বাংলাদেশ ব্যাংকে ‘আয়নাবাজি’: ১২ বছর পর ধরা নকল ‘আনসারী’
, ০২ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩১ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ৩০ মে, ২০২৫ খ্রি:, ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
একজনের পরিবর্তে আরেকজনের চাকরি করে যাওয়ার ঘটনা ঘটেছে বাংলাদেশ ব্যাংকে, তাও এক যুগ ধরে। শেষ পর্যন্ত পুলিশের তদন্তে ধরা পড়েছে সে। তদন্তে ধরার পর সম্প্রতি সেই নিয়োগ বাতিল করা হয়েছে।
অবিশ্বাস্য হলেও সত্য, ওই ব্যক্তি অন্য একজন প্রকৃত কর্মকর্তা ‘আবদুল ওয়ারেছ আনসারী’ এর পরিচয়, কাগজপত্র ও পরীক্ষার ফলাফল ব্যবহার করে কেন্দ্রীয় ব্যাংকে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে যোগ দেয়। প্রতারণার মাধ্যমে চাকরি পাওয়া ভুয়া আনসারীর প্রকৃত নাম শাহজালাল। সে গাজীপুর ঠিকানায় তৈরি করা ভুয়া জাতীয় পরিচয়পত্র ও জাল সনদ ব্যবহার করে ২০১৩ সালের ২২ জুলাই সহকারী পরিচালক (সাধারণ) পদে বাংলাদেশ ব্যাংকে যোগ দেয়। এরপর সময়ের সঙ্গে সঙ্গে দুইটি পদোন্নতিও পায়- সবশেষ সে যুগ্ম পরিচালক হিসেবে কর্মরত ছিলো।
এই জালিয়াতির মূল সহায়ক ছিলো তার চাচা শাহজাহান মিয়া। শাহজাহান মিয়া ওই সময় বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিভাগে উপ-পরিচালক হিসেবে কর্মরত ছিলো এবং পরে অতিরিক্ত পরিচালক পদে উন্নীত হন। চাকরিতে ভুয়া ব্যক্তিকে ঢোকাতে গিয়ে শাহজাহান মিয়া অফিসিয়াল প্রক্রিয়া ও তথ্যাদি টেম্পারিং করেন বলে তদন্তে উঠে এসেছে। এর আগে, ২০১৪ সালে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়া এক নারী কর্মকর্তার বাবার সনদ ভুয়া প্রমাণিত হলে তাকেও চাকরিচ্যুত করা হয়। সেই ঘটনায়ও শাহজাহান মিয়ার সংশ্লিষ্টতা উঠে এসেছিল।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকে নিয়োগ পাওয়া সব কর্মকর্তার তথ্য পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও অফিস আদেশ এখনো জারি হয়নি।
গত ২৭ মে ভুয়া আনসারীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এরপর থেকেই সে আত্মগোপনে রয়েছে। অফিস ও বাসায় তাকে খুঁজে পাওয়া যায়নি। তার চাচা শাহজাহান মিয়াও ফোন বন্ধ রেখে রয়েছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং কেন্দ্রীয় ব্যাংকের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতার জন্য হুমকিস্বরূপ। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন কর্মকর্তারা।
জানা যায়, পুলিশের অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা 'আবদুল ওয়ারেছ আনসারী' সম্পর্কে খোঁজ নিতে গিয়ে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। জাতীয় পরিচয়পত্রে উল্লিখিত তথ্য ও বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া কাগজপত্রের মধ্যে কোনও মিল পাওয়া যায়নি। এসব দেখে পুলিশ বাংলাদেশ ব্যাংককে সতর্ক করে। এরপর ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তেও প্রতারণার প্রমাণ মেলে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তাপদাহ থেকে রক্ষায় খুলে দেয়া হলো ফ্রান্সের মসজিদগুলো
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গৃহবধূর মরদেহ মিলল মাটির ৮ ফুট নিচে, স্বামী গ্রেপ্তার
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুন মাসের বিদ্যুৎ বিলে বিভ্রান্তি, ব্যাখ্যা দিলো বিদ্যুৎ বিভাগ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈরী আবহাওয়া থাকবে কতদিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘হানিট্র্যাপে’ ফেলে অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৫
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ট্রেনের যাত্রীদের পানি পান করিয়ে মৃত ছেলেকে খুঁজে ফেরেন মুন্নু শেখ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘জামালগোটা’ ফল খেয়ে ১৪ শিশু অসুস্থ, হাসপাতালে ভর্তি
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এলডিসি উত্তরণে বর্ধিত তিন বছর কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই -রুমিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাজের অর্ধেকই খেয়ে ফেলেছে ফ্যাসিস্ট সরকার -এলজিআরডি মন্ত্রী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












