আল ইহসান ডেস্ক:
বিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসীরা নিজগুণে নিজের দেশকে পরিচিতি করছেন। কাজের পাশাপাশি কেউ কেউ হচ্ছেন উদ্যোক্তা। পাচ্ছেন খ্যাতিও। দক্ষিণ পূর্ব এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশ মালয়েশিয়া। দেশটিতে প্রায় ১৫ লাখ বাংলাদেশির বসবাস। মালয়েশিয়া-বাংলাদেশ সরকারের বিরাজমান সু-সম্পর্কের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা সফলতা অর্জন করছেন কর্মক্ষেত্রে।
এমনই একজন প্রবাসী বাংলাদেশী এবং মালয়েশিয়ান এর যৌথ উদ্যোগে রাজধানী কুয়ালালামপুর শহর থেকে ৬৫ কিলোমিটার দূরে সেলাঙ্গর রাজ্যের বানতিং এলাকায় গড়ে তুলেছেন আধুনিক পদ্ধতিতে তাইয়্যিব রে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গাজায় নিরাময়ের কোনও নিশ্চয়তা নেই। অসুস্থতা থেকে সুস্থ হওয়ার কোনও সরল পথও নেই-শুধু আছে বাঁকা রাস্তা, অবরোধ, বন্ধ হয়ে যাওয়া মেশিনের নিষ্পন্দ নীরবতা।
ফোলা অঙ্গে ব্যান্ডেজ জড়িয়ে নিঃশব্দে থাকে শিশুরা। পাতলা প্লাস্টিকের চাদরের নিচে নিশ্চল পড়ে থাকেন বাবারা, তাদের ঘর ভরে ওঠে অনুক্ত আতঙ্কে। ক্ষত গভীর হয়, সংক্রমণ ছড়ায়। আর পৃথিবী তখন অন্য দিকে তাকিয়ে থাকে-স্ক্রল করে চলে যায় অন্য খবর।
এই যুদ্ধ কেবল কংক্রিটের দালানই ধ্বংস করেনি, ধ্বংস করেছে মানুষের এই বিশ্বাস যে অসুস্থ হলে কেউ তাদের দেখবে।
তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ও বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবল ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
গত রোববার রাত থেকে শুরু হওয়া ঝড়-বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন এলাকায় চার শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ো হাওয়ায় রাজ্যের বহু বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় ও ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্যজুড়ে অন্তত ৪৪৫টি বাড়ি সম্পূর্ণ, আংশিক বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতভর বৃষ্টিতে রাজ্যের রাজধানী আগরতলার বহু এলাকায় বন্যা দেখা দিয়েছে।
প্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী সরকার আমলের বহুল আলোচিত ও সমালোচিত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল)।
গত ১০ এপ্রিল এই রেড নোটিশ জারি করা হয়। বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) এবং পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আরও ১১ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়টিও ইন্টারপোলে পর্যালোচনাধীন আছে।
আদালত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) (২২ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কাজ শুরু করেছি। তাদের ফিরিয়ে আনার জন্য দুদক প্রক্রিয়া শুরু করেছে।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। অন্ত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মৌসুমি ব্যবসায়ীদের একচেটিয়া ধান মজুতের প্রভাবে এবার নতুন করে চালের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। আমন মৌসুমে কৃষকের কাছ থেকে মনপ্রতি ১১০০ টাকায় ধান কিনে ছোট ছোট গুদামে মজুত করে। কয়েক মাস পর সেই ধান ১৬০০-১৭০০ টাকা বিক্রির টার্গেট নেয় চক্রটি। ফলে কৃষক পর্যায়ে সরবরাহ কমায় মিল পর্যায়ে বাড়তে শুরু করে চালের দাম।
এর প্রভাব পড়ে পাইকারি বাজারে। খেসারত হিসাবে খুচরা বাজারেও চালের মূল্য বাড়ছে হু হু করে। চালে এই বাড়তি খরচের মাশুল গুনতে হচ্ছে দেশের সব মানুষকে। এখন গরিবের মোটা চাল কিনতে কেজিপ্রতি খরচ হচ্ছে ৬০-৬২ টাকা। এত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মৌসুমি ব্যবসায়ীদের একচেটিয়া ধান মজুতের প্রভাবে এবার নতুন করে চালের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। আমন মৌসুমে কৃষকের কাছ থেকে মনপ্রতি ১১০০ টাকায় ধান কিনে ছোট ছোট গুদামে মজুত করে। কয়েক মাস পর সেই ধান ১৬০০-১৭০০ টাকা বিক্রির টার্গেট নেয় চক্রটি। ফলে কৃষক পর্যায়ে সরবরাহ কমায় মিল পর্যায়ে বাড়তে শুরু করে চালের দাম।
এর প্রভাব পড়ে পাইকারি বাজারে। খেসারত হিসাবে খুচরা বাজারেও চালের মূল্য বাড়ছে হু হু করে। চালে এই বাড়তি খরচের মাশুল গুনতে হচ্ছে দেশের সব মানুষকে। এখন গরিবের মোটা চাল কিনতে কেজিপ্রতি খরচ হচ্ছে ৬০-৬২ টাকা। এত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নানা অপরাধে জড়িয়েও বহাল তবিয়তে রয়েছেন পুলিশ কর্মকর্তারা। তদন্তের নামে সময় দীর্ঘ করে অপরাধে জড়িত কর্মকর্তাদের রক্ষায় মরিয়ে প্রভাবশালী চক্র। শুধু তাই নয়, জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যাওয়া বিভিন্ন পর্যায়ের প্রায় ২০০ পুলিশ কর্মকর্তা এখনো কাজে ফেরেননি। অন্তর্র্বতী সরকার ও বাহিনীর তরফ থেকে তাদের একাধিকবার যোগদানের নির্দেশ দেওয়া হলেও এ কর্মকর্তাদের সাড়া মিলছে না। তারা কোথায় আছেন, সে বিষয়ে নানা গুঞ্জন-ধোঁয়াশা ছড়ালেও স্পষ্ট তথ্য নেই কারও কাছে। পলাতক এসব কর্মকর্তাদের বিরুদ্ধে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশভেদে ভিন্ন ভিন্ন হারে রেসিপ্রোকাল বা পাল্টা শুল্কারোপের ঘোষণা ৯০ দিনের জন্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। তবে প্রত্যেক দেশের ওপর বহাল রাখা হয় ১০ শতাংশ পাল্টা শুল্ক। দেশটিতে পোশাক সরবরাহকারী বাংলাদেশী তৈরি পোশাক শিল্পের মালিকরা বলছেন, যুক্তরাষ্ট্রে পণ্য রফতানিতে গড়ে ১৪.১ শতাংশ শুল্ক আদায় করা হতো। এখন পাল্টা শুল্ক বাবদ অতিরিক্ত ১০ শতাংশের ভার এককভাবে ক্রেতারা নিতে চাচ্ছেন না। শুল্কের একটি অংশের ভার তারা রফতানিকারককে বহন করতে বলছেন। ক্ষেত্রবিশেষে অতিরিক্ত শুল্কের পুরোটাই রফতানিকারককে পরিশোধে চাপ দেয় বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গত ৯ বছরের ৩১১৪ দিনের মধ্যে মাত্র ৩১ দিন ঢাকার মানুষ নির্মল বায়ুতে নিশ্বাস নিতে পেরেছে বলে জানিয়েছেন বায়ুম-লীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) চেয়ারম্যান ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘বায়ু দূষণ নিয়ন্ত্রণে করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ঢাকাস্থ আমেরিকান দূতাবাস থেকে প্রাপ্ত ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট নয় বছরের বায়ুমান সূচকের উপাত্ত বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া যায় বলে জানান ক্যাপস চেয়ারম্যান।
তিনি বলেন, গত ৯ বছরে ঢাকা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে পাচার হতে যাওয়া গত ৬ মাসে প্রায় প্রায় সাড়ে আট কোটি টাকারও বেশি এবং প্রায় ১০০ কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এর মধ্যে বিদেশি মুদ্রার পাশাপাশি দেশীয় মুদ্রাও রয়েছে। গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত এই টাকা ও স্বর্ণ জব্দ করা হয়। বিমানবন্দর কাস্টমসের প্রিভেন্টিভের ডেপুটি কমিশনার ইফতেখার আলম ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের টিমের বিশেষ নজরদারিতে পাচারের হাত থেকে এই মুদ্রাগুলো রক্ষা করা হয়ে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গত এক দশকে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ৮ হাজার ২৯৮ শ্রমিক নিহত হয়েছেন। নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন ১১৩ জন। এছাড়া গত এক বছরে (২০২৪) কর্মক্ষেত্রে দুর্ঘটনা-নির্যাতনে প্রাণহানি হয়েছে ৮২০ শ্রমিকের।
শ্রমবিষয়ক সংস্কার কমিশনের খসড়া প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
গত সোমবার (২১ এপ্রিল) কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়।
প্রতিবেদনে বলা হয়, ১৯৯০ থেকে ২০১২ সাল পর্যন্ত তৈরি পোশাক কারখানাগুলোতে ৩৩টি বড় অগ্নিকা-ের ঘটনা ঘটে। ১৯৯০ এর সারাকা গার্মেন্টসে অগ্নিকা-ে ৩২ জন নিহত হন। ২০০৬ সালে কেটিএস অগ্নিকা-ে ৬ বাকি অংশ পড়ুন...












