বাংলাদেশ থেকে ১ লাখ শ্রমিক নেবে জাপান
, ০২ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩১ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ৩০ মে, ২০২৫ খ্রি:, ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
ক্রমবর্ধমান শ্রমিক সঙ্কট মোকাবিলায় আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে কমপক্ষে এক লাখ শ্রমিক নিয়োগের কথা জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) টোকিওতে ‘বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সেস’ শীর্ষক এক সেমিনারে প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, জাপানে বাংলাদেশীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে অন্তর্র্বতী সরকার প্রয়োজনীয় সব কিছু করবে।
তিনি বলেন, এটা আমার জন্য সবচেয়ে রোমাঞ্চকর ও প্রেরণার দিন। এটি শুধু কাজ করার জন্য নয়, বরং জাপানকে জানারও দ্বার উন্মোচন করবে বাংলাদেশের মানুষের জন্য।
সেমিনারে প্রধান উপদেষ্টা দু’টি সমঝোতা স্মারকের সাক্ষী হন। প্রথমটি বাংলাদেশের ব্যুরো অব ম্যানপাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং (বিএমইটি) ও কাইকম ড্রিম স্ট্রিটের (কেডিএস) মধ্যে, যার একটি জাপান-বাংলাদেশ যৌথ উদ্যোগ; দ্বিতীয়টি বিএমইটি ও জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভস (জাপানে ৬৫টির বেশি কোম্পানির একটি ফেডারেশন) এবং জেবিবিআরএ’র (জাপান বাংলা ব্রিজ রিক্রুটিং এজেন্সি) মধ্যে।
স্বাগত বক্তব্যে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী বলেন, ২০৪০ সালের মধ্যে জাপানে শ্রমিক সঙ্কট এক কোটি ১০ লাখ পর্যন্ত পৌঁছাতে পারে। বাংলাদেশ এই সুযোগ কাজে লাগিয়ে আরো দক্ষ শ্রমিক পাঠাতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তাপদাহ থেকে রক্ষায় খুলে দেয়া হলো ফ্রান্সের মসজিদগুলো
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গৃহবধূর মরদেহ মিলল মাটির ৮ ফুট নিচে, স্বামী গ্রেপ্তার
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুন মাসের বিদ্যুৎ বিলে বিভ্রান্তি, ব্যাখ্যা দিলো বিদ্যুৎ বিভাগ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈরী আবহাওয়া থাকবে কতদিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘হানিট্র্যাপে’ ফেলে অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৫
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ট্রেনের যাত্রীদের পানি পান করিয়ে মৃত ছেলেকে খুঁজে ফেরেন মুন্নু শেখ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘জামালগোটা’ ফল খেয়ে ১৪ শিশু অসুস্থ, হাসপাতালে ভর্তি
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এলডিসি উত্তরণে বর্ধিত তিন বছর কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই -রুমিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাজের অর্ধেকই খেয়ে ফেলেছে ফ্যাসিস্ট সরকার -এলজিআরডি মন্ত্রী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)