‘জনতা পার্টি বাংলাদেশ’ এর আত্মপ্রকাশ
, ২৭ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৮ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ২৭ এপ্রিল, ২০২৫ খ্রি:, ১৪ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন নিয়ে দীর্ঘ ৩২ বছর কাজ করেছেন ইলিয়াস কাঞ্চন। দীর্ঘ এ সময়ে যেসব রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে তাদের কাছ থেকে কোনো সাহায্য পাননি বলে আক্ষেপ করে এবার নিজেই রাজনৈতিক দল গঠন করলেন তিনি। দলের নাম, 'জনতা পার্টি বাংলাদেশ’।
গতকাল জুমুয়াবার সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চন বলেন, ৩২ বছর ধরে আমি নিরাপদ সড়কের আন্দোলন করেছি। এই ৩২ বছরে যে কয়টা সরকারকে আমি পেয়েছি এই কাজে সেই সরকারের কাছে কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাইনি। না পাওয়ার জন্য আমার নিরাপদ সড়ক আন্দোলন ৩২ বছরেও বাস্তবায়ন করতে পারিনি।
তিনি আরও বলেন, এই ৩২ বছরে আমি দেশে বিদেশে বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করেছি। এতে আমি এটা বুঝতে পেরেছি যে সরকারের সহযোগিতা ছাড়া, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এটিকে বাস্তবায়ন করা সম্ভব হবে না।
এসময় নিরাপদ সড়ক নিয়ে আন্দোলনে অনেকটা ব্যর্থ হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, নিরাপদ সড়কের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে দেশের মানুষের জন্য কাজ করেছি ঠিক তেমনিভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে দেশের জন্য ও দেশের মানুষের জন্য সততার সঙ্গে কাজ করতে চাই।
উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সাড়ে ছয় মাসে দেশে প্রায় ২২টি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। এই প্রেক্ষাপটে ‘জনতা পার্টি বাংলাদেশ’ একটি নতুন রাজনৈতিক পরিম-লে প্রবেশ করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কৃষি গবেষণায় বাংলাদেশ-চীন সহযোগিতা চুক্তি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩২৫০০ প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটলো, সঙ্গে আরও ১৭ হাজার নিয়োগের তথ্য
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রংপুর অঞ্চলে বাণিজ্যিক কলা চাষে নীরব বিপ্লব
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১২ লাখ পথকুকুর নিধন করলো তুরস্ক সরকার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রাম-মোংলায় নতুন অগ্রগতি, অর্থনৈতিক করিডোরে একমত ঢাকা-বেইজিং
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আয়ের রেকর্ডে চট্টগ্রাম বন্দর ও কাস্টমস
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রিজার্ভ চুরি: ৯৬ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন জমার তারিখ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাসজুড়ে ঝড়-বৃষ্টি, তাপপ্রবাহ ও বন্যার শঙ্কা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পানি কমলেও কাটেনি তিস্তাপাড়ের মানুষের দুর্ভোগ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতের নাগরিক হয়েও বহাল তবিয়তে খুলনার ‘দুর্নীতিবাজ’ শিক্ষক ‘দীপক’
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০৬ বছরে পদাপর্ণ করলো ঢাকা বিশ্ববিদ্যালয়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গলায় বাদাম আটকে শিশুর মৃত্যু
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)