মুর্শিদাবাদের সহিংসতা নিয়ে বাংলাদেশকে জড়ানোর চেষ্টা, আসিফ নজরুলের তীব্র প্রতিবাদ
, ২১ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ২০ এপ্রিল, ২০২৫ খ্রি:, ৭ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদসহ কয়েকটি জেলায় ওয়াকফ আইন সংশোধনের প্রতিবাদে মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভ চলাকালে সহিংসতা, আগুন লাগানো, ইটপাটকেল নিক্ষেপের মতো ঘটনা ঘটে। এরপরই ভারতের কয়েকটি সংবাদমাধ্যম ও রাজনৈতিক গোষ্ঠী দাবি করতে শুরু করে, এসব সহিংসতার পেছনে বাংলাদেশি প্রভাব রয়েছে। এই অপপ্রচার এবং ভিত্তিহীন অভিযোগের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার। আইন উপদেষ্টা আসিফ নজরুল এক অনলাইন পোস্টে বিষয়টি নিশ্চিত করে ভারতের এমন প্রচেষ্টাকে ‘তীব্রভাবে প্রত্যাখ্যান’ করেছেন।
আসিফ নজরুল তার পোস্টে বলেন, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর ভারতের চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে অন্তর্র্বতীকালীন সরকার। পাশাপাশি দেশটির সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।’
এ বিষয়ে আরও বিস্তারিত জানিয়ে তিনি বলেন, বাসসকে দেওয়া প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্যেই সরকারের অবস্থান স্পষ্ট হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, “মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যেকোনো চেষ্টাকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি।”
তিনি আরও বলেন, ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিমদের জানমাল রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আজাদ কাশ্মীরে আওয়ামী কমিটির সঙ্গে সংঘর্ষ, ২ নিরাপত্তা সদস্যসহ নিহত ৯
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘আপনি কি মুসলিম’, প্রশ্ন করেই ভারতীয়কে ১৫ বার ছুরিকাঘাত
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুবাইয়ে পর্যটকদের জন্য ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
র্যাগিংয়ের পরিবর্তে গ্রুমিং প্রোগ্রাম, মাভাবিপ্রবি উপাচার্যের ব্যতিক্রমী উদ্যোগ
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোবিপ্রবির হলে চুরি, বড় ক্ষতির মুখে ভুক্তভোগী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সকাল ৯টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের শঙ্কা
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অবৈধভাবে হরমুজ পার হওয়ার চেষ্টা, দুটি জাহাজে সতর্কতামূলক গুলি আইআরজিসির
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে কী বললেন আহমাদিনেজাদ
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্যায় ক্ষতিগ্রস্ত তাঁতিদের সরকারি সহায়তা দেয়া হবে: পাট প্রতিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দক্ষিণ লেবাননে ইসরাইলি যুদ্ধাপরাধ তদন্তের আহ্বান অ্যামনেস্টির
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে ৬ দফা নিয়ে সচিবালয়ে প্রতিনিধিদল
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নদীতে জালে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)