এবার অপতৎপরতা মৌসুমি ব্যবসায়ীদের
ধান মজুতে অস্থির চালের বাজার
, ২৫ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ২৪ এপ্রিল, ২০২৫ খ্রি:, ১১ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
মৌসুমি ব্যবসায়ীদের একচেটিয়া ধান মজুতের প্রভাবে এবার নতুন করে চালের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। আমন মৌসুমে কৃষকের কাছ থেকে মনপ্রতি ১১০০ টাকায় ধান কিনে ছোট ছোট গুদামে মজুত করে। কয়েক মাস পর সেই ধান ১৬০০-১৭০০ টাকা বিক্রির টার্গেট নেয় চক্রটি। ফলে কৃষক পর্যায়ে সরবরাহ কমায় মিল পর্যায়ে বাড়তে শুরু করে চালের দাম।
এর প্রভাব পড়ে পাইকারি বাজারে। খেসারত হিসাবে খুচরা বাজারেও চালের মূল্য বাড়ছে হু হু করে। চালে এই বাড়তি খরচের মাশুল গুনতে হচ্ছে দেশের সব মানুষকে। এখন গরিবের মোটা চাল কিনতে কেজিপ্রতি খরচ হচ্ছে ৬০-৬২ টাকা। এতে বিপদে পড়েছেন নিম্ন-আয় ও খেটে খাওয়া মানুষ।
অপরদিকে খুচরা বাজারে মিনিকেট ও নাজিরশাইলের কেজি ঠেকেছে ৯০-৯৬ টাকায়। অর্থশালীদের জন্য এক কেজি মিনিকেট চাল ৯৬ টাকায় কেনা সম্ভব হলেও মধ্যবিত্ত শ্রেণির আয় কমে যাওয়ায় তারা আর পারছেন না। ঝুঁকছেন মোটা চালের দিকে। গত সোমবার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।
রাজধানীর নয়াবাজার, জিনজিরা কাঁচাবাজার, মালিবাগ বাজার ও রামপুরা কাঁচাবাজারসহ চারটি বাজার ঘুরে চালের দাম বৃদ্ধির চিত্র পাওয়া গেছে। এতে দেখা যায়, এক মাস আগে প্রতি কেজি মোটা চালের মধ্যে স্বর্ণা জাতের মূল্য ছিল আগে ৫৫ টাকা। এখন (২১ এপ্রিল) সেই চাল কেজিপ্রতি ৫-৭ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০-৬২ টাকায়। ৬২ টাকার পাইজাম চাল বিক্রি হচ্ছে ৬৫ টাকা দরে। ৮৫ টাকার মিনিকেট বিক্রি হচ্ছে প্রতি কেজি ৯০-৯২ টাকায়। তবে উচ্চমূল্যে নাজিরশাইলের দাম ৯০-৯৬ টাকায় স্থিতিশীল রয়েছে।
বাজারে চালের মূল্য বেড়ে যাওয়ায় ভোক্তাসাধারণ উদ্বিগ্ন। যদিও অন্তর্র্বতী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার মনে করেন, আমন মৌসুমের শেষভাগে এসে বাজারে চালের দাম ১/২ টাকা বাড়া অস্বাভাবিক কিছু না। বিপুল আমদানি এবং সংগ্রহ সত্ত্বেও কেন বাজার নিয়ন্ত্রণে আসছে না-এমন প্রশ্নে তিনি বলেন, খোঁজ নিয়ে দেখেন বাজারে সবকিছুর দাম একটু বেড়েছে। চালের দাম একটু বাড়াটাও স্বাভাবিক। কারণ, কৃষক যদি ন্যায্যমূল্য না পান বা উৎপাদন মূল্য হারান, তাহলে তারা চাষাবাদ বন্ধ করে দেবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানি কমলেও কাটেনি তিস্তাপাড়ের মানুষের দুর্ভোগ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতের নাগরিক হয়েও বহাল তবিয়তে খুলনার ‘দুর্নীতিবাজ’ শিক্ষক ‘দীপক’
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০৬ বছরে পদাপর্ণ করলো ঢাকা বিশ্ববিদ্যালয়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গলায় বাদাম আটকে শিশুর মৃত্যু
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে -শিক্ষামন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আনসার বাহিনীর ৬০ লাখ সদস্যের কার্যক্রম তুলে ধরবে ‘প্রান্তিক কণ্ঠস্বর’
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে -জুবাইদা রহমান
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রশাসনে বড় পরিসরে আসছে সরকারের প্রথম পদোন্নতি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র -আইজিপি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাকা ঘুরছে না ৫৫০ কারখানায়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতার ভার নিয়েই নতুন অর্থবছরে যাত্রা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)