পল্লবীতে কিশোর গ্যাং প্রধান আশিক গ্রেফতার
, ২৭ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ২৬ এপ্রিল, ২০২৫ খ্রি:, ১৩ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
রাজধানীর মিরপুর পল্লবীর একটি কিশোর গ্যাং গ্রুপের প্রধান আশিককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গতকাল জুমুয়াবার সকালে মিরপুর কাফরুল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় একটি ভবনের চারতলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টাকালে নিচে পড়ে গুরুতর আহত হয় আশিক।
বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।
তিনি বলেন, গ্রেফতার আশিক পল্লবী এলাকায় একটি কিশোর গ্যাং গ্রুপের প্রধান। এই কিশোর গ্যাং সদস্যরা চুরি-ছিনতাইসহ নানা অপরাধ কর্মকা- চালিয়ে আসছিল। গ্রেফতার আশিকের বিরুদ্ধে ছিনতাই-মারামারিসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে রাজধানীর মিরপুর অঞ্চলে ভয়ংকর হয়ে উঠেছে কিশোর গ্যাং। মিরপুরের পাড়া-মহল্লায় এই অপরাধী চক্রের তা-বে স্থানীয় সাধারণ মানুষকে দিন কাটাতে হচ্ছে আতঙ্কের মধ্যে।
এদিকে যৌথ বাহিনীর অভিযানে ছাদ থেকে লাফ দিয়ে পালানোর সময় চারতলা থেকে নিচে পড়ে আশিকের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে সে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জুলাই-আগস্টে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমি সেবার ডিজিটাল রূপান্তর দেশীয় প্রযুক্তিতেই -মীর হেলাল
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতে সেপটিক ট্যাংকে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জামাত এমপির বিশেষ বরাদ্দে প্রকল্প সভাপতি ভগ্নীপতি-ভাগনে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জীবনের সব শত্রুকে তিনি গেঁথেছেন বৈষম্যবিরোধী মামলায়!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মা রেলসেতুর পিলারের নিচে মাটি কাটায় নেতিবাচক নয়, ইতিবাচক প্রভাব আছে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার, বহিষ্কার ৭ পরীক্ষার্থী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টেকসই উত্তরণের জন্য এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার -বাণিজ্যমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বন্ধ কোম্পানিতে অন্ধ বিনিয়োগের ফাঁদ!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কৃষি গবেষণায় বাংলাদেশ-চীন সহযোগিতা চুক্তি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)