির্বাচন থেকে বিএনপিকে দূরে রাখার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন দলটির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। গতকাল জুমুয়াবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে তিনি এ অভিযোগ করেন।
অন্তর্র্বতী সরকারের সমালোচনা করে দুদু বলেন, বর্তমান সরকারের কর্মকা-ে দেশবাসী উদ্বিগ্ন। তারা কি চায় সেটাও আমরা বুঝি না। বিএনপি যাতে দেশের জনগণের সমর্থন আদায় করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে না পারে, সেজন্যে নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য একটি নির্বাচনী রোডম্যাপ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রবাসী ও অনলাইন অ্যাকটিভিস্ট ড. কনক সরওয়ার তার অনলাইন অ্যাকাউন্ট পোস্টে ইউনূসকে ‘ভয়াবহ ভয়ঙ্কর’ পরিস্থিতি মোকাবেলায় জরুরি ভিত্তিতে একটি অধ্যাদেশ জারির দাবি জানিয়েছেন।
তার পোস্টে তিনি লিখেছেন, ইউনূস ‘ভয়াবহ ভয়ঙ্কর’ ঠেকাতে একটি অধ্যাদেশ জরুরি ভিত্তিতে জারি করুন!
বিতর্কিত এবং অগ্রহণযোগ্য ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করা মাত্র ২২ জন জেলা প্রশাসককে গত ফেব্রুয়ারি মাসে ওএসডি করে নিজেদের দায়িত্ব সম্পন্ন হওয়ার ভাব ধরেছে অন্তর্র্বতী সরকার!? অথচ বিনাভোটের, মধ্যরাতের বা গায়ের জ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অবহেলা, লোভ আর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে শৈথিল্যের কারণে গাজীপুরের নদ-নদীগুলোর অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। ক্রমশ মরে যাচ্ছে নদীগুলো। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে আগামী প্রজন্ম শুধু খিরু-লবলঙ্গ প্রভৃতি নদীর নাম জানবে, দেখতে পারবে না।
একসময় গাজীপুরের শ্রীপুর উপজেলার বুক চিরে প্রবাহিত লবলঙ্গ, খিরু, মাটিকাটা, সুতিয়া, পারুলী ও শীতলক্ষ্যা নদী ছিল এই অঞ্চলের কৃষি, ব্যবসা-বাণিজ্য ও জনজীবনে প্রাণসঞ্চারক জলধারা। আজ সেগুলো দখল ও দূষণের করালগ্রাসে শুধুই স্মৃতিচিহ্ন।
লবলঙ্গ নদীতে একসময় বড় বড় জাহাজ চলত। এখন স বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে পুরোনো চক্র বা সিন্ডিকেট আবার ‘সক্রিয় হয়েছে’। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তারা আওয়ামী লীগের নেতা ও দলটির সুবিধাভোগীদের মালিকানাধীন রিক্রুটিং এজেন্সি বাদ দিয়ে নতুন এজেন্সি নিয়ে চক্র গঠন করতে চাচ্ছে।
সাধারণ রিক্রুটিং এজেন্সির মালিকরা বলছেন, চক্রটি সক্রিয় হয়েছে, এমন একটি সময়ে যখন অন্তবর্তী সরকার মালয়েশিয়ার শ্রমবাজার আবার চালুর জন্য আলোচনা শুরু করার উদ্যোগ নিয়েছে। সরকারের একটি প্রতিনিধিদল আলোচনা শুরুর জন্য শিগগিরই মালয়েশিয়া যেতে পারে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্ বাকি অংশ পড়ুন...












