আল ইহসান ডেস্ক:
বাংলাদেশে স্থলপথে নির্দিষ্ট কিছু পণ্য বাণিজ্যে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার। জারি করা হয়েছে নতুন বিজ্ঞপ্তি। গত রোববার ওই নির্দেশিকার প্রভাব পড়লো উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তে (বাংলাদেশের বেনাপোল)। তবে ঘোজাডাঙা স্থলবন্দরে স্বাভাবিক আছে বাণিজ্য।
পেট্রাপোল বন্দর সূত্রে খবর, রোজ প্রায় ১৫টি পণ্য বোঝাই ট্রাক ওপার বাংলা থেকে ভারতে আসত। সেগুলো বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক লোকসানের মুখে পড়েছে ব্যবসায়ীরা। এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি। তাই ব্যবসার পরিবেশ ফিরে পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
এদিকে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের সেনাপ্রধান অসিম মুনীর পদোন্নতি পেয়ে জেনারেল থেকে ফিল্ড মার্শাল হয়েছেন। যা দেশটির সেনাবাহিনীর মধ্যে সর্বোচ্চ র্যাঙ্ক। বার্তাসংস্থা রয়টার্স গত মঙ্গলবার ২০ মে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের বরাতে এ তথ্য জানিয়েছে।
চলতি মাসের শুরুতে ভারত ও পাকিস্তানের মধ্যে মিসাইল হামলা, গোলাবর্ষণ ও গোলাগুলির ঘটনা ঘটে। এর কয়েকদিন পরই জেনারেল থেকে ফিল্ড মার্শাল পদে মুনিরকে পদোন্নতি দেওয়া হলো।
পাকিস্তানি সংবাদমাধ্যম পিটিভি জানিয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় এ সিদ্ধান্ত নেও বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গাজায় অযৌক্তিক হামলার জেরে সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। একইসঙ্গে দেশটিতে নিযুক্ত সন্ত্রাসী ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।
সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার (২০ মে) যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি হাউজ অব কমন্সে জানিয়েছে, তারা সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে একটি নতুন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিত করেছে।
সে বলেছে, ‘আমরা ২০৩০ দ্বিপাক্ষিক সম্পর্ক রোডম্যাপের আওতায় সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করবো। নেতানিয়াহু সরকারের কর্মকা-ই এ স বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পাপুয়া নিউ গিনিতে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গত মঙ্গলবার দেশটির উত্তরাঞ্চলীয় উপকূলে এই ভূমিকম্প আঘাত হেনেছে বলে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস জানিয়েছে।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, পাপুয়া নিউ গিনির অ্যানগোরাম শহর থেকে প্রায় ১১৭ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠ থেকে ৫২ দশমিক ৭ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৩টা ৫ মিনিটের দিকে আঘাত হেনেছে এই ভূমিকম্প।
বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতে সম্প্রতি রাত্রিকালীন তাপমাত্রা ও আর্দ্রতা বৃদ্ধি নিয়ে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি দেখা দিয়েছে। দিল্লিভিত্তিক চিন্তক সংস্থা কাউন্সিল অন এনার্জি, এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটার (সিইইডব্লিউ) থেকে গত মঙ্গলবার (২০ মে) প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, দেশটির প্রায় ৬০ শতাংশ এলাকায় বসবাসকারী তিন-চতুর্থাংশ মানুষ তীব্র তাপের কারণে উচ্চ থেকে অত্যন্ত উচ্চ ঝুঁকিতে আছেন।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রায় ৫৭ শতাংশ জেলার মানুষ তীব্র তাপের উচ্চ থেকে অতি উচ্চ ঝুঁকিতে রয়েছে। এ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকিমূল্যে আজ বৃহস্পতিবার (২২ মে) থেকে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
তবে ঈদুল আজহার আগে অস্বাভাবিক হারে বাড়ানো হয়েছে তেল, ডাল ও চিনির দাম। একমাস ব্যবধানে প্রতি লিটার তেলে ৩৫ টাকা, প্রতি কেজি মসুর ডালে ২০ টাকা ও চিনির দাম ১৫ টাকা বাড়ানো হয়েছে।
গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি।
এতে বলা হয়, বৃহস্পতিবার থেকে ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকিমূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পছন্দের ঠিকাদারকে কাজ না দেয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন- গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে ডিএনসিসি।
গতকাল বুধবার (২১ মে) বিকালে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা ফারজানা ববি সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ জানানো হয়। এ সময় নুরের হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট প্রকাশ করে ডিএনসিসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ মে নুরুল হক নুর ফোন করে ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আরিফুর রহমানকে তার পছন্দের ঠিকাদারকে কাজ দিতে বলেন। কিন্তু প্রক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) তুহিন ফারাবী ও বর্তমান পিও মাহমুদুল হাসান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শতকোটি টাকার তদবির–বাণিজ্যসহ নানা দুর্নীতির অভিযোগে গতকাল বুধবার দুদকের প্রধান কার্যালয়ে তাদের প্রায় দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।
গত মঙ্গলবার তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানের হাজির হওয়ার নির্ধারিত তারিখ থাকলেও তারা হাজির হননি। আর গাজী সালাউদ্দিন তানভীরের আজই হাজির হওয়ার তারিখ নির্ধারিত ছিল।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অন্তর্র্বতী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, বাংলাদেশে পুশ-ইনের ঘটনায় ভারতকে চিঠি পাঠানো হলেও দেশটি এখনো জবাব দেয়নি।
গতকাল বুধবার (২১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পুশ-ইনের ঘটনায় ভারতকে চিঠি পাঠানো হয়েছিল। তবে দেশটি এখনো চিঠির জবাব দেয়নি। পুশ-ইনের মাধ্যমে কোনো ভারতীয় নাগরিক বাংলাদেশে এসে থাকলে তাদের অবশ্যই নিজ দেশে ফেরত যেতে হবে।
তিনি বলেন, স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য আমদানি বন্ধ করায় দিল্লিকে চিঠি পাঠাচ্ছে ঢাকা। তবে এখনো দেশটির স বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সাম্যের বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, নৈতিকতা ও সেবার মানসিকতা গড়ে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সেজন্য প্রাত্যহিক সমাবেশে পুরোনো শপথের বদলে নতুন শপথ পাঠ করানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
গতকাল বুধবার (২১মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তারের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিদিন সকালের সমাবেশে শিক্ষার্থীরা এখন থেকে- ‘আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে ন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিতর্কিত ও ইসলামবিদ্বেষী প্রস্তাবনা পেশ করে দেশজুড়ে মানুষ ক্ষুব্ধ হলেও সরকার নারী বিষয়ক সংস্থার কমিশনের ব্যপারে কোন পদক্ষেপ না নিয়ে বরং এই কমিশনের মেয়াদ আগামী ৩১ মে পর্যন্ত বাড়িয়েছে। মেয়াদ বাড়িয়ে গত মঙ্গলবার (২০ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকার গত বছরের ১৮ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত নারী বিষয়ক সংস্কার কমিশনের কাজ সুসম্পন্ন করার স্বার্থে কমিশনকে ৩১ মে পর্যন্ত বর্ধিত সময় দিয়েছে। গত বছরের ১৮ নভেম্বর নারী পক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরীন পারভিন বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বৃষ্টিবলয়ের প্রভাবে সারা দেশেই কমবেশি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির এ প্রবণতা আরও পাঁচ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ ছাড়া আগামী ২৪ ঘণ্টায় তিন বিভাগে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপ বাকি অংশ পড়ুন...












