আল ইহসান ডেস্ক:
ইয়েমেনের একটি সমুদ্রবন্দরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এতে স্বাস্থ্যকর্মীসহ অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক।
গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে লোহিত সাগরের রাসা ইসা বন্দরে এ হামলা চালায় মার্কিন বাহিনী। খবর বিবিসি ও আল জাজিরার।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দাবি করেছে, তারা ইয়েমেনে হুথিদের একটি জ্বালানি টার্মিনালে হামলা চালিয়েছে। হুথিদের প্রতি বাইরের সরবরাহ ও অর্থায়ন বন্ধে হামলাটি চালানো হয়েছে।
এক মাস আগে হুথিদের বিভিন্ন স্থাপনায় হামলা চালানো শুরু করে মার্কিন যুক্তরাষ্ট বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিমান অভিযানে গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গতকাল জুমুয়াবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন ৪০ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও অন্তত ৭৩ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। জুমুয়াবারের অভিযানের পর গত দেড় বছরে উপত্যকায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে ৫১ হাজার ৬৫ জন এবং ১ লাখ ১৬ হাজার ৫০৫ জনে। এই নিহত এবং আহতদের ৬৬ শতাংশই নারী ও শিশু। সূত্র: আ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে ২০২৪ সালে স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পণ্যের বিষয়ে রেকর্ডসংখ্যক বার্তা পেয়েছে কর্তৃপক্ষ। বেশির ভাগ পণ্যই প্রসাধনসামগ্রী। বছরটিতে ক্ষতিকর পণ্যের বিষয়ে ইউরোপীয় কমিশনের পাওয়া সতর্কতামূলক বার্তার সংখ্যা মোট ৪১৩৭টি। গত বুধবার প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
‘সেফটি গেট’ নামের একটি সংস্থার পক্ষ থেকে এই সতর্কতা পাঠানো হয়েছে। সেফটি গেট হলো ইইউর একটি নজরদারি প্রক্রিয়া, যেখানে খাদ্যসামগ্রী নয়-এমন ক্ষতিকর পণ্যের বিষয়ে তথ্য প্রদান করা হয়ে থাকে। প্রক্রিয়াটি চালু হওয়ার বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বিশ্বব্যাপী নানা আর্থিক অস্থিরতা, রাজনৈতিক টানাপোড়েন ও বাণিজ্যযুদ্ধের মাঝেও এগিয়েছে রুশ রুবল। বিশ্ব অর্থনীতির ঘূর্ণিপাকে যখন অধিকাংশ মুদ্রাই দুর্বল হয়েছে, তখন রুবলের উত্থান আন্তর্জাতিক বাজারে বেশ এগিয়েছে। চলতি বছর বিশ্বের সবচেয়ে ভালো পারফর্ম করা মুদ্রায় পরিণত হয়েছে রুশ রুবল। যুদ্ধকালীন অস্থিরতার মধ্যে রুবলের এই উত্থান বিশ্লেষকদের বিস্মিত করেছে।
ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, বছরের শুরু থেকে মার্কিন ডলারের বিপরীতে রুবলের মান ৩৮ শতাংশ বেড়েছে। ডলারের ওপর আস্থা কমে যাওয়াকে এই উত্থানের অন্যতম কারণ হিসেবে দ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
কলম্বিয়ায় পীতজ্বর সংক্রমণের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ১৬ এপ্রিল থেকে দেশজুড়ে জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করেছে কলম্বিয়া সরকার। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী গুয়ের্মো জানিয়েছে, গত বছর থেকে পীতজ্বরের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে। তখন থেকে অন্তত ৭৪ জন মানুষ আক্রান্ত এবং ৩৪ জনের মৃত্যুর নিশ্চিত খবর রয়েছে সরকারের কাছে।
পীতজ্বর একটি ভাইরাসজনিত রোগ। এডিস এবং হেমাগোগাস মশার কামড়ে এই রোগের জীবাণু ছড়িয়ে পড়ে।
কোনও অঞ্চলে অসুখটি দ্রুত ছড়িয়ে পড়ার বাকি অংশ পড়ুন...
হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জের মাধবপুরে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিনগত রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাখরনগরে এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক বলেন, ঢাকামুখী ট্রাক ও সিলেটমুখী পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন।
পিকআপে বাড়ির জিনিসপত্রসহ ১৭ যাত্রী ছিলেন। তারা মুন্সীগঞ্জে থাকতেন। সেখান থেকে ঘরের জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়। এদ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় ইস্ট ওয়েস্ট স্কুলের পাশের গলিতে ভোররাতে চাপাতি ঠেকিয়ে এক তরুণীর কাছ থেকে সোনার চেইন ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় একজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার আসামির কাছ থেকে পাওয়া তথ্যে ঘটনায় জড়িত অন্য আসামিদের নাম-পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিএমপির মিরপুর জোনের ডিসি মোহাম্মদ মাকছুদুর রহমান।
পুলিশ বলছে, এই চক্রটি শুধু মিরপুর এলাকায় নয়, রাজধানীর বিভিন্ন স্থানে ছিনতাই করতো।
গতকাল জুমুয়াবার (১৮ এপ্রিল) দুপুরে মিরপুর মডেল থানায় সংবাদ সম্মেলনে এসব কথ বাকি অংশ পড়ুন...
সিরাজগঞ্জ সংবাদদাতা:
উল্লাপাড়ায় উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আজাদ হোসেনকে হাতুড়িপেটা করা হয়েছে। গতকাল জুমুয়াবার উপজেলা মসজিদে জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে পৌর শহরের থানার মোড় এলাকায় জামাত ও ছাত্রশিবিরের কিছু নেতা-কর্মী তার ওপর এই হামলা করেন বলে অভিযোগ বিএনপির।
আজাদ হোসেন সিরাজগঞ্জ জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির একাংশের সভাপতি।
উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সামিউল ইসলাম প্রথ বলেন, আজাদ হোসেনের মাথায় হাতুড়িজাতীয় কিছু দিয়ে আঘাত করা হয়েছে। এতে মাথার খুলি ফেটে গেছে।
উল্লাপা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অন্তর্র্বতী সরকার প্রো-বাংলাদেশপন্থি পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে দাবি করে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, বিশ্বে পূর্ব শত্রুদের মিত্রে পরিণত হওয়ার অনেক উদাহরণ রয়েছে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে ওঠা প্রশ্নের ব্যাখ্যায় আজ জুমুয়াবার আবুল কালাম আজাদ মজুমদার তার অনলাইন আইডিতে এক পোস্টে এ কথা বলেন।
বিশ্বে পূর্ব শত্রুদের মিত্রে পরিণত হওয়ার উদাহরণ তুলে ধরে আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, ফ্রান্স ও ইংল্যান্ড শতাব্দী ধরে অসংখ্য যুদ্ধ করেছে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে হাত মিল বাকি অংশ পড়ুন...
লালমনিরহাট সংবাদদাতা:
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় হানাদার সীমান্ত বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত হাসিনুর রহমান নামে এক বাংলাদেশি যুবক মারা গেছেন। তার মরদেহ বাংলাদেশে দিয়ে গেছে বিএসএফ।
গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ১১টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে বিএসএফ ও ভারতীয় পুলিশ।
বুধবার (১৬ এপ্রিল) রাত ৮টায় ভারতের কোচবিহারের এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাসিনুর। ওই দিন দুপুর পৌনে ১টার দিকে তাকে গুলি করে আহত করে নিয়ে হাসপাতালে ভর্তি করে বিএসএফ।
গত বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গত কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে। আগামী পাঁচ দিন এমন পরিস্থিতি থাকতে পারে। এরপর থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে তাপমাত্রা আরো বাড়বে বলেও সংস্থাটি জানিয়েছে।
আজ শনিবার ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বাকি অংশ পড়ুন...












