বাড়ছে অশ্লীলতা, ছড়াচ্ছে এইডস
, ২১ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ২০ এপ্রিল, ২০২৫ খ্রি:, ৭ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি (এআরটি) সেন্টারের তথ্য অনুযায়ী, গত পাঁচ মাসে বিভাগের ১০ জেলার মধ্যে মোট ৩১ জন রোগীর শরীরে এইডসের জীবাণু শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে ৯ জনের।
এআরটি সেন্টারের কাউন্সিলর ও প্রশাসনিক কর্মকর্তা দিবেশ ওঝা জানায়, প্রতিদিন বিভাগের বিভিন্ন জেলা থেকে রোগী আসছেন পরীক্ষার জন্য। গেল চার বছরে এ হাসপাতালে প্রায় চার হাজার নারী ও পুরুষের রক্ত পরীক্ষা করে এইচআইভি পজিটিভ শনাক্ত হয়েছেন ২৪৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৭২ জনের।
তিনি আরও বলেন, আক্রান্তদের মধ্যে অধিকাংশই তরুণ। যাদের বেশিভাগ সমকামী ও যৌন ব্যবসার সঙ্গে জড়িত। বিশেষ করে প্রযুক্তির অপব্যবহার করে বিভিন্ন অ্যাপস ও সোশ্যাল গ্রুপের মাধ্যমে তরুণরা এসব চক্রে জড়িত হচ্ছে। আর এর সংখ্যা সবচেয়ে বেশি খুলনা জেলায়। বর্তমানে আমাদের সেন্টারে বিভাগের প্রায় ৪৮০ জন রোগী নিয়মিত ওষুধ ও চিকিৎসা নিচ্ছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট সেলিমুজ্জামান বলেন, মাসে প্রায় ৩শ’ থেকে ৫শ’ রোগী ভাইরাল লোড পরীক্ষা করা হয় এখানে। দিনদিন এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা বাড়ছে। খুলনা বিভাগ ভারতের পাশের শহর হওয়ার কারণে এইডস আক্রান্তের হার তুলনামূলক বেশি। এইচআইভি পজিটিভ রোগী শুধুমাত্র একটি রোগই বহন করে না। বরং আরও বিভিন্ন রোগ তার শরীরে বাসা বাধে। এছাড়া সাধারণ ল্যাবে অনেক সময় অন্যান্য পরীক্ষা করতে গেলে সংক্রমণ ছড়িয়ে যাওয়ার ভয় থাকে। তাই এইডস রোগীদের জন্য আলাদা একটি ল্যাব ও ওয়ার্ড থাকলে ভালো হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নতুন মুরগি বাজারে আসছে, গোশত হবে লাল, ডিম পাড়বে বেশি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘরের মাটি খুঁড়ে স্বামীর লাশ উদ্ধারের পর স্ত্রী গ্রেপ্তার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কৃষি কর্মকর্তা রতন চন্দ্রকে বদলি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১টি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১১ শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে -ফখরুল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদ চলে নিজস্ব কার্যপ্রণালী বিধিতে -স্বরাষ্ট্রমন্ত্রী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একসঙ্গে দুই ভাতা গ্রহণ করতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যত্রতত্র উন্নয়নের নামে অর্থ ব্যয় করায় ফান্ড সংকটে ডিএনসিসি -প্রশাসক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে সতর্ক করল সরকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আশ্রয়ণের ঘরে থাকছেন না ‘আশ্রিত’রা, বিক্রি করে দিয়েছেন অনেকে
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ বছরে পদ্মা সেতুতে টোল আদায় সাড়ে ৩ হাজার কোটি টাকা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)