আল ইহসান ডেস্ক:
সম্প্রতি ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বিরশেবা শহরের একটি হাসপাতালে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত করার পরই ইহুদীবাদী আন্তর্জাতিক মিডিয়ার শিরোনাম হয়ে ওঠে। মার্কিন এবং ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো এটি নিয়ে জরুরি আলোচনায় বসে, নিন্দা জানায় রাষ্ট্রনেতারা।
কিন্তু এর ঠিক তিন দিন আগেই ইরানের কেরমানশাহ শহরের একটি হাসপাতালেও ঘটে একই ধরনের একটি বোমা হামলা- নিহত হয় ১১ জন, আহত হয় আরও অনেকে। হামলার সময় ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো শিশু, গর্ভবতী নারী এবং গুরুতর রোগী। সেই ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া চিকিৎসক ও রোগীদের উদ্ধারে কয়েক বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সামরিক বিশ্লেষকদের ধারণা, তেহরান এখনো তার নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহার করেনি। খবর ইরানের তাসনিম নিউজ এজেন্সির।
সামরিক বিশেষজ্ঞরা ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ১০টি প্রধান বৈশিষ্ট্য তালিকাভুক্ত করেছেন, যা ইসরায়েলি বিমান প্রতিরক্ষা কৌশলকে ব্যর্থ করে দিয়েছে। সেগুলো হলো-
১. ইরান রাতে ও দিনে উভয় সময়েই আক্রমণ চালায়। আক্রমণের এমন অনিয়মিত সময় ইসরায়েলকে প্রস্তুতি নিতে অক্ষম করে তুলেছে।
২. ছলনামূলক অভিযান ও বাস্তব আক্রমণের সংমিশ্রণ ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করেছে।
বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সামরিক বিশ্লেষকদের ধারণা, তেহরান এখনো তার নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহার করেনি। খবর ইরানের তাসনিম নিউজ এজেন্সির।
সামরিক বিশেষজ্ঞরা ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ১০টি প্রধান বৈশিষ্ট্য তালিকাভুক্ত করেছেন, যা ইসরায়েলি বিমান প্রতিরক্ষা কৌশলকে ব্যর্থ করে দিয়েছে। সেগুলো হলো-
১. ইরান রাতে ও দিনে উভয় সময়েই আক্রমণ চালায়। আক্রমণের এমন অনিয়মিত সময় ইসরায়েলকে প্রস্তুতি নিতে অক্ষম করে তুলেছে।
২. ছলনামূলক অভিযান ও বাস্তব আক্রমণের সংমিশ্রণ ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করেছে।
বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরানের উপর দখলদার ইসরাইলের চলমান আগ্রাসনে যুক্তরাষ্ট্র সরাসরি যুক্ত হলে গোটা অঞ্চল ভয়াবহ পরিণতির মুখে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
খতিবজাদে বলেন, এটা আমেরিকার যুদ্ধ নয়। যদি ট্রাম্প এতে জড়ায়, তাহলে সে এমন এক যুদ্ধে পা রাখবে, যা তার ছিল না।’
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ এই সংঘাতকে আরও জটিল করে তুলবে এবং এতে করে সহিংসতা দীর্ঘায়িত হবে।
খতিবজাদে বলেন, কূটনীতি ইরানের প্রথম পছন্দ।
তবে ইসর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান না হলে দ্রুতই এই সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকির কারণ হতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। গত বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উপর দারিদ্র্য, উন্নয়ন ঘাটতি ও সংঘাতের প্রভাব’ শীর্ষক উচ্চপর্যায়ের আলোচনায় বক্তব্য প্রদানকালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বিগত আট বছরের বেশি সময় ধরে ১২ লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশ মানবিক দায়িত্ববোধ থেকে আশ্রয় দিয়ে আসছে। কিন্তু দীর্ঘ সূত্রিতার কারণে এই সংকট এখ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বাংলার গ্রামগঞ্জে হেঁটে গেলে ধানক্ষেতের পাশ, রাস্তার ধারে কিংবা পতিত জমিতে সহজেই চোখে পড়ে, একটি লতায় জড়ানো ছোট ঝোপ জাতীয় উদ্ভিদ।
পাতায় হাত লাগলেই সঙ্গে সঙ্গে মুছে যায় তার প্রসারিত পত্রপল্লব, যেন নিজেই নিজেকে আড়াল করতে চায়। উদ্ভিদটির নাম লজ্জাবতী।
লজ্জাবতী গাছ দীর্ঘদিন ধরেই আয়ুর্বেদ ও লোকজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। এর মূল, পাতা, ডাঁটা ও ফুল- সবই কোনো না কোনোভাবে উপকারী। নিচে এর কিছু গুরুত্বপূর্ণ গুণ তুলে ধরা হলো:
কাটা-ছেঁড়ায় লজ্জাবতীর পাতা বেটে ক্ষতস্থানে প্রয়োগ করলে রক্তপাত বন্ধ হয় এবং দ্রুত নিরাময় হয়।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঈদের ছুটির প্রথম সাতদিনে ৯৯৯-এ এমন অপ্রয়োজনীয় কল এসেছিল ৮২ হাজার ৮৬৫টি। ৯৯৯ জাতীয় জরুরি সেবা নম্বর। জরুরি প্রয়োজনে মানুষ সহায়তা চেয়ে ফোন দেয়। কিন্তু একদল মানুষ অবিবেচনাপ্রসূত অপ্রয়োজনীয় কল করে নম্বর ব্যস্ত রাখেন। এতে অনেকে প্রয়োজনীয় সেবা থেকেও বঞ্চিত হন।
৯৯৯ কর্তৃপক্ষ বলছে, জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানে এভাবে অপ্রয়োজনীয় কল করলে জরুরি সেবা প্রদান বিঘিœত হয়। অনেক সময় জরুরি সেবা গ্রহণকারী ব্যক্তিকে অপেক্ষা করতে হতে পারে। যদিও প্রতি মুহূর্তে ৯৯৯-এ ১০০টি কল রিসিভ করার সক্ষমতা রয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
২০২৪ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৩৩ গুণ। ১২ মাসে জমা অর্থের পরিমাণ সাড়ে ৮ হাজার কোটি টাকা। গত বৃহস্পতিবার (১৯ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।
আমানতের সুরক্ষা পাওয়ায় বিশ্বব্যাপী কদর রয়েছে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকের। যেখানে বিভিন্ন দেশ থেকে ধনী ব্যক্তিরা নিজ দেশ থেকে অর্থ সরিয়ে রাখেন বিভিন্ন সুইস ব্যাংকে।
সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের ২০২৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া বছরের প্রতিবেদন অনুযায়ী, দেশটির ব্য বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের কাস্টমস ব্যবস্থায় শুরু হলো এক নতুন অধ্যায়। দীর্ঘদিনের ম্যানুয়াল নিলাম পদ্ধতির অবসান ঘটিয়ে ঢাকা কাস্টমস হাউস চালু করলো প্রথমবারের মতো ই-অকশান ব্যবস্থা। যার মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে নিলামে অংশ নিতে আগ্রহী ক্রেতারা।
এদিকে নিলাম প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল যে, কিছু প্রভাবশালী নিলাম ব্যবসায়ী ও ঠিকাদার সিন্ডিকেট গড়ে তুলেছেন। তারা কম দামে মূল্যবান পণ্য উঠিয়ে নিতেন, আর এতে সরকার হারাতো রাজস্ব। এবার ই-অকশান চালুর মধ্য দিয়ে সেই দুর্নীতির বলয় ভেঙে দিচ্ছে কাস্টমস। তবে এই সিন্ডিক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) লবণাক্ততা সহনশীল, একটি উচ্চফলনশীল বোরো ও ব্লাস্ট রোগপ্রতিরোধী তিনটি নতুন ধানের জাত উদ্ভাবন করা হয়েছে। নতুন উদ্ভাবিত তিনটি জাতসহ এখন পর্যন্ত ব্রি ১২১টি জাত উদ্ভাবন করেছে, যার মধ্যে ৮টি উচ্চফলনশীল বা হাইব্রিড।
নতুন ওই তিনটি জাত হচ্ছে লবণাক্ততা সহনশীল ব্রি-১১২, উচ্চফলনশীল বোরো ব্রি-১১৩ ও ব্লাস্ট রোগপ্রতিরোধী ব্রি-১১৪।
জাতীয় বীজ বোর্ডের (এনএসবি) ১১৪তম সভায় গত বুধবার নতুন ওই তিনটি জাত অনুমোদন দেওয়া হয়।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, নতুন উদ্ভাবিত জ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ইরি বোরোর নতুন চাল আসার পর রাজধানীর বাজারগুলোতে চালের দাম কিছুটা কমেছিল। তবে সে স্বস্তি বেশি দিন টিকলো না। ঈদের পর এখন খুচরা বাজারে চালের দাম ফের বাড়ছে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, দেশের প্রত্যন্ত এলাকার মোকামগুলোতেই চালের দাম বেড়েছে। ঢাকার ব্যবসায়ীদের দাবি, চালকল মালিকরা ঈদের পরে কারবার চাঙ্গা হওয়ায় সঙ্গে এই দাম বৃদ্ধি করেছেন। এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন মিলগেটে ৫০ কেজির বস্তাপ্রতি চালের দাম ২৫০ টাকা পর্যন্ত বেড়েছে।
রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, ঈদের আগের চেয়ে এখন প্রতি কেজি চাল ২ থেকে ৫ টাকা টাকা বাকি অংশ পড়ুন...
ফেনী সংবাদদাতা:
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ফেনীতে মুহুরী ও সিলোনিয়া নদীর বাঁধের দুটি স্থান ভেঙে অন্তত ৯ গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া পরশুরাম উপজেলার সিলোনিয়া নদীর বেড়িবাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করেছে।
গত বৃহস্পতিবার বিকাল থেকে সিলোনিয়া নদীর বেড়িবাঁধ উপচে পানি ঢুকতে শুরু করে এবং রাতে মুহুরী ও সিলোনিয়া নদীতে ভাঙন দেখা দেয় বলে জানিয়েছেন ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল কাশেম।
প্রবল পানির তোড়ে বৃহস্পতিবার রাত ১০টার পর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের বণিক পাড়া গ্রামের সহদেব বৈদ্যের বাড়ি-সংলগ্ন মুহুরী নদীর বন্য বাকি অংশ পড়ুন...












