জিআই স্বীকৃতি পেল ভোলার মহিষের দধি
-বছরে ৫০০ কোটি টাকার বাজার
, ২৪ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ২৩ মে, ২০২৫ খ্রি:, ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
ভোলার ব্রান্ড হিসেবে পরিচিতি ২ শত বছরের অধিক সময়ের ঐতিহ্যবাহী মহিষের কাঁচা দধি। এবার সেই মহিষের টক দধি জিও-গ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন (জিআই) বা ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি স্বরূপ সনদ পাওয়ায় অর্থনৈতিক সম্ভাবনার নতুন দ্বার খুলেছে।
প্রাণী সম্পদ বিভাগের মতে, বর্তমানে বছরে প্রায় ৫ শত কোটি টাকার দধি বিক্রি হয়। ইতোমধ্যেই চাহিদা বৃদ্ধি পেয়েছে।
তবে খামারিরা বলেছেন, শুধু জিআই পণ্যের স্বীকৃতি দিলেই হবে না পাশাপাশি মহিষে সুরক্ষা ও তাদের খাবার ঘাসের অভাব দূর করতে সরকারি উদ্যোগের প্রয়োজন। ভোলার মানুষ মনে করছে সরকারি সহযোগীতা পেলে ভোলার জনপ্রিয় টক দধি দেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখবে।
স্থানীয়রা জানান, নদী ও সাগর উপকূলীয় দ্বীপজেলা ভোলা জেলার চার দিকে রয়েছে অসংখ্য চরাঞ্চল। প্রাচীন কাল থেকেই এসব চরে লালন পালন করা হচ্ছে মহিষ। চরাঞ্চলের এসব মহিষ থেকে গোয়ালরা দুধ সংগ্রহ করে। সেই দুধ কন্টেনারে নিয়ে ট্রলার যোগে শহরের বিভিন্ন দোকানে নিয়ে যায়। দুপুরের দিকে সেই দুধ ছেঁকে বিভিন্ন সাইজের মাটির হাড়ি পরিষ্কার করে ঢেলে বসিয়ে দেয়। পর দিন সকালে মাটির হাড়িতে দুধ থেকে দইয়ে রুপান্তর হলে খাওয়ার উপযোগী হয় বলে জানান, ভোলা আদর্শ দধি ভান্ডারের মালিক ও খামারি আব্দুল হাই। তিনি আরো জানান, বিভিন্ন সাইজের দধি ২৫০ টাকা থেকে শুরু করে সাড়ে ৩ শত ও চার টাকার মাটির হাড়ি বিক্রি হয়।
ভোলা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম খাঁন জানান, ভোলার ৭ উপজেলায় প্রায় ১ লক্ষ ২৪ হাজার মহিষ রয়েছে । প্রতি বছর দুই হাজার পাঁচ শত মেট্রিক টন দুধ উৎপাদন হয়। বছর প্রায় ৫ শত কোটি টাকার দধি বিক্রি হয়। জেলায় সরকারিভাবে কিল্লা রয়েছে ২২টি ও বেসরকারি রয়েছে ৩টি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফগিংয়ের পরও ৭০ শতাংশের বেশি মশা বেঁচে থাকে’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্রেতা সেজে মাদকবিরোধী অভিযান, হামলায় ডিবির ৫ সদস্য আহত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের ৫ জেলায় বন্যার সতর্কতা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বডি কন্ট্রাক্টে’ মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, পালালো ৭১ যাত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইবার যুদ্ধ, তথ্যযুদ্ধ উপেক্ষার সুযোগ নেই -প্রধানমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রান্তিক পর্যায়ের রোগীরা সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত -স্বাস্থ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে -তথ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজেদের করা আইনেই আ’লীগের বিচার হবে -চিফ প্রসিকিউটর
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের শিল্পখাতের ব্যাপক সম্প্রসারণ করতে হবে -বাণিজ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)