দুই দেশেই হাসপাতালে হামলা: তবে পশ্চিমা গণমাধ্যমে শুধু ইসরায়েলের হাসপাতালের খবর
, ২৪ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২২ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২১ জুন, ২০২৫ খ্রি:, ০৭ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সম্প্রতি ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বিরশেবা শহরের একটি হাসপাতালে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত করার পরই ইহুদীবাদী আন্তর্জাতিক মিডিয়ার শিরোনাম হয়ে ওঠে। মার্কিন এবং ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো এটি নিয়ে জরুরি আলোচনায় বসে, নিন্দা জানায় রাষ্ট্রনেতারা।
কিন্তু এর ঠিক তিন দিন আগেই ইরানের কেরমানশাহ শহরের একটি হাসপাতালেও ঘটে একই ধরনের একটি বোমা হামলা- নিহত হয় ১১ জন, আহত হয় আরও অনেকে। হামলার সময় ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো শিশু, গর্ভবতী নারী এবং গুরুতর রোগী। সেই ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া চিকিৎসক ও রোগীদের উদ্ধারে কয়েক ঘণ্টা লেগে যায়।
তবে এই মানবিক বিপর্যয়ের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে তেমনভাবে জায়গাই পায়নি। বড় কোনও পশ্চিমা সংবাদমাধ্যম সরাসরি এই ঘটনার ভিডিও বা তাৎক্ষণিক প্রতিবেদন প্রকাশ করেনি। জাতিসংঘের পক্ষ থেকেও ছিল না তৎপর কোনও নিন্দা।
এই বৈষম্যমূলক মনোভাব নিয়ে ইরানি নাগরিক ও বিশ্লেষকদের মধ্যে ক্ষোভ তীব্র হয়ে উঠছে। তাদের ভাষ্য, “রক্ত যদি হাসপাতালের ফ্লোরে ঝরে, সেটা কি দেশের নাম দেখে গুরুত্ব পায়?” অনেকে বলছেন, ইরানের সাধারণ নাগরিকদের দুর্ভোগ হয়তো পশ্চিমা বর্ণনায় রাজনৈতিক বিবেচনায় ‘কম গুরুত্বপূর্ণ’ হয়ে উঠেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর এই বাছবিচারমূলক কভারেজ মধ্যপ্রাচ্যের সংকটে পক্ষপাতমূলক ভূমিকাকে স্পষ্ট করে তুলেছে। বহু সময় মানবিক বিপর্যয়কে মূল্যায়ন করা হয় ভূরাজনৈতিক স্বার্থ ও আন্তর্জাতিক কূটনীতির প্রেক্ষাপটে। যদি ভুক্তভোগীরা পশ্চিমা মিত্রদেশের নাগরিক হন, তাহলে কভারেজ ও নিন্দা দ্রুত আসে। কিন্তু প্রতিপক্ষ রাষ্ট্রে এমন কিছু ঘটলে তা প্রায়ই উপেক্ষিত থেকে যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)